চামরুল ইউনিয়ন
| চামরুল | |
|---|---|
| ইউনিয়ন | |
| ডাকনাম: চামরুল ইউপি | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | রাজশাহী বিভাগ |
| জেলা | বগুড়া জেলা |
| উপজেলা | দুপচাঁচিয়া উপজেলা |
| আসন | বগুড়া-৩ |
| আয়তন[১] | |
| • মোট | ৩২.১৪ বর্গকিমি (১২.৪১ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুসারে)[১] | |
| • মোট | ২৮,০১৭ |
| • জনঘনত্ব | ৮৭০/বর্গকিমি (২,৩০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৪৬.৬% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
চামরুল ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার একটি ইউনিয়ন। এ ইউনিয়নের ভৌগোলিক পরিচিতি কোড (জিও কোড) হল ৫০.১০.৩৩.১৩।[২]
ইতিহাস
[সম্পাদনা]চামরুল ইউনিয়ন ১৮৫৬ সালে প্রতিষ্ঠত।
ভৌগোলিক অবস্থান ও আয়তন
[সম্পাদনা]দুপচাঁচিয়া উপজেলা সদর হতে উত্তর দিকে অবস্থিত এ ইউনিয়নের মোট আয়তন ৭৯৪৮ একর বা ৩২.১৪ বর্গকিলোমিটার।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]চামরুল ইউনিয়ন মৌজা/গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমুহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত। গ্রামসমূহ হল — আটগ্রাম,মাটাই,চামরুল,মোস্তাফাপুর,কোলগ্রাম,সাজাপুর,বেরুঞ্জ,কাথহালি।
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চামরুল ইউনিয়নের মোট জনসংখ্যা ছিল ২৮০১৭ জন[১], যার মধ্যে পুরুষ হল ১৩৭৯৭ জন এবং নারী হল ১৪২২০ জন।
শিক্ষা ও সংস্কৃতি
[সম্পাদনা]চামরুল ইউনিয়নের গড় সাক্ষরতা হার ৭২.৬%। তার মধ্যে নারী শিক্ষার হার ৭১.৪% এবং পুরুষ শিক্ষার হার ৭৩.২%। এখানকার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেঃ আছির উদ্দিন কলেজ,প্রোটাট্টি বালিকা বিদ্যালয়,আছির উদ্দিন চিশতি মোমোরিয়াল স্কুল, আটগ্রাম কালিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়, কোলগ্রাম উচ্চ বিদ্যালয়,বেরুঞ্জ উচ্চ বিদ্যালয়,চামরুল উচ্চ বিদ্যালয়।
অর্থনীতি ও যোগাযোগ
[সম্পাদনা]চামরুল ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। খণ্ড ভলিউম ২: ইউনিয়ন পরিসংখ্যান। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "Rajshahi Division" (পিডিএফ)। www.bbs.portal.gov.bd (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৭।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- চামরুল ইউনিয়ন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৩ জানুয়ারি ২০১৭ তারিখে — বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন