একদিনের আন্তর্জাতিক বা একদিবসীয় ক্রিকেটক্রিকেট খেলার একটি রূপ যা দু’টি দেশের জাতীয় ক্রিকেট দলের মধ্যে খেলা হয়ে থাকে এবং এতে প্রত্যেক দল ৫০ ওভার করে খেলে থাকে। একদিনের আন্তর্জাতিক খেলা দিয়েই ক্রিকেট বিশ্বকাপ খেলা হয়। একদিনের আন্তর্জাতিক খেলাকে সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেটও বলা হয় কারণ এটি মূলত জাতীয় দলগুলোর মধ্যে নির্ধারিত ওভারের খেলা।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বা ওডিআইয়ে প্রথম সেঞ্চুরিটি করেন ইংল্যান্ডের ডেনিস অ্যামিস।[১] ২৪ আগস্ট, ১৯৭২ তারিখে ওল্ডট্রাফোর্ডে অনুষ্ঠিত ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার খেলায় তিনি ১০৩ রান করে এ কীর্তিগাঁথা রচনা করেন। কিন্তু এ খেলাটি রেকর্ডে দ্বিতীয় ওডিআই হিসেবে চিহ্নিত হয়ে আছে। সবচেয়ে বেশি ওডিআই সেঞ্চুরি করেন ভারতের ব্যাটিং শচীন তেন্ডুলকর। ৪৯টি সেঞ্চুরি করে তিনি শীর্ষস্থানে রয়েছেন। পরে ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের সেমি ফাইনালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৫০তম সেঞ্চুরি করে এই রেকর্ডের মালিক ভারতের বিরাট কোহলি।
রানের দিক দিয়েও শীর্ষস্থানে আছেন শচীন তেন্ডুলকর (২১৩৬৭), ২য় স্থানে আছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (১৭০৪৬)। শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন ৫৩৪ উইকেট নিয়ে বোলারদের মধ্যে শীর্ষে আছেন, ৫০২ উইকেট নিয়ে ২য় স্থানে আছেন পাকিস্তানের ওয়াসিম আকরাম।