বিষয়বস্তুতে চলুন

নাসিক্য ব্যঞ্জনধ্বনি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মৌখিক এবং অনুনাসিক শব্দের মধ্যে পার্থক্য।

নাসিক্য ব্যঞ্জনধ্বনি ( ইংরেজি: Nasal consonant ) হলো এমন এক ধরনের ব্যঞ্জনধ্বনি যা মুখগহ্বরের কোমল তালু নিচে নামিয়ে উচ্চারণ করা হয়, এসব ধ্বনিকে অনুনাসিক ব্যঞ্জনধ্বনিও বলা যায়। এর ফলে বাতাস নাক দিয়ে বেরিয়ে আসতে পারে, কিন্তু মুখ দিয়ে বের হতে পারে না; কারণ জিহ্বা বা ঠোঁট কোনো না কোনোভাবে মুখের ভেতরের পথটি বন্ধ করে রাখে। ​ইংরেজি ভাষায় নাসিক্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ হলো [n] এবং [m], যা 'nose' এবং 'mouth'-এর মতো শব্দগুলোতে ব্যবহৃত হয়।

বাংলা ভাষায় তিনটি নাসিক্য বা অনুনাসিক ধ্বনি রয়েছে: (ঙ, ন, ও ম)।[]

তবে নাসিক্য বা অনুনাসিক বর্ণ ৭টি: (ঙ, ঞ, ণ, ন, ম, ং, ঁ)[]

অঘোষ ঘোষ
ওষ্ঠ্য m
দন্ত-ওষ্ঠ্য ɱ̊ ɱ
জিহ্বা-ওষ্ঠ্য n̼̊
দন্ত্য n̪̊
দন্তমূলীয় 1 n1
মূর্ধন্য ɳ̊ ɳ
তালব্য ɲ̊ ɲ
কণ্ঠ্য ŋ̊ ŋ
অলিজিহ্ব্য ɴ̥ ɴ
ওষ্ঠ্য-দন্তমূলীয় n̥͡m̥ n͡m
ওষ্ঠ্য-মূর্ধন্য ɳ̥͡m̥ ɳ͡m
ওষ্ঠ্য-জিহ্বামূলীয় ŋ̥͡m̥ ŋ͡m

আরও দেখুন

[উৎস সম্পাদনা]

অনুনাসিক স্বরধ্বনি

তথ্যসূত্র

[উৎস সম্পাদনা]
  • Ferguson (1963) 'Assumptions about nasals', in Greenberg (ed.) Universals of Language, pp 50–60.
  • Saout, J. le (1973) 'Languages sans consonnes nasales', Annales de l Université d'Abidjan, H, 6, 1, 179–205.
  • Williamson, Kay (1989) 'Niger–Congo overview', in Bendor-Samuel & Hartell (eds.) The Niger–Congo Languages, 3–45.
  1. 1 2 শাওন, এফ. এম. শাহরিয়ার ফিরোজ (২০২৪)। অন্বেষণ। মার্কার পাবলিকেশনস। পৃ. ৩৫। আইএসবিএন ৯৭৮-৯৮৪-৩৫-৪৮৯০-০