বিষয়বস্তুতে চলুন

ফেদেরিকো ফেল্লিনি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফেদেরিকো ফেল্লিনি

জন্ম(১৯২০-০১-২০)২০ জানুয়ারি ১৯২০
রিমিনি, ইতালি
মৃত্যু৩১ অক্টোবর ১৯৯৩(1993-10-31) (বয়স ৭৩)
রোম, ইতালি
পেশাচলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার
কর্মজীবন১৯৪৫-৯২
উল্লেখযোগ্য কর্ম
দাম্পত্য সঙ্গীজুলিয়েত্তা মাসিনা
(১৯৪৩-৯৩)

ফেদেরিকো ফেল্লিনি ওএমআরআই (ইতালীয়: [fedeˈriːko felˈliːni]; ২০ জানুয়ারি ২০ ১৯২০ - ৩১ অক্টোবর ১৯৯৩) ইতালীয় চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যুগের সবচেয়ে অনন্য ও বিখ্যাত চলচ্চিত্রকারদের একজন। ক্যারিয়ারের শুরুর দিকে তিনি ইতালীয় নব্য-বাস্তবতাবাদী চলচ্চিত্র আন্দোলন শুরুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, কিন্তু পরে নিজের একটি অনন্য স্টাইল তৈরি করেন। তার সিনেমাগুলো অনেকাংশেই আত্মজীবনীমূলক এবং তিনি বাস্তবতার সাথে অবাস্তব, হ্যালুসিনেশন-মূলক দৃশ্য জুড়ে দিতেন। তার সিনেমায় মানুষের সবচেয়ে উদ্ভট দিকটা সবচেয়ে বেশি প্রকাশিত হয়েছে।[]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

ফেল্লিনির শৈশব-কৈশোরের জীবন খুব একটা ঘটনাবহুল ছিল না, কিন্তু এ সময় কার্টুন আঁকার দক্ষতা অর্জন করেছিলেন। উনিশ বছর বয়সে রোমে আসার পর প্রথমে Marc'Aurelio সাময়িকীতে কার্টুন ও কৌতুক ছাপিয়ে জীবিকা নির্বাহ করতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি Cico e Pallina নামের একটি রেডিও প্রোগ্রামের জন্য সংলাপ লিখতেন, এবং এই প্রোগ্রামের অভিনেত্রী জুলিয়েত্তা মাসিনা-কেই ১৯৪৩ সালে বিয়ে করেছিলেন। ১৯৪৪ সালে তার সাথে পরিচালক রোবের্তো রোজেলিনি'র দেখা হয় যিনি তাকে রোমা, চিত্তা আপের্তা সিনেমার চিত্রনাট্য লেখার দলে যুক্ত করেন। এই সিনেমা ইতালীয় নব্য-বাস্তবতা আন্দোলন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছিল এবং এর চিত্রনাট্য লেখায় অংশ নেয়ার জন্য ফেল্লিনি একটি অস্কার মনোনয়নও পেয়েছিলেন।

ফেল্লিনি বেশ দ্রুত ইতালির সবচেয়ে বিখ্যাত চিত্রনাট্যকারদের একজনে পরিণত হন। পিয়েত্রো জের্মি, আলবের্তো লাত্তুয়াদা, ও লুইজি কোমেঞ্চিনি'র মতো পরিচালকদের জন্য চিত্রনাট্য লিখলেও রোজেলিনির সিনেমার চিত্রনাট্যগুলোর জন্য তিনি সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে আছেন। রোজেলিনির পাইজা (১৯৪৬), ইল মিরাকোলো (১৯৪৮), ও এউরোপা '৫১ (১৯৫২) এর চিত্রনাট্য লিখেছিলেন। এর মধ্যে পাইজা সম্ভবত নব্য-বাস্তবতাবাদের সবচেয়ে বিশুদ্ধ উদাহরণ, এবং এউরোপা '৫১ এ প্রথমবারের মতো যুদ্ধপরবর্তী প্রামাণ্যধর্মী নব্য-বাস্তবতা থেকে সরে এসে মনস্তাত্ত্বিক ও অস্তিত্ববিদ্যক বিষয় দেখানো শুরু হয়েছিল।

পরিচালক হিসেবে ফেল্লিনি'র প্রথম সিনেমা লাত্তুয়াদা'র সাথে যৌথভাবে করা লুচি দেল ভারিয়েতা (১৯৫১) যাতে প্রাদেশিক, মফস্বল জীবন দেখানো হয়েছিল। একই থিমে পরবর্তীতে আরো দুটি সিনেমা করেন যার মধ্যে শেষটি, ই ভিতেল্লোনি (১৯৫৩), প্রথমবারের মতো তাকে বাণিজ্যিক ও শৈল্পিক সফলতা দিয়েছিল। সিনেমাটি ছিল মফস্বলের "mamma's boy" ধরনের মানুষদের নিয়ে এবং অনেকে এখনও একে ফেল্লিনির অন্যতম মাস্টারপিস মনে করেন।[]

চলচ্চিত্রসমূহ

[সম্পাদনা]
বছর শিরোনাম পরিচালক লেখক টীকা
১৯৪২Knights of the Desertনাহ্যাঁ
১৯৪২Before the Postmanনাহ্যাঁ
১৯৪৩The Peddler and the Ladyনাহ্যাঁ
১৯৪৩L'ultima carrozzellaনাহ্যাঁ
১৯৪৫Tutta la città cantaনাহ্যাঁ
১৯৪৫রোমা, চিত্তা আপের্তানাহ্যাঁ
১৯৪৬Paisàনাহ্যাঁ
১৯৪৭Il delitto di Giovanni Episcopoনাহ্যাঁ
১৯৪৮Senza pietàনাহ্যাঁ
১৯৪৮Il miracoloনাহ্যাঁ
১৯৪৯Il mulino del Poনাহ্যাঁ
১৯৫০Francesco, giullare di Dioনাহ্যাঁ
১৯৫০Il Cammino della speranzaনাহ্যাঁ
১৯৫০Variety Lightsহ্যাঁহ্যাঁCo-credited with Alberto Lattuada
১৯৫১La città si difendeনাহ্যাঁ
১৯৫১Persiane chiuseনাহ্যাঁ
১৯৫২The White Sheikহ্যাঁহ্যাঁ
১৯৫২Il brigante di Tacca del Lupoনাহ্যাঁ
১৯৫৩I vitelloniহ্যাঁহ্যাঁ
১৯৫৩Love in the Cityহ্যাঁহ্যাঁSegment: "Un'agenzia matrimoniale"
১৯৫৪La stradaহ্যাঁহ্যাঁ
১৯৫৫Il bidoneহ্যাঁহ্যাঁ
১৯৫৭লে নত্তি দি কাবিরিয়াহ্যাঁহ্যাঁ
১৯৫৮Fortunellaনাহ্যাঁ
১৯৬০লা দোলচে ভিতাহ্যাঁহ্যাঁ
১৯৬২Boccaccio '70হ্যাঁহ্যাঁSegment: "Le tentazioni del Dottor Antonio"
১৯৬৩+হ্যাঁহ্যাঁ
১৯৬৫Juliet of the Spiritsহ্যাঁহ্যাঁ
১৯৬৮Spirits of the Deadহ্যাঁহ্যাঁSegment: "Toby Dammit"
১৯৬৯Fellini: A Director's Notebookহ্যাঁহ্যাঁTV Documentary
১৯৬৯Fellini Satyriconহ্যাঁহ্যাঁ
১৯৭০I Clownsহ্যাঁহ্যাঁ
১৯৭১Romaহ্যাঁহ্যাঁ
১৯৭৩আমারকোর্দহ্যাঁহ্যাঁ
১৯৭৬Fellini's Casanovaহ্যাঁহ্যাঁ
১৯৭৮Orchestra Rehearsalহ্যাঁহ্যাঁ
১৯৮০City of Womenহ্যাঁহ্যাঁ
১৯৮৩And the Ship Sails Onহ্যাঁহ্যাঁ
১৯৮৬Ginger and Fredহ্যাঁহ্যাঁ
১৯৮৭Intervistaহ্যাঁহ্যাঁ
১৯৯০The Voice of the Moonহ্যাঁহ্যাঁ

Television commercials

  • TV commercial for Campari Soda (1984)
  • TV commercial for Barilla pasta (1984)
  • Three TV commercials for Banca di Roma (1992)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Federico Fellini" — ব্রিটানিকা সম্পাদকবৃন্দ, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অনলাইন, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ইনকর্পোরেটেড, ১৩ জানুয়ারি ২০২৬।

বহিঃসংযোগ

[সম্পাদনা]