ওয়াকার-উজ-জামান
ওয়াকার-উজ-জামান এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি | |
|---|---|
২০২৬ সালে জেনারেল ওয়াকার | |
| বাংলাদেশের ১৮তম সেনাবাহিনী প্রধান | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় ২৩ জুন ২০২৪ | |
| রাষ্ট্রপতি | মোহাম্মদ সাহাবুদ্দিন |
| প্রধানমন্ত্রী | শেখ হাসিনা মোহাম্মদ ইউনূস (প্রধান উপদেষ্টা হিসেবে) তারেক রহমান |
| পূর্বসূরী | এস এম শফিউদ্দিন আহমেদ |
| ১৫তম প্রিন্সিপাল স্টাফ অফিসার | |
| কাজের মেয়াদ ২৪ নভেম্বর ২০২০ – ২৯ ডিসেম্বর ২০২৩ | |
| পূর্বসূরী | মোঃ মাহফুজুর রহমান |
| উত্তরসূরী | মিজানুর রহমান শামীম |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১৬ সেপ্টেম্বর ১৯৬৬ শেরপুর, পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) |
| জাতীয়তা | বাংলাদেশী |
| দাম্পত্য সঙ্গী | বেগম সারাহনাজ কমলিকা |
| সম্পর্ক | জেনারেল মুহাম্মদ মুস্তাফিজুর রহমান (শ্বশুর) |
| সন্তান | দুই মেয়ে |
| প্রাক্তন শিক্ষার্থী | কিংস কলেজ লন্ডন সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ বাংলাদেশ মিলিটারি একাডেমি |
| পুরস্কার | |
| সামরিক পরিষেবা | |
| আনুগত্য | |
| শাখা | |
| কাজের মেয়াদ | ২০ ডিসেম্বর ১৯৮৫ - বর্তমান |
| পদ | |
| ইউনিট | ইস্ট বেঙ্গল রেজিমেন্ট |
| কমান্ড |
|
| যুদ্ধ |
|
ওয়াকার-উজ-জামান (জন্ম: ১৬ সেপ্টেম্বর ১৯৬৬) বাংলাদেশ সেনাবাহিনীর একজন জেনারেল ও বর্তমান সেনাপ্রধান। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ১৮তম সেনাপ্রধান হিসেবে ২৩ জুন ২০২৪ সালে দায়িত্ব গ্রহণ করেন।[১][২] ইতিপূর্বে তিনি লেফট্যানেন্ট জেনারেল হিসেবে চীফ অব জেনারেল স্টাফ (সিজিএস) এর দায়িত্ব পালন করছেন।[৩] তিনি সশস্ত্র বাহিনী বিভাগের ১৫তম প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) ছিলেন এবং এর পূর্বে তিনি সেনা সদর দপ্তরের সামরিক সচিব ছিলেন।[৪][৫][৬]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]ওয়াকার-উজ-জামান ১৬ সেপ্টেম্বর ১৯৬৬ সালে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস শেরপুর জেলায়। তিনি মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে লেখাপড়া করে লন্ডনের কিংস কলেজে মাস্টার্স করেন।[৪][৫][৭]
কর্মজীবন
[সম্পাদনা]ওয়াকার-উজ-জামান ১৯৮৫ সালে সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন লাভ করেন। তিনি ফেব্রুয়ারি ২০১৭ সালে সেনা সদর দপ্তরের সামরিক সচিবের দায়িত্ব পান। তিনি একটি পদাতিক ব্যাটালিয়ন, একটি পদাতিক ব্রিগেড এবং পদাতিক ডিভিশনের নেতৃত্ব দিয়েছেন। স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকস এবং সেনা সদরদপ্তরে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সেনা সদরদপ্তরের সামরিক সচিবের শাখাতেও তিনি বিভিন্ন ভূমিকায় কাজ করেছেন।[৫][৭] তিনি ৫ নভেম্বর ২০২৩ আর্মি সার্ভিস কোরের সপ্তম ‘কর্নেল কমান্ড্যান্ট‘ হিসেবে অভিষিক্ত হন।[৮] ২৩ জুন ২০২৪ সালে তিনি সেনাপ্রধান হন।[৯]
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন
[সম্পাদনা]ওয়াকার-উজ-জামান অ্যাঙ্গোলা ও লাইবেরিয়ায় জাতিসংঘ শান্তি মিশনে সিনিয়র অপারেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।[৫][৬][৭]
শেখ হাসিনার সরকারের পতন
[সম্পাদনা]৫ আগস্ট ২০২৪-এ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ তিনি ঘোষণা করেন,[১০][১১] ওয়াকার আরও বলেন যে রাজনৈতিক দল এবং ছাত্র-জনতার সমর্থনে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে।[১২] শেখ হাসিনার পদত্যাগের পর পঞ্চম হাসিনা মন্ত্রিসভা ভেঙে যাওয়ার তিন দিন পর ২০২৪ সালের ৮ আগস্ট রাতে নোবেল বিজয়ী ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা শপথ নেন।[১৩][১৪]
সমালোচনা
[সম্পাদনা]২০২৫ এর মার্চে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম ওয়াকারুজ্জামানের বিরূদ্ধে ৫ আগস্ট ২০২৪-এর পর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টার দায়িত্ব প্রদানের বিরোধিতা করা ও ২০২৫ এর মার্চে হাসনাতসহ আরও ২জন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার সাথে গোপনে আওয়ামী লীগকে বিচার না করে বাংলাদেশের রাজনীতিতে পুনরায় ফিরিয়ে আনার প্রস্তাব নিয়ে বাকবিতণ্ডা করার অভিযোগ করেন, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক সমালোচনা ও পাশাপাশি রাজনৈতিক মহলে ক্রিয়া প্রতিক্রিয়া দেখা দেয়।[১৫][১৬][১৭]

২০২৫ সালের ১৬ জুলাই বাংলাদেশের গোপালগঞ্জ জেলায় জাতীয় নাগরিক পার্টির একটি রাজনৈতিক সমাবেশে আওয়ামীলীগের নেতা-কর্মীদের সাথে পুলিশ ও সেনাবাহিনীর সংঘর্ষে কমপক্ষে চারজন নিহত এবং বহু মানুষ আহত হয়।[১৮][১৯] এর আগে একটি আল জাজিরা ডকুমেন্টারিতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মন্তব্য করেছিলেন, “আমরা সাধারণ নাগরিকদের ওপর গুলি করি না।”[২০] এই মন্তব্যটি ঘটনার পর ব্যাপকভাবে আলোচিত হয়।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]ওয়াকার-উজ-জামানের স্ত্রী বেগম সারাহনাজ কমলিকা। তিনি শেখ হাসিনার ফুফাতো বোন। এই দম্পতির দুই মেয়ে, রাইসা জামান এবং শায়রা ইবনাত জামান। ওয়াকার-উজ-জামান প্রয়াত জেনারেল মুস্তাফিজুর রহমানের জামাতা, যিনি ২৪ ডিসেম্বর ১৯৯৭ থেকে ২৩ ডিসেম্বর ২০০০ সাল পর্যন্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।[২১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "নতুন সেনাপ্রধান হলেন ওয়াকার-উজ-জামান"। প্রথম আলো। ১১ জুন ২০২৪। ১৩ জুন ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২৪।
- ↑ প্রতিবেদক, নিজস্ব (২৩ জুন ২০২৪)। "সেনাবাহিনী প্রধানের দায়িত্ব নিলেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান"। দৈনিক প্রথম আলো। ২৩ জুন ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২৪।
- ↑ "রাষ্ট্রপতির সঙ্গে সেনাবাহিনীর সিজিএস, পিএসওর সাক্ষাৎ"। প্রথম আলো। ১ জানুয়ারি ২০২৪। ১১ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২৪।
- 1 2 "সশস্ত্র বাহিনী বিভাগের পিএসওর দায়িত্বে লে. জেনারেল ওয়াকার"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১ ডিসেম্বর ২০২০। ২১ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২২।
{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - 1 2 3 4 "পদোন্নতি পেয়ে পিএসও হলেন মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৪ নভেম্বর ২০২০। ২৬ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২২।
{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - 1 2 "সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও হলেন লে. জেনারেল ওয়াকার-উজ-জামান"। বাংলাদেশ প্রতিদিন। ১ ডিসেম্বর ২০২০। ২৩ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২২।
{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - 1 2 3 "সেনাবাহিনীতে নতুন দুই লে. জেনারেল একজনকে গণভবনে অন্যজনকে সেনা সদরে র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়"। দৈনিক কালের কণ্ঠ। ২ ডিসেম্বর ২০২০। ২২ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২২।
{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ আইএসপিআর (৫ নভেম্বর ২০২৩)। "আর্মি সার্ভিস কোরের 'কর্নেল কমান্ড্যান্ট' হিসেবে অভিষিক্ত হলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার - ISPR-আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর, বাংলাদেশ"। ISPR---আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০২৩।
- ↑ "দায়িত্ব নিলেন নতুন সেনাপ্রধান"। Bangla Tribune। ২৩ জুন ২০২৪। ২৩ জুন ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৪।
- ↑ "প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, হবে অন্তর্বর্তী সরকার : সেনাপ্রধান"। দৈনিক প্রথম আলো। ৫ আগস্ট ২০২৪। ১৪ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৪।
- ↑ "আমি সমস্ত দায়িত্ব নিয়েছি: সেনাপ্রধান"। ডয়চে ভেলে বাংলা। ৫ অগাস্ট ২০২৪। ১৪ ডিসেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৪।
{{সংবাদ উদ্ধৃতি}}:|তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ↑ "অন্তর্বর্তী সরকার গঠন হবে, সব হত্যার বিচার হবে: সেনাপ্রধান"। দ্য ডেইলি স্টার। ৫ আগস্ট ২০২৪। ২৩ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৪।
- ↑ "ড. ইউনূসের নেতৃত্বে শপথ নিল অন্তর্বর্তীকালীন সরকার"। দ্য ডেইলি স্টার। ৮ আগস্ট ২০২৪। ২২ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৪।
- ↑ "শপথ নিলো অন্তর্বর্তীকালীন সরকার"। ডয়চে ভেলে বাংলা। ৮ অগাস্ট ২০২৪। ১৪ ডিসেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৪।
{{সংবাদ উদ্ধৃতি}}:|তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ↑ "আসিফ মাহমুদ ও হাসনাতের ফেসবুক পোস্ট নিয়ে তোলপাড়"। www.ajkerpatrika.com। ১১ মার্চ ২০২৫।
- ↑ "সেনাপ্রধানের সঙ্গে সেদিন হাসনাত-সারজিসের যে কথা হয়েছিল"। Jugantor। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২৫।
- ↑ "সেনাবাহিনী নিয়ে হাসনাতের বক্তব্যে কি চাপে পড়েছে জাতীয় নাগরিক পার্টি?"। BBC News বাংলা। ২৩ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২৫।
- ↑ "Bangladesh braces for further unrest after four killed in clashes at rally"। Al Jazeera (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২৫।
- ↑ "Bangladeshi forces clash with supporters of ousted leader Hasina, leaving at least 4 dead"। AP News (ইংরেজি ভাষায়)। ১৬ জুলাই ২০২৫। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২৫।
- ↑ Al Jazeera English (১ মে ২০২৫)। "The Mother and the Monster: After Sheikh Hasina, what's next for Bangladesh? | 101 East Documentary"।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - ↑ "Lieutenant General Wakar made PSO"। নিউ এজ (ইংরেজি ভাষায়)। ১ ডিসেম্বর ২০২০। ২১ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২২।
{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
বহিঃসংযোগ
[সম্পাদনা]| সামরিক দপ্তর | ||
|---|---|---|
| পূর্বসূরী এস এম শফিউদ্দিন আহমেদ |
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ২৩ জুন ২০২৪ – বর্তমান |
উত্তরসূরী দায়িত্বাধীন |
- জীবিত ব্যক্তি
- ১৯৬৬-এ জন্ম
- বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল
- শেরপুর জেলার ব্যক্তি
- সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের প্রাক্তন শিক্ষার্থী
- প্রিন্সিপাল স্টাফ অফিসার (বাংলাদেশ)
- কিংস কলেজ লন্ডনের প্রাক্তন শিক্ষার্থী
- ন্যাশনাল ডিফেন্স কলেজ (বাংলাদেশ)-এর প্রাক্তন শিক্ষার্থী
- সেনাবাহিনী প্রধান (বাংলাদেশ)
- বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রাক্তন শিক্ষার্থী
- জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের প্রাক্তন শিক্ষার্থী
- বাংলাদেশী জেনারেল