বিষয়বস্তুতে চলুন

পুণে–নাগপুর হামসফর এক্সপ্রেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পুণে–নাগপুর হামসফর এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনহামসফর এক্সপ্রেস
প্রথম পরিষেবা৩ মার্চ ২০১৯; ৭ বছর আগে (2019-03-03)
বর্তমান পরিচালকমধ্য রেল
যাত্রাপথ
শুরুপুণে জংশন (পিইউএনই)
বিরতি৭
শেষনাগপুর জংশন (এনজিপি)
ভ্রমণ দূরত্ব৮৯০ কিমি (৫৫৩ মা)
যাত্রার গড় সময়১৫ঘ. ৩০মি.
পরিষেবার হারসাপ্তাহিক [ক]
রেল নং১১৪১৭ / ১১৪১৮
যাত্রাপথের সেবা
শ্রেণীএসি ৩ টায়ার
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থাআছে
খাদ্য সুবিধাউপলব্ধ
পর্যবেক্ষণ সুবিধাবড় জানালা
কারিগরি
গাড়িসম্ভারএলএইচবি হামসফর
ট্র্যাক গেজ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি)
পরিচালন গতিগড়ে ৫৭ কিলোমিটার প্রতি ঘণ্টা (৩৫ মাইল প্রতি ঘণ্টা)

পুণে–নাগপুর হামসফর এক্সপ্রেস ভারতীয় রেলওয়ের একটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ৩ টায়ার এক্সপ্রেস ট্রেন, যা মহারাষ্ট্রের পুণে জংশন রেলওয়ে স্টেশন এবং ঐ রাজ্যেরই নাগপুর জংশন রেলওয়ে স্টেশনকে রেলপথে সংযুক্ত করে। এটি বর্তমানে সপ্তাহে একবার ১১৪১৭ / ১১৪১৮ ট্রেন নম্বরাঙ্কিত হয়ে পরিচালিত হচ্ছে। ট্রেনটি মহারাষ্ট্রের মধ্যে চলাচল করে। ট্রেনটি পুণে–অজনি হামসফর এক্সপ্রেস-এর সাথে রেক ভাগাভাগি করে।

কোচের বৈশিষ্ট্য

[সম্পাদনা]

ট্রেনগুলি সম্পূর্ণরূপে ভারতীয় রেলওয়ে দ্বারা নকশা করা ৩-স্তরের (টায়ার) এসি স্লিপার ট্রেন এছাড়া রয়েছে স্টেশন, ট্রেনের গতি ইত্যাদির তথ্য দেখানোর জন্য ডিসপ্লের বৈশিষ্ট্য সহ এলইডি স্ক্রিন এবং সেই সাথে প্রতি কামরায় থাকবে ঘোষণার ব্যবস্থা, চা-কফি এবং দুধের ভেন্ডিং মেশিন, বায়ো টয়লেট ও অন্যান্য সুযোগ-সুবিধার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা।

পরিষেবা

[সম্পাদনা]

১১৪১৭ নং পুণে–নাগপুর হামসফর এক্সপ্রেস ৫৭ কিমি প্রতি ঘন্টা বেগে পুণে জংশন থেকে যাত্রা শুরু করে ১৫ ঘন্টা ৩০ মিনিটে ৮৯০ কিমি এবং ১১৪১৮ নং ট্রেনটি বৃহস্পতিবার ৫২ কিমি প্রতি ঘন্টা বেগে নাগপুর জংশন থেকে যাত্রা করে ১৭ ঘন্টা ৫ মিনিটে ঐ দূরত্ব অতিক্রম করে।

লোকো লিংক

[সম্পাদনা]

এই ট্রেনটি অজনি ইলেকট্রিক লোকো শেড ডব্লিউএপি-৭ লোকোমোটিভ দ্বারা পুণে থেকে নাগপুর পর্যন্ত যায়।

সময় সারণী

[সম্পাদনা]
ট্রেন নাম্বারস্টেশন কোডযাত্রারম্ভ স্টেশনযাত্রারম্ভের সময়যাত্রারম্ভের দিনযাত্রাসমাপ্তি স্টেশনযাত্রাসমাপ্তির সময়যাত্রাসমাপ্তির দিন
১১৪১৭পিইউএনইপুনে২২:০০ পিএমবৃহস্পতিবারনাগপুর১৩:৩০ পিএমশুক্রবার
১১৪১৮এনজিপিনাগপুর১৫:০০ পিএমশুক্রবারপুনে৮:০৫ এএমশনিবার

পথ ও যাত্রাবিরতি

[সম্পাদনা]
  1. ↑ উভয় দিকে সপ্তাহে এক দিন

তথ্যসূত্র

[সম্পাদনা]