বিষয়বস্তুতে চলুন

আর্নস্ট লুবিচ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১৯২০ সালে আলেকজান্ডার বিন্ডারের তোলা লুবিচের ছবি

আর্নস্ট লুবিচ (জার্মান ভাষায়: Ernst Lubitsch) (২৯শে জানুয়ারি, ১৮৯২ - ৩০শে নভেম্বর, ১৯৪৭) একজন জার্মান বংশোদ্ভূত মার্কিন চলচ্চিত্র পরিচালক। কমেডি অফ ম্যানারে বিশেষ সিদ্ধির জন্য সে সময় তাকে হলিউডের সবচেয়ে পরিশীলিত ও রুচিশীল পরিচালক বলা হতো। তিনিই এতোই বিখ্যাত হয়েছিলেন যে "লুবিচের স্পর্শ" (লুবিচ টাচ) নামে হলিউডে একটি আলাদা শব্দের প্রচলন হয়ে গিয়েছিল। তার সবগুলোই সিনেমাতেই এই বিশেষ স্পর্শের ছাপ দেখা যেতো। ১৯৪৭ সালে তিনি অনারারি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড লাভ করেন, এছাড়া তিন বার সেরা পরিচালক হিসেবে অ্যাকাডেমি পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন।

জীবনী

[সম্পাদনা]

লুবিচ ১৮৯২ সালের ২৯শে জানুয়ারি জার্মানির রাজধানী বার্লিনে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন ধনাঢ্য দর্জি। মাধ্যমিক বিদ্যালয়ে মঞ্চ নাটকে অংশ নিতে গিয়েই তিনি প্রথম নাটকের প্রতি আগ্রহী হন, অবশ্য ১৬ বছর বয়সে স্কুলের পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন। অভিনয়ের প্রতি নিজের আগ্রহ এবং পরিবারকে আর্থিক সহায়তা উভয়ের তাগিদে তিনি এক সময় দিনের বেলা বাবার দোকানে হিসাব রক্ষণের কাজ করার পাশাপাশি রাতে বিভিন্ন ক্যাবারে ও সঙ্গীত মিলনায়তনে কাজ করতে থাকেন।[]

পরিচালিত চলচ্চিত্রসমূহ

[সম্পাদনা]
মুক্তির সনচলচ্চিত্রের নামইংরেজি বর্ণমালায়রটেন টম্যাটোস রেটিংআইএমডিবি রেটিংধরন
১৯২৯দ্য লাভ প্যারেডThe Love Parade১০০%৭.২
১৯৩১দ্য স্মাইলিং লেফটেন্যান্টThe Smiling Lieutenant৮৮%৭.৭
১৯৩২ওয়ান আওয়ার উইথ ইউOne Hour With You১০০%৭.৪
১৯৩২ট্রাবল ইন প্যারাডাইসTrouble In Paradise৯১%৮.২
১৯৩৩ডিজাইন ফর লিভিংDesign For Living৭৩%৭.৬
১৯৩৪দ্য মেরি উইডোThe Merry Widow৮৮%৭.৫
১৯৩৮ব্লুবেয়ার্ডস এইটথ ওয়াইফBluebeard's Eighth Wife৩৩%৭.২
১৯৩৯নিনচকাNinotchka১০০%৭.৯
১৯৪০দ্য শপ অ্যারাউন্ড দ্য কর্নারThe Shop Around The Corner১০০%৮.১
১৯৪১দি আনসার্টেইন ফিলিংThe Uncertain Feeling৬০%৬.৯
১৯৪২টু বি অর নট টু বিTo Be Or Not To Be৯৭%৮.২
১৯৪৩হেভেন ক্যান ওয়েটHeaven Can Wait৮৯%৭.৫

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. আর্নস্ট লুবিচের জীবনী, The Cinema of Ernst Lubitsch, LUBITSCH.COM

বহিঃসংযোগ

[সম্পাদনা]