আড়িয়া ইউনিয়ন, শাজাহানপুর
অবয়ব
| আড়িয়া | |
|---|---|
| ইউনিয়ন | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | রাজশাহী বিভাগ |
| জেলা | বগুড়া জেলা |
| উপজেলা | শাজাহানপুর উপজেলা |
| সরকার | |
| • চেয়ারম্যান | আতিকুর রহমান[১] |
| আয়তন | |
| • মোট | ২৩.০৯ বর্গকিমি (৮.৯২ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ২৯,৮০৯[২] |
| সাক্ষরতার হার২০০১ | |
| • মোট | ৫৭.২৩% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আড়িয়া ইউনিয়ন বাংলাদেশের বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার একটি ইউনিয়ন।[৩]
অবস্থান
[সম্পাদনা]আড়িয়া ইউনিয়ন পরিষদটি উত্তর বঙ্গের প্রাণ কেন্দ্র বগুড়া শহর হতে ১০ কিলোমিটার দক্ষিণে মরা করতোয়া নদী ও ঢাকা বগুড়া মহাসড়ক সংলগ্ন পশ্চিম পার্শ্বে অবস্থিত।[২]
আয়তন
[সম্পাদনা]এই ইউনিয়নের মোট আয়তন ২৩.০৯ বর্গকিলোমিটার।[২]
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারী অনুযায়ী এই ইউনিয়নের মোট জনসংখ্যা ২৯,৮০৯ জন।[২]
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]এই ইউনিয়ন ১৩টি গ্রাম ও ১০টি মৌজা নিয়ে গঠিত।[২]
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০০১ সালের শিক্ষাজরিপ অনুযায়ী এই ইউনিয়নের সাক্ষরতার হার ৫৭.২৩%। এখানে ১৬টি প্রাথমিক বিদ্যালয়, ৫টি উচ্চ বিদ্যালয় ও ১৩টি মাদ্রাসা রয়েছে। [২]
হাট-বাজার
[সম্পাদনা]এখানে ২টি হাটবাজার রয়েছে, নয়মাইল হাট এবং আড়িয়া বাজার। [২]
জনপ্রতিনিধি
[সম্পাদনা]ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আতিকুর রহমান।[১]
ধর্মীয় উপাসনালয়
[সম্পাদনা]ধর্মীয় স্থান: ২টি[২]
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- পাল পাড়া (মৃৎশিল্প গ্রাম)
- বিজয়াঙ্গন (মুক্তিযুদ্ধ ভিত্তিক জাদুঘর)
- ঐতিহাসিক আড়িয়া রহিমাবাদ খেলার মাঠ।
- আদর্শ আহ্ছানিয়া মিশন, শালুকগাড়ী। (ধর্মীয় ও সেবামুলক প্রতিষ্ঠান)
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "ইউনিয়নের চেয়ারম্যান"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৭ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২০।
- 1 2 3 4 5 6 7 8 "এক নজরে ইউনিয়ন পরিচিতি"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৭ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২০।
- ↑ "ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৭ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২০।