বান্দ্রা টার্মিনাস–জামনগর হামসফর এক্সপ্রেস
| সংক্ষিপ্ত বিবরণ | |
|---|---|
| পরিষেবা ধরন | হামসফর এক্সপ্রেস |
| প্রথম পরিষেবা | ৪ মার্চ ২০১৯ |
| বর্তমান পরিচালক | পশ্চিম রেল |
| যাত্রাপথ | |
| শুরু | বান্দ্রা টার্মিনাস (বিডিটিএস) |
| বিরতি | ১২ |
| শেষ | জামনগর (জেএএম) |
| ভ্রমণ দূরত্ব | ৮১৩ কিমি (৫০৫ মা) |
| যাত্রার গড় সময় | ১৪ঘ. ৩০মি. |
| পরিষেবার হার | সাপ্তাহিক [ক] |
| রেল নং | ২২৯২৩ / ২২৯২৪ |
| যাত্রাপথের সেবা | |
| শ্রেণী | এসি ৩ টায়ার |
| আসন বিন্যাস | আছে |
| ঘুমানোর ব্যবস্থা | আছে |
| খাদ্য সুবিধা | উপলব্ধ |
| পর্যবেক্ষণ সুবিধা | বড় জানালা |
| কারিগরি | |
| গাড়িসম্ভার | এলএইচবি হামসফর |
| ট্র্যাক গেজ | ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি) |
| পরিচালন গতি | গড়ে ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা (৩৪ মাইল প্রতি ঘণ্টা) |
বান্দ্রা টার্মিনাস–জামনগর হামসফর এক্সপ্রেস ভারতীয় রেলওয়ের একটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ৩ টায়ার এক্সপ্রেস ট্রেন, যা মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের সন্নিকটে অবস্থিত বান্দ্রা টার্মিনাস এবং গুজরাটের কাথিবাড়ের জামনগর রেলওয়ে স্টেশনকে রেলপথে সংযুক্ত করে। এটি বর্তমানে সপ্তাহে একবার ২২৯২৩ / ২২৯২৪ ট্রেন নম্বরাঙ্কিত হয়ে পরিচালিত হচ্ছে। ট্রেনটি মহারাষ্ট্র ও গুজরাটের মধ্যে চলাচল করে।[১][২][৩] ট্রেনটি ১৯০৯১ / ১৯০৯২ বান্দ্রা টার্মিনাস–গোরক্ষপুর হামসফর এক্সপ্রেস-এর সাথে রেক ভাগাভাগি করে।
কোচের বৈশিষ্ট্য
[সম্পাদনা]ট্রেনগুলি সম্পূর্ণরূপে ভারতীয় রেলওয়ে দ্বারা নকশা করা ৩-স্তরের (টায়ার) এসি স্লিপার ট্রেন এছাড়া রয়েছে স্টেশন, ট্রেনের গতি ইত্যাদির তথ্য দেখানোর জন্য ডিসপ্লের বৈশিষ্ট্য সহ এলইডি স্ক্রিন এবং সেই সাথে প্রতি কামরায় থাকবে ঘোষণার ব্যবস্থা, চা-কফি এবং দুধের ভেন্ডিং মেশিন, বায়ো টয়লেট ও অন্যান্য সুযোগ-সুবিধার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা।
পরিষেবা
[সম্পাদনা]২২৯২৩ নং বান্দ্রা টার্মিনাস–জামনগর হামসফর এক্সপ্রেস ৫৬ কিমি প্রতি ঘন্টা বেগে বান্দ্রা টার্মিনাস থেকে যাত্রা শুরু করে ১৪ ঘন্টা ৩০ মিনিটে ৮১৩ কিমি[৪] এবং ২২৯২৪ নং ট্রেনটি ৬০ কিমি প্রতি ঘন্টা বেগে যাত্রা করে ১৩ ঘন্টা ৩০ মিনিটে ঐ দূরত্ব অতিক্রম করে।[৫]
লোকো লিংক
[সম্পাদনা]এই ট্রেনটি বড়োদরা ইলেকট্রিক লোকো শেড ডব্লিউএপি-৭ লোকোমোটিভ দ্বারা বান্দ্রা থেকে আমেদাবাদ পর্যন্ত যায়। বাকি পথ আমেদাবাদ থেকে জামনগর পর্যন্ত বটোয়া ডিজেল লোকো শেড ডব্লিউডিএম-৩এ বা ৩ডি লোকোমোটিভ দ্বারা চলে।
সময় সারণী
[সম্পাদনা]| ট্রেন নাম্বার | স্টেশন কোড | যাত্রারম্ভ স্টেশন | যাত্রারম্ভের সময় | যাত্রারম্ভের দিন | যাত্রাসমাপ্তি স্টেশন | যাত্রাসমাপ্তির সময় | যাত্রাসমাপ্তির দিন |
|---|---|---|---|---|---|---|---|
| ২২৯২৩ | বিডিটিএস | বান্দ্রা টার্মিনাস | ২৩:৫৫ পিএম | সোম, বৃহস্পতি ও শনিবার | জামনগর | ১৪:২৫ পিএম | রবি, মঙ্গল ও শুক্রবার |
| ২২৯২৪ | জেএএম | জামনগর | ২০:০০ পিএম | রবি, মঙ্গল ও শুক্রবার | বান্দ্রা টার্মিনাস | ৯:৩০ এএম | সোম, বুধ ও শনিবার |
পথ ও যাত্রাবিরতি
[সম্পাদনা]টীকা
[সম্পাদনা]- ↑ উভয় দিকে সপ্তাহে তিন দিন
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "New Humsafar Express between Jamnagar and Bandra Terminus flagged off by PM Modi! Schedule, special features"। Financial Express।
- ↑ "New train to Mumbai a big boost for business"। Times of India।
- ↑ "Narendra Modi flags off Bandra- Jamnagar Humsafar Express"। Tourism News Live।
- ↑ "22923/Bandra Terminus - Jamnagar Humsafar Express"। India Rail Info।
- ↑ "22924/Jamnagar - Bandra Terminus Humsafar Express"। India Rail Info।