বিষয়বস্তুতে চলুন

দৈনিক কালের কণ্ঠ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দৈনিক কালের কণ্ঠ
ধরনদৈনিক সংবাদপত্র
ফরম্যাটব্রডশিট
মালিকইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড
প্রতিষ্ঠাতাআবেদ খান
প্রকাশকময়নাল হোসেন চৌধুরী
সম্পাদকমেহেদী হাসান তালুকদার
প্রতিষ্ঠাকাল১০ জানুয়ারি, ২০১০
ভাষাবাংলা
সদর দপ্তরপ্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, খিলক্ষেত, ঢাকা
ওয়েবসাইটkalerkantho.com

দৈনিক কালের কণ্ঠ বাংলাদেশের একটি জাতীয় দৈনিক পত্রিকা। এটি ২০১০ সালের ১০ জানুয়ারি আবেদ খানের সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়। ২০২১ সালের মে মাস অনুযায়ী পত্রিকাটির প্রচার সংখ্যা প্রায় ২,৯০,২০০ ও এটি ৩য় সর্বোচ্চ প্রচারিত বাংলা পত্রিকা।[]

ইতিহাস

[সম্পাদনা]

দৈনিক কালের কণ্ঠের প্রথম সংখ্যা প্রকাশিত হয় ২০১০ সালের ১০ জানুয়ারি। পত্রিকাটির মালিক ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড। পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন আবেদ খান। ২০১১ সালের জুন মাসে তিনি সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন। তাঁর পদত্যাগের পর বাংলাদেশের জনপ্রিয় ঔপন্যাসিক ইমদাদুল হক মিলন ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ও পরে বছর পূর্ণাঙ্গ সম্পাদক হন।[] পরবর্তীতে, ইমদাদুল হক মিলন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ও ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলে ২০২১ সালের ৩ অক্টোবর প্রথম আলোর সাবেক জ্যেষ্ঠ সংবাদ সম্পাদক শহীদ মোহাম্মদ আলী ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২২ সালের ২৩ নভেম্বর ইমদাদুল হক মিলন প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পান।[]

২০২৪ সালের ১৮ আগস্ট একদল দুর্বৃত্ত কালের কণ্ঠের কার্যালয়ে ভাঙচুর চালায়।[] ২৭ আগস্ট সাংবাদিক ও কবি হাসান হাফিজ পত্রিকাটির সম্পাদক নিযুক্ত হন।[]

২০২৬ সালের জুনে মেহেদী হাসান তালুকদার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।

নিয়মিত আয়োজন

[সম্পাদনা]

দৈনিক কালের কণ্ঠের নিয়মিত আয়োজনে রয়েছে- খবর, শিল্প বাণিজ্য, খেলা, পড়ালেখা, সম্পাদকীয়, মুক্তধারা, দেশে দেশে, প্রিয় দেশ। ফিচারপাতা হিসেবে আছে- শনিবারে অবসরে , রবিবারে দলছুট, সোমবারে এ টু জেড, মঙ্গলবারে ঘোড়ার ডিম, বুধবারে ঢাকা ৩৬০ ডিগ্রি/ক্যাম্পাস/চাকরি আছে, বৃহস্পতিবার রঙের মেলা, শুক্রবারে দশদিক/কথায় কথায়/শিলালিপি।

সমালোচনা

[সম্পাদনা]

২০২৫ সালে জাতীয় নাগরিক পার্টি নেতা হাসনাত আবদুল্লাহ দৈনিক কালের কণ্ঠের বিরুদ্ধে তার দল এবং দলীয় সদস্যদের মানহানি করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের অভিযোগ আনেন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করেন।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "দেশের মিডিয়া তালিকাভুক্ত পত্র-পত্রিকার পরিসংখ্যান" (পিডিএফ)চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর। ৫ মে ২০২১। ২৫ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২১
  2. 1 2 "ইমদাদুল হক মিলন কালের কণ্ঠ'র প্রধান সম্পাদক"কালের কণ্ঠ। ২৪ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৬
  3. "কালের কণ্ঠ অফিসে হামলা-ভাঙচুর"ঢাকা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৬
  4. "কালের কণ্ঠ'র সম্পাদক হলেন সাংবাদিক ও কবি হাসান হাফিজ"কালের কণ্ঠ। ২৭ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৬
  5. "সাংবাদিকদের নয়, বসুন্ধরা মিডিয়াকেই হুমকি দিয়েছি: হাসনাত আব্দুল্লাহ"ডেইলি সান। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২৬[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "'মাফিয়া' বসুন্ধরার বিরুদ্ধে যৌক্তিক বক্তব্যকে 'গণমাধ্যমের প্রতি হুমকি' হিসেবে দেখানোর চেষ্টা হচ্ছে: হাসনাত আবদুল্লাহ"প্রথম আলো। ৮ জুলাই ২০২৫। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২৬

বহিঃসংযোগ

[সম্পাদনা]