বিষয়বস্তুতে চলুন

ভুবনেশ্বর–কৃষ্ণরাজপুরম হামসফর এক্সপ্রেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভুবনেশ্বর–কৃষ্ণরাজপুরম হামসফর এক্সপ্রেস
ভুবনেশ্বর হামসফর এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনহামসফর এক্সপ্রেস
প্রথম পরিষেবা১৩ জুলাই ২০১৭; ৯ বছর আগে (2017-07-13)
বর্তমান পরিচালকপূর্ব উপকূল রেল
যাত্রাপথ
শুরুকৃষ্ণরাজপুরম (কেজেএম)
বিরতি১৭
শেষভুবনেশ্বর (বিবিএস)
ভ্রমণ দূরত্ব১,৫১২ কিমি (৯৪০ মা)
যাত্রার গড় সময়২৫ঘ. ০মি.
পরিষেবার হারসাপ্তাহিক [ক]
রেল নং২২৮৩৩ / ২২৮৩৪
যাত্রাপথের সেবা
শ্রেণীএসি ৩ টায়ার
আসন বিন্যাসনেই
ঘুমানোর ব্যবস্থাআছে
খাদ্য সুবিধাউপলব্ধ
পর্যবেক্ষণ সুবিধাবড় জানালা
কারিগরি
গাড়িসম্ভারএলএইচবি হামসফর
ট্র্যাক গেজ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি)
পরিচালন গতি৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা (৩৭ মাইল প্রতি ঘণ্টা)
পথের মানচিত্র

ভুবনেশ্বর–কৃষ্ণরাজপুরম হামসফর এক্সপ্রেস ভারতীয় রেলওয়ের একটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ৩ টায়ার এক্সপ্রেস ট্রেন, যা কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে অবস্থিত কৃষ্ণরাজপুরম রেলওয়ে স্টেশন এবং ওড়িশার ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনকে রেলপথে সংযুক্ত করে। এটি বর্তমানে সপ্তাহে একবার ২২৮৩৩/২২৮৩৪ ট্রেন নম্বরাঙ্কিত হয়ে পরিচালিত হচ্ছে। ট্রেনটি ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও কর্ণাটকের মধ্যে চলাচল করে।[১][২][৩][৪][৫]

কোচের বৈশিষ্ট্য

[সম্পাদনা]

ট্রেনগুলি সম্পূর্ণরূপে ভারতীয় রেলওয়ে দ্বারা নকশা করা ৩-স্তরের (টায়ার) এসি স্লিপার ট্রেন এছাড়া রয়েছে স্টেশন, ট্রেনের গতি ইত্যাদির তথ্য দেখানোর জন্য ডিসপ্লের বৈশিষ্ট্য সহ এলইডি স্ক্রিন এবং সেই সাথে প্রতি কামরায় থাকবে ঘোষণার ব্যবস্থা, চা-কফি এবং দুধের ভেন্ডিং মেশিন, বায়ো টয়লেট ও অন্যান্য সুযোগ-সুবিধার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা।

কোচে ষোলোটি এসি-৩ টায়ার, একটি প্যান্ট্রিকার ও দুটি জেনারেটর পাওয়ার কার রয়েছে।

পরিষেবা

[সম্পাদনা]

২২৮৩৩ নং ভুবনেশ্বর–কৃষ্ণরাজপুরম হামসফর এক্সপ্রেস ৬০ কিমি প্রতি ঘন্টা বেগে বুধবার যাত্রা শুরু করে ২৫ ঘন্টায় ১৫১২ কিমি এবং ২২৮৩৪ নং ট্রেনটি বৃহস্পতিবার ৫৯ কিমি প্রতি ঘন্টা বেগে যাত্রা করে ২৫ ঘন্টা ৪০ মিনিটে ঐ দূরত্ব অতিক্রম করে।

লোকো লিংক

[সম্পাদনা]

এই ট্রেনটি বিশাখাপত্তনম ইলেকট্রিক লোকো শেড ডব্লিউএপি-৭ লোকোমোটিভ দ্বারা ভুবনেশ্বর থেকে বিশাখাপত্তনম পর্যন্ত যায়। বাকি পথ বিশাখাপত্তনম থেকে কৃষ্ণরাজপুরম পর্যন্ত লালাগুড়া ইলেকট্রিক লোকো শেড ডব্লিউএপি-৭ লোকোমোটিভ দ্বারা চলে।

সময় সারণী

[সম্পাদনা]
ট্রেন নাম্বারস্টেশন কোডযাত্রারম্ভ স্টেশনযাত্রারম্ভের সময়যাত্রারম্ভের দিনযাত্রাসমাপ্তি স্টেশনযাত্রাসমাপ্তির সময়যাত্রাসমাপ্তির দিন
২২৮৩৩বিবিএসভুবনেশ্বর১২:১০ (দুপুর)বুধবারকৃষ্ণরাজপুরম১:০০ পিএমবৃহস্পতিবার
২২৮৩৪কেজেএমকৃষ্ণরাজপুরম৪:৫৫ পিএমবৃহস্পতিবারভুবনেশ্বর৬:১৫ পিএমশুক্রবার

পথ ও যাত্রাবিরতি

[সম্পাদনা]
  1. ↑ উভয় দিকে সপ্তাহে এক দিন

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ Introduction of New Train Bhubaneswar-Krishnarajapuram-Bhubaneswar Humsafar Express (Weekly)
  2. ↑ "Humsafar weekly to Krishnarajapuram from July 17"
  3. ↑ PTI (৯ জুলাই ২০১৭)। "Humsafar Express between Bhubaneswar & Bengaluru to start soon"। Financial Express। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৮।
  4. ↑ "Bhubaneswar - Krishnarajapuram Humsafar Express"। ১৭ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২২।
  5. ↑ Prabhu Inaugurates Various Passenger Initiatives