বিষয়বস্তুতে চলুন

জন শ্লেসিঞ্জার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জন শ্লেসিঞ্জার

John Schlesinger
জন্ম
জন রিচার্ড শ্লেসিঞ্জার

(১৯২৬-০২-১৬)১৬ ফেব্রুয়ারি ১৯২৬
মৃত্যু২৫ জুলাই ২০০৩(2003-07-25) (বয়স ৭৭)
মাতৃশিক্ষায়তনবালিওল কলেজ, অক্সফোর্ড
পেশাচলচ্চিত্র পরিচালক
কর্মজীবন১৯৫৩-২০০৩

জন রিচার্ড শ্লেসিঞ্জার, সিবিই (ইংরেজি: John Richard Schlesinger; ১৬ ফেব্রুয়ারি ১৯২৬ – ২৫ জুলাই ২০০৩)[১] ছিলেন একজন ইংরেজ চলচ্চিত্র ও মঞ্চ পরিচালক ও অভিনেতা। তিনি তার চলচ্চিত্রে বিচিত্র ধরনের সংবেদনশীল গল্প বর্ণনা[২] ও নতুন নির্মাণ কৌশল ও সমকালীন দৃষ্টিকোণের আলোকে চলচ্চিত্র নির্মাণের জন্য প্রসিদ্ধ।[৩] তিনি মিডনাইট কাউবয় (১৯৬৯) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পরিচালনার জন্য একাডেমি পুরস্কার লাভ করেন এবং ডার্লিং (১৯৬৫) ও সানডে ব্লাডি সানডে (১৯৭১) চলচ্চিত্রের জন্য আরও দুটি একাডেমি পুরস্কারে মনোনীত হন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

শ্লেসিঞ্জার ১৯২৬ সালের ১৬ই ফেব্রুয়ারি লন্ডনের হ্যাম্পস্টিডে এক মধ্যবিত্ত ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বার্নার্ড এডওয়ার্ড শ্লেসিঞ্জার ছিলেন একজন চিকিৎসক এবং মাতা উইনিফ্রেড হেনরিয়েত্তা (জন্মনাম: রেজেনসবার্গ)। তিনি হিন্ডহেডের সেন্ট এডমুন্ডস স্কুল, আপিংহাম স্কুল ও অক্সফোর্ডের বালিওল কলেজে (১৯৪৭-৫০) পড়াশোনা করেন।[৪] পরে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাট্য সংঘে জড়িত হন[৫] এবং অভিনেতা হিসেবে কাজ করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "John Schlesinger Biography (1926-)"। ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৮।
  2. ↑ "John Schlesinger | British director"। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৮।
  3. ↑ "John Schlesinger"। দি ইন্ডিপেন্ডেন্ট (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ২৬ জুলাই ২০০৩। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৮।
  4. ↑ ব্যাক্সটার, ব্রায়ান (২৬ জুলাই ২০০৩)। "Obituary: John Schlesinger"। দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৮।
  5. ↑ রোডস, রেচেল। "Jocelyn Page – interview transcript" (পিডিএফ)। ব্রিটিশ লাইব্রেরি। ১৫ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৮।

বহিঃসংযোগ

[সম্পাদনা]