শিয়ালদহ–জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেস
| সংক্ষিপ্ত বিবরণ | |
|---|---|
| পরিষেবা ধরন | হামসফর এক্সপ্রেস |
| প্রথম পরিষেবা | ৪ জুলাই ২০১৮ |
| বর্তমান পরিচালক | পূর্ব রেল |
| যাত্রাপথ | |
| শুরু | শিয়ালদহ (এসডিএএইচ) |
| বিরতি | ১১ |
| শেষ | জম্মু তাওয়াই (জেএটি) |
| ভ্রমণ দূরত্ব | ১,৯৪৮ কিমি (১,২১০ মা) |
| যাত্রার গড় সময় | ৩৪ঘ. ২০মি. |
| পরিষেবার হার | সাপ্তাহিক [ক] |
| রেল নং | ২২৩১৭ / ২২৩১৮ |
| যাত্রাপথের সেবা | |
| শ্রেণী | এসি ৩ টায়ার |
| আসন বিন্যাস | নেই |
| ঘুমানোর ব্যবস্থা | আছে |
| খাদ্য সুবিধা | উপলব্ধ |
| পর্যবেক্ষণ সুবিধা | বড় জানালা |
| কারিগরি | |
| গাড়িসম্ভার | এলএইচবি হামসফর |
| ট্র্যাক গেজ | ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি) |
| পরিচালন গতি | গড় গতিবেগ ঘণ্টায় ৫৬ কিমি |
শিয়ালদহ–জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেস ভারতীয় রেলওয়ের একটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ৩ টায়ার এক্সপ্রেস ট্রেন, যা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতে অবস্থিত শিয়ালদহ রেলওয়ে স্টেশন এবং জম্মু ও কাশ্মীর-এর জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনকে রেলপথে সংযুক্ত করে। এটি বর্তমানে সপ্তাহে একবার ২২৩১৭/২২৩১৮ ট্রেন নম্বরাঙ্কিত হয়ে পরিচালিত হচ্ছে। ট্রেনটি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব ও জম্মু-কাশ্মীরের মধ্যে চলাচল করে।[১][২]
কোচের বৈশিষ্ট্য
[সম্পাদনা]ট্রেনগুলি সম্পূর্ণরূপে ভারতীয় রেলওয়ে দ্বারা নকশা করা ৩-স্তরের (টায়ার) এসি স্লিপার ট্রেন এছাড়া রয়েছে স্টেশন, ট্রেনের গতি ইত্যাদির তথ্য দেখানোর জন্য ডিসপ্লের বৈশিষ্ট্য সহ এলইডি স্ক্রিন এবং সেই সাথে প্রতি কামরায় থাকবে ঘোষণার ব্যবস্থা, চা-কফি এবং দুধের ভেন্ডিং মেশিন, বায়ো টয়লেট ও অন্যান্য সুযোগ-সুবিধার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা।
পরিষেবা
[সম্পাদনা]২২৩১৭ নং শিয়ালদহ–জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেস সোমবার শিয়ালদহ স্টেশন থেকে ১৩:১০ নাগাদ যাত্রা শুরু করে মঙ্গলবার ২৩:৩০ নাগাদ জম্মু তাওয়াই পৌছায় এবং ২২৩১৮ নং ট্রেনটি বুধবার সকাল ৭:২৫ নাগাদ জম্মু তাওয়াই থেকে যাত্রা শুরু করে বৃহস্পতিবার ১৮:০৫ নাগাদ ঐ দূরত্ব অতিক্রম করে।
লোকো লিংক
[সম্পাদনা]এই ট্রেনটি হাওড়া ইলেকট্রিক লোকো শেড ডব্লিউএপি-৭ লোকোমোটিভ দ্বারা শিয়ালদহ থেকে জম্মু তাওয়াই পর্যন্ত ও বিপরীত পথে যাতায়াত করে।
পথ ও যাত্রাবিরতি
[সম্পাদনা]টীকা
[সম্পাদনা]- ↑ উভয় দিকে সপ্তাহে এক দিন
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Trains at a Glance (November 2017 - June 2018)" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১৭।
- ↑ "22317/Sealdah - Jammu Tawi Humsafar Express"। indiarailinfo। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৯।