বাংলাদেশ–সিয়েরা লিওন সম্পর্ক
বাংলাদেশ |
সিয়েরা লিওন |
|---|---|
বাংলাদেশ–সিয়েরা লিওন সম্পর্ক বলতে উভয় রাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বোঝায়। জাতিসংঘ শান্তি মিশনের অংশ হিসেবে সিয়েরা লিওনে বাংলাদেশ সেনাবাহিনী প্রেরণের মাধ্যমে এই সম্পর্ক অনেক উন্নত হয়। সিয়েরা লিওনে শান্তি স্থাপনে এখনো বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা আছে।
উচ্চ পর্যায়ের পরিদর্শন
[সম্পাদনা]২০০৩ সালে সিয়েরা লিওনের তৎকালীন রাষ্ট্রপতি আহমদ তেজান কাব্বাহ একটি সরকারী সফরে বাংলাদেশে এসেছিলেন।[১]
সিয়েরা লিওনে বাংলাদেশ বাহিনী
[সম্পাদনা]বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী সিয়েরা লিওনের গৃহযুদ্ধের সময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের মাধ্যমে শান্তি স্থাপন করে।[২] গৃহযুদ্ধ পরবর্তী সময়ে জাতি পুনঃগঠন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখে।[৩] বাংলাদেশী শান্তিরক্ষী বাহিনীর অবদান বর্ণনা করে সাবেক সিয়েরা লিওন রাষ্ট্রপতি আহমাদ তেজন কাব্বাহ বলেন,[৪]
সিয়েরা লিওনের লোকেরা কেবল বাংলাদেশী সেনাদের স্বাগত জানায় না, পাশাপাশি তাদের ছেড়ে যেতে দিতেও চায় না।
সামাজিক উন্নয়ন
[সম্পাদনা]ব্র্যাকসহ কিছু বাংলাদেশী এনজিও সিয়েরা লিওনে ক্ষুদ্রঋণ প্রদান, কৃষি উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে কাজ করছে।[৫][৬]
বিনিয়োগ
[সম্পাদনা]সিয়েরা লিওন বাংলাদেশের প্রতি তাদের দেশে বিনিয়োগ করার জন্য আহবান জানায়, বিশেষ করে গার্মেন্টস, টেক্সটাইল এবং কৃষি খাতে। ফলশ্রতিতে সেখানে বাংলাদেশীরা বিনিয়োগ শুরু করে। শুধুমাত্র বেঙ্গল এগ্রো লিমিটেড নামক কোম্পানি সেখানে ৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে। উক্ত কোম্পানি সেখানে একটি রাবার প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান স্থাপন করে, যে ধরনের প্রতিষ্ঠান পশ্চিম আফ্রিকায় এই প্রথম।[৭][৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "President of Sierra Leone arrives, talks today"। দ্য ডেইলি স্টার। UNB। ১৬ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৪।
- ↑ Rasul, Ilyas Iftekhar (৫ ডিসেম্বর ২০১০)। "Bangladesh's contribution to UN peacekeeping missions in Africa (Part II)"। The Daily Sun। ১৬ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৪।
- ↑ "Blessed are the peace makers"। দ্য ডেইলি স্টার। ২০০৬। ১৬ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৪।
- ↑ "Freetown seeks investment in garment, textile"। দ্য ডেইলি স্টার। ২৩ অক্টোবর ২০০৩। ৮ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৪।
- ↑ "In Sierra Leone, BRAC-SL On Malaria-Free Campaign: Sierra Leone News"। news.sl। ১৬ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৪।
- ↑ "In Sierra Leone, BRAC Launches Phase 2 Nutrition Campaign in Kenema : Sierra Leone News"। news.sl। ১৬ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৪।
- ↑ "Sierra Leone to get first rubber processing plant: Business and Finance-africareview.com"। africareview.com। ১৬ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৪।
- ↑ "4 years Bengal Agro project as… US$ 39m Bangladeshi investment poured for Agriculture « Awoko Newspaper"। awoko.org। ১১ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৪।