বিষয়বস্তুতে চলুন

মধুপুর–আনন্দ বিহার টার্মিনাল হামসফর এক্সপ্রেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মধুপুর–আনন্দ বিহার টার্মিনাল হামসফর এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনহামসফর এক্সপ্রেস
প্রথম পরিষেবা১৫ ফেব্রুয়ারি ২০১৯; ৭ বছর আগে (2019-02-15)
বর্তমান পরিচালকউত্তর রেল
যাত্রাপথ
শুরুমধুপুর জংশন (এমডিপি)
বিরতি১০
শেষআনন্দ বিহার টার্মিনাল (এএনভিটি)
ভ্রমণ দূরত্ব১,২৩৬ কিমি (৭৬৮ মা)
যাত্রার গড় সময়১৮ ঘ.
পরিষেবার হারসাপ্তাহিক [ক]
রেল নং১২২৩৫ / ১২২৩৬
যাত্রাপথের সেবা
শ্রেণীএসি ৩ টায়ার, শয়নযান শ্রেণী
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থাআছে
খাদ্য সুবিধাউপলব্ধ
পর্যবেক্ষণ সুবিধাবড় জানালা
কারিগরি
গাড়িসম্ভারএলএইচবি হামসফর
ট্র্যাক গেজ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি)
পরিচালন গতিগড়ে ৬৮ কিলোমিটার প্রতি ঘণ্টা (৪২ মাইল প্রতি ঘণ্টা)

মধুপুর–আনন্দ বিহার টার্মিনাল হামসফর এক্সপ্রেস ভারতীয় রেলওয়ের একটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ৩ টায়ার এক্সপ্রেস ট্রেন, যা ঝাড়খণ্ডের দেওঘর জেলায় অবস্থিত মধুপুর জংশন রেলওয়ে স্টেশন এবং দিল্লির আনন্দ বিহার টার্মিনাল রেলওয়ে স্টেশনকে রেলপথে সংযুক্ত করে। এটি বর্তমানে সপ্তাহে একবার ১২২৩৫ / ১২২৩৬ ট্রেন নম্বরাঙ্কিত হয়ে পরিচালিত হচ্ছে। ট্রেনটি ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ ও দিল্লির মধ্যে চলাচল করে।

কোচের বৈশিষ্ট্য

[সম্পাদনা]

ট্রেনগুলি সম্পূর্ণরূপে ভারতীয় রেলওয়ে দ্বারা নকশা করা ৩-স্তরের (টায়ার) এসি স্লিপার ট্রেন এছাড়া রয়েছে স্টেশন, ট্রেনের গতি ইত্যাদির তথ্য দেখানোর জন্য ডিসপ্লের বৈশিষ্ট্য সহ এলইডি স্ক্রিন এবং সেই সাথে প্রতি কামরায় থাকবে ঘোষণার ব্যবস্থা, চা-কফি এবং দুধের ভেন্ডিং মেশিন, বায়ো টয়লেট ও অন্যান্য সুযোগ-সুবিধার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা।

পরিষেবা

[সম্পাদনা]

১২২৩৫ নং মধুপুর–আনন্দ বিহার টার্মিনাল হামসফর এক্সপ্রেস হামসফর এক্সপ্রেস ৬৯ কিমি প্রতি ঘন্টা বেগে মধুপুর জংশন থেকে যাত্রা শুরু করে ১৭ ঘন্টা ৫০ মিনিটে ১২৩৬ কিমি[১] এবং ১২২৩৬ নং ট্রেনটি ৬৮ কিমি প্রতি ঘন্টা বেগে আনন্দ বিহার টার্মিনাল থেকে যাত্রা করে ১৮ ঘন্টা ১০ মিনিটে ঐ দূরত্ব অতিক্রম করে।[২]

লোকো লিংক

[সম্পাদনা]

এই ট্রেনটি গাজিয়াবাদ ইলেকট্রিক লোকো শেড ডব্লিউএপি-৫ বা ৭ লোকোমোটিভ দ্বারা মধুপুর থেকে আনন্দ বিহার টার্মিনাল পর্যন্ত যায়।

সময় সারণী

[সম্পাদনা]
ট্রেন নাম্বারস্টেশন কোডযাত্রারম্ভ স্টেশনযাত্রারম্ভের সময়যাত্রারম্ভের দিনযাত্রাসমাপ্তি স্টেশনযাত্রাসমাপ্তির সময়যাত্রাসমাপ্তির দিন
১২২৩৫এমডিপিমধুপুর১৭:৪০শুক্রবারআনন্দ বিহার টার্মিনাল১১:৪০শনিবার
১২২৩৬এএমভিটিআনন্দ বিহার টার্মিনাল১৬:৫৫বৃহস্পতিবারমধুপুর১১:০৫শুক্রবার

পথ ও যাত্রাবিরতি

[সম্পাদনা]
  1. ↑ উভয় দিকে সপ্তাহে এক দিন

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "12235/Madhupur - Anand Vihar Terminal Humsafar Express"। India Rail Info।
  2. ↑ "12236/Anand Vihar Terminal - Madhupur Humsafar Express"। India Rail Info।