বাংলাদেশ সেনাবাহিনীতে নারী
২০১৫ সালের জানুয়ারি মাসের ২৯ তারিখে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে অবস্থিত "আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুল"-এ নারী সৈনিকদের ৮৭৯ জনের একটি ব্যাচ মৌলিক সামরিক প্রশিক্ষণ (রিক্রুট প্রশিক্ষণ) শেষ করেছিলো যেটা ছিলো এক বছর মেয়াদী; বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে নারী সৈনিকদের ব্যাচ ছিলো এটাই প্রথম।[১][২][৩][৪][৫][৬][৭][৮][৯][১০]
২০০০ সালে সর্বপ্রথম সেনা ক্যাডেট হিসেবে (৪৭তম দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ, বাংলাদেশ মিলিটারি একাডেমী) নারীরা যোগদান করেছিলেন[১১] যদিও বাংলাদেশ সেনাবাহিনীতে চিকিৎসক হিসেবে নারীরা আরও আগে থেকেই যোগ দিতে পারতেন; ২০১৮ সালে দেশের সর্বপ্রথম নারী মেজর জেনারেল হন সুসানে গীতি যিনি একজন চিকিৎসক ছিলেন এবং ১৯৮৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন।[১২]
২০১৩ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সর্বপ্রথম একজন নারী কর্মকর্তা ছত্রীসেনার প্রশিক্ষণ সম্পন্ন করেছিলেন যার নাম ছিলো জান্নাতুল ফেরদৌস, তখন তার পদবী ছিলো ক্যাপ্টেন।[১৩] ২০১৫ সালে সেনাবাহিনীতে প্রথমবারের মতো দুইজন নারী কর্মকর্তা (ইঞ্জিনিয়ার্স কোরের ক্যাপ্টেন নাজিয়া নুসরাত হোসেন এবং অর্ডন্যান্স কোরের ক্যাপ্টেন শাহরিনা বিনতে আনোয়ার) সেনাবাহিনীর বিমান চালনার প্রশিক্ষণ লাভ করেছিলেন।[১৪] ২০১৯ সালে গোলন্দাজ রেজিমেন্টের তিনজন নারী কর্মকর্তা (সানজিদা হোসেন, সৈয়দা নাজিয়া রায়হান এবং ফারহানা আফরিন) এবং ইঞ্জিনিয়ার্স কোরের একজন নারী কর্মকর্তা (সারাহ আমির) মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল পদবীতে উন্নীত হয়েছিলেন, এ সকল চার নারী কর্মকর্তা বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাটেলিয়ন অধিনায়ক হয়েছিলেন।[১১][১৫]
২০২০ সালে বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসা প্রশাসনে প্রথম নারী ব্রিগেডিয়ার জেনারেল হয়েছিলেন নাজমা বেগম।[১৬] নাজমা বেগম কর্নেল পদবীতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর একটি মেডিকেল কন্টিনজেন্টের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তিনিই ছিলেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নারী কন্টিনজেন্ট কমান্ডার।[১৭]
২০২২ সালে পক্ষাঘাতগ্রস্ত একজন নারী কর্মকর্তা ক্যাপ্টেন পদবী থেকে মেজর পদবীতে উন্নীত হয়েছিলেন যার নাম ছিলো কানিজ ফাতেমা।[১৮]
২০২৪ সালে সেনা কর্তৃপক্ষ নারী সেনা সদস্যদের হিজাব পরিধান করার অনুমতি দিয়েছিলো।[১৯][২০]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সেনাবাহিনীতে প্রথম বারের মতো যুক্ত হলো নারী সৈনিক"। সময় টিভি। ২৯ জানুয়ারি ২০১৫।
- ↑ "টাঙ্গাইলে সেনানিবাসে প্রধানমন্ত্রীঃ চ্যালেঞ্জিং পেশায় অংশগ্রহণ নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখবে"। দৈনিক প্রথম আলো। ৩০ জানুয়ারি ২০১৫। ২৬ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "সেনাবাহিনীতে নারী সৈনিকঃ 'প্রমাণ করব, নারীরাও বীরত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে'"। দৈনিক প্রথম আলো। ৩০ জানুয়ারি ২০১৫। ১৪ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "প্রথম ৮৭৯ নারী সৈনিকের শপথ গ্রহণ; নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখবে : প্রধানমন্ত্রী"। দৈনিক কালের কণ্ঠ। ৩০ জানুয়ারি ২০১৫। ৩১ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "আর পিছিয়ে থাকবে না নারীরাঃ নারী সৈনিকদের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী"। বাংলাদেশ প্রতিদিন। ৩০ জানুয়ারি ২০১৫। ১২ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "সেনাবাহিনীতে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত ৮৭৯ জন মহিলা নবীন সৈনিক"। newsbangla24.net। ২৯ জানুয়ারি ২০১৫।
- ↑ "নারী সৈনিক নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী"। jagonews24.com। ২৯ জানুয়ারি ২০১৫।
- ↑ "এখন নারীরাও দেশ রক্ষার গর্বিত সৈনিক, বললেন প্রধানমন্ত্রী"। banglanews24.com। ২৯ জানুয়ারি ২০১৫।
- ↑ "সেবা-যুদ্ধে পারঙ্গম ৮৭৮ মেমোরী-শান্তনা"। banglanews24.com। ২৯ জানুয়ারি ২০১৫।
- ↑ "নারীরা পিছিয়ে থাকবেনা"। banglanews24.com। ২৯ জানুয়ারি ২০১৫।
- 1 2 "ফাইটিং ফোর্সের প্রথম ব্যাটালিয়ন আধিনায়ক হলেন চার নারী সেনা কর্মকর্তা"। দৈনিক প্রথম আলো। ২৪ জানুয়ারি ২০১৯। ৮ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নারী মেজর জেনারেল; ১৯৮৬ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে নারী ডাক্তার হিসেবে ক্যাপ্টেন পদবিতে যোগদান করেন"। ঢাকা ট্রিবিউন। ৩০ সেপ্টেম্বর ২০১৮। ২০ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "বাংলাদেশের প্রথম নারী ছত্রীসেনা"। বিবিসি বাংলা। ১২ ফেব্রুয়ারি ২০১৩। ৩ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "আকাশে উড়লেন সেনাবাহিনীর দুই নারী পাইলট"। দৈনিক প্রথম আলো। ২৮ অক্টোবর ২০১৫। ১৪ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "লেফটেন্যান্ট কর্নেল হলেন ৪ নারী সেনা কর্মকর্তা"। বাংলা ট্রিবিউন। ২৪ জানুয়ারি ২০১৯। ১ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "সেনাবাহিনীর চিকিৎসা প্রশাসনে প্রথম নারী ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগম"। দ্য ডেইলি স্টার। ৮ অক্টোবর ২০২০। ২১ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "জাতিসংঘ সম্মাননা পেলেন কর্নেল নাজমা বেগম"। দৈনিক প্রথম আলো। ১ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ "মেজর হলেন পক্ষাঘাতগ্রস্ত কানিজ ফাতেমা; বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন থেকে মেজর হিসেবে পদোন্নতি পেলেন পক্ষাঘাতগ্রস্ত কানিজ ফাতেমা"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৪ জুন ২০২২। ৪ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "ইউনিফর্মের সঙ্গে হিজাব পরতে পারবেন নারী সেনা সদস্যরা"। দৈনিক কালের কণ্ঠ। ২২ সেপ্টেম্বর ২০২৪। ২৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "নারী সেনা সদস্যরা চাইলে ইউনিফর্মের সঙ্গে হিজাব পরতে পারবেন"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২২ সেপ্টেম্বর ২০২৪। ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।