অ্যাডাম জাম্পা
| ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| পূর্ণ নাম | অ্যাডাম জাম্পা | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| জন্ম | ৩১ মার্চ ১৯৯২ শেলহার্বার, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ডাকনাম | জর্বা | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| বোলিংয়ের ধরন | ডানহাতি লেগ ব্রেক | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ভূমিকা | বোলার | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| জাতীয় দল | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ওডিআই অভিষেক (ক্যাপ ২১২) | ৬ ফেব্রুয়ারি ২০১৬ বনাম নিউজিল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ২০১২-২০১৩ | নিউ সাউথ ওয়েলস | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| সিডনি থান্ডার | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ২০১৩-বর্তমান | দক্ষিণ অস্ট্রেলিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ২০১৩-২০১৪ | অ্যাডিলেড স্ট্রাইকার্স | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ২০১৫-বর্তমান | মেলবোর্ন স্টার্স | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ক্রিকইনফো, ৮ ফেব্রুয়ারি ২০১৬ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
অ্যাডাম জাম্পা (জন্ম: ৩১ মার্চ, ১৯৯২) নিউ সাউথ ওয়েলসের শেলহার্বার এলাকায় জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ার বিশিষ্ট আন্তর্জাতিক ক্রিকেটার। অস্ট্রেলিয়া ক্রিকেটর দলের অন্যতম সদস্য তিনি। দলে তিনি মূলতঃ লেগ স্পিন বোলিং করে থাকেন। পাশাপাশি ডানহাতে ব্যাট করেন।[১] ঘরোয়া ক্রিকেটে দক্ষিণ অস্ট্রেলিয়া, মেলবোর্ন স্টার্স ও রাইজিং পুনে সুপারজায়েন্টস দলের প্রতিনিধিত্ব করছেন। ২০১২-১৩ মৌসুমে প্রথম-শ্রেণীর ক্রিকেটে নিউ সাউথ ওয়েলসের সদস্যরূপে শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডের বিপক্ষে অভিষেক ঘটে তার।[২]
৬ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে চ্যাপেল-হেডলি ট্রফি সিরিজের দ্বিতীয় খেলায় নিউজিল্যান্ডের বিপক্ষে তার একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে।[৩] ২০১৬ সালের আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে ক্রিকেট অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ ৯ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে অস্ট্রেলিয়া দলের সদস্যদের তালিকা প্রকাশ করে।[৪] স্টিভ স্মিথের নেতৃত্বাধীন দলে তিনিও অন্যতম সদস্য মনোনীত হন।
খেলোয়াড়ী জীবন
[সম্পাদনা]দিল্লি ৩/৪৬
[সম্পাদনা]২০১৮-১৯ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ভারত সফর এ দিল্লি একদিবসীয়তে তিনি ৩টি উইকেট নেন । তার একটি উইকেট রোহিত শর্মা-র। ম্যাচটি ছিল সিরিজ নির্ণায়ক। সিরিজে অস্ট্রেলিয়ার তৃতীয় জয়টি আসে এই ম্যাচে। গোটা সিরিজ অস্ট্রেলিয়া জেতে ৩-২ ব্যবধানে। তিনি ২০২১ খ্রিষ্টাব্দে বাংলাদেশের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় টি২০ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Player Profile: Adam Zampa"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৫।
- ↑ "Sheffield Shield, New South Wales v Queensland at Canberra, November 27–30, 2012"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৫।
- ↑ "Debutant Zampa impresses"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ "Smith to lead, Wade, Boyce dropped from World T20 squad"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৬।
আরও দেখুন
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইএসপিএনক্রিকইনফোতে অ্যাডাম জাম্পা (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে অ্যাডাম জাম্পা (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)
- অস্ট্রেলীয় ক্রিকেটার
- ১৯৯২-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- অস্ট্রেলিয়ার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটার
- অস্ট্রেলিয়ার টুয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেটার
- নিউ সাউথ ওয়েলসের ক্রিকেটার
- দক্ষিণ অস্ট্রেলিয়ার ক্রিকেটার
- অ্যাডিলেড স্ট্রাইকার্সের ক্রিকেটার
- সিডনি থান্ডারের ক্রিকেটার
- ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের ক্রিকেটার
- পোলীয় বংশোদ্ভূত অস্ট্রেলীয় ব্যক্তি
- নিউ সাউথ ওয়েলস থেকে আগত ক্রিকেটার
- গায়ানা আমাজন ওয়ারিয়র্সের ক্রিকেটার
- রাইজিং পুণে সুপারজায়ান্টের ক্রিকেটার
- এসেক্সের ক্রিকেটার
- মেলবোর্ন স্টার্সের ক্রিকেটার
- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটার
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের ক্রিকেটার
- রাজস্থান রয়্যালসের ক্রিকেটার
- মেলবোর্ন রেনেগেডসের ক্রিকেটার
- ২১শ শতাব্দীর অস্ট্রেলীয় পুরুষ ক্রীড়াবিদ
- সানরাইজার্স হায়দ্রাবাদের ক্রিকেটার
- সারের ক্রিকেটার