প্রাচীন গ্রিক
| প্রাচীন গ্রিক | |
|---|---|
| Ἑλληνική Hellēnikḗ | |
| অঞ্চল | পূর্ব ভূমধ্যসাগরীয় |
| যুগ | খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দী অনুযায়ী কোইনে গ্রিক বিকশিত
|
ইন্দো-ইউরোপীয়
| |
| গ্রিক বর্ণমালা | |
| ভাষা কোডসমূহ | |
| আইএসও ৬৩৯-২ | grc |
| আইএসও ৬৩৯-৩ | grc |
হোমেরিক গ্রিসের মানচিত্র | |

প্রাচীন গ্রিক হল ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের একটা ভাষা যা বিস্তারনের সময় আনুমানিক খ্রীষ্টপূর্ব ৯ম-৬ষ্ঠ শতাব্দী মধ্যে (অতি পরিচিত আর্কেইক গ্রিস), আনুমানিক খ্রীষ্টপূর্ব ৪র্থ-৫ম শতাব্দী মধ্যে (ক্লাসিক্যাল) এবং আনুমানিক খ্রীষ্টপূর্ব ৩য় শতাব্দী-৬ষ্ঠ খ্রীষ্টাব্দ (হেলেনিস্টিক যুগ) পর্যন্ত প্রাচীন গ্রিস এবং ধ্রুপদি সভ্যতার কথ্য ভাষা ছিল। হেলেনিস্টিক পর্যায়ের গ্রিক ভাষা কোইনে (অর্থাৎ সাধারণ) বা বাইবেলের গ্রিক হিসাবে পরিচিত, যার সাথে শেষের দিকের মধ্যযুগীয় গ্রিক ভাষার তেমন কোন পার্থক্য ছিল না। কোইনে গ্ৰিককে তার নিজস্ব একটা পৃথক ঐতিহাসিক পর্যায় হিসেবে গণ্য করা হলেও তার প্রাথমিক গঠন অনেকটা ধ্রুপদী যুগের ভাষার মতন ছিল। কোইনে যুগের পূর্বে গ্রিক ভাষা বিভিন্ন আঞ্চলিক উপভাষায় বিভক্ত ছিল: আত্তিক (Attic), ইয়নিক (Ionic), আয়ওলীয় (Aeolian), দরীয় (Doric), পাম্ফ্যুলীয় (Pamphylian) ইত্যাদি।
শব্দের পরিবর্তন
[সম্পাদনা]প্রত্যয়িত প্রাচীন গ্রিকের মধ্য দিয়ে প্রত্ন-ইন্দো ইউরোপীয় থেকে শব্দ পরিবর্তনের বিবরণের জন্য প্রত্ন-গ্রিক দেখুন।
ধ্বনিতত্ব
[সম্পাদনা]ধ্বনি তালিকা
[সম্পাদনা]ব্যঞ্জনবর্ণ
[সম্পাদনা]| ওষ্ঠ্য | দন্ত্য | কণ্ঠ্য | কন্ঠনালীয় | ||
|---|---|---|---|---|---|
| নাসিক্য | μ
/m/ |
ν
/n/ |
/ŋ/১ | ||
| স্পর্শ | ঘোষ | β
/b/ |
δ
/d/ |
γ
/ɡ/ |
|
| অঘোষ | π
/p/ |
τ
/t/ |
κ
/k/ |
||
| মহাপ্রাণ | φ
/pʰ/ |
θ
/tʰ/ |
χ
/kʰ/ |
||
| ঊষ্ম | σ
/s̪/২ |
/h/ | |||
| কম্পিত | ρ
/r/৩ |
||||
| পার্শ্বিক | λ
/l/ |
||||
১। /ŋ/ কেবল কন্ঠ্য ধ্বনির পূর্বেই অবস্থান করে
২। /s̪/ ঘোষ ধ্বনির আগে /z/-তে পরিণত হত
৩। শব্দের শুরুতে /r/ সম্ভবত একটি অঘোষ কম্পিত ধ্বনি ছিল
স্বরবর্ণ
[সম্পাদনা]| সম্মুখ | কেন্দ্রিক | পশ্চাৎ | ||
|---|---|---|---|---|
| unrounded | rounded | |||
| উচ্চ | ι | υ | ||
| উচ্চমধ্য | ε, ει | ο, ου | ||
| নিম্নমধ্য | η | ω | ||
| নিম্ন | α | |||
খ্রীষ্টপূর্ব ৪থ শতাব্দীর আশেপাশে /oː/ ধ্বনির উচ্চারণ /uː/ ধ্বনিতে এবং /eː/ ধ্বনির উচ্চারণ /iː/ ধ্বনিতে পরিণত হয়। একইভাবে পুরাতন /yi/ ধ্বনি /yː/ ধ্বনিতে উচ্চারিত হতে শুরু করে।
তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- Online Greek resources Dictionaries, grammar, virtual libraries, fonts, etc.
- Ancient Greek basic lexicon at the Global Lexicostatistical Database
ব্যাকরণ শিক্ষা
[সম্পাদনা]- A more extensive grammar of the Ancient Greek language written by J. Rietveld ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ জানুয়ারি ২০২১ তারিখে
- Recitation of classics books
- Perseus Greek dictionaries
- A critical survey of websites devoted to Ancient Greek
- Ancient Greek Tutorials Berkeley Language Center of the University of California