হামিদুল হক (মেজর জেনারেল)
হামিদুল হক | |
|---|---|
জালালাবাদ ক্যান্টনমেন্টে হামিদুল হক | |
| জন্ম | ২৩ জুন ১৯৭০ কক্সবাজার, বাংলাদেশ (তৎকালীন পূর্ব পাকিস্তান), |
| আনুগত্য | |
| সেবা/ | |
| কার্যকাল | ১৯৯০ — ২০২৪ |
| পদমর্যাদা | |
| ইউনিট | পদাতিক ডিভিশন |
হামিদুল হক (জন্ম ২৩ জুন ১৯৭০) বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর জেনারেল এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর এর সাবেক মহাপরিচালক।[১] ইতিপূর্বে, তিনি ১৭ পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার ও সিলেট এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্বরত ছিলেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]হামিদুল হকের জন্ম ১৯৭০ সালের ২৩ জুন তৎকালীন পূর্ব পাকিস্তানের কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের পালাকাটা গ্রামে।[২] তিনি ঈদগাহ মডেল হাই স্কুল থেকে এস এস সি ও চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।[২] তিনি ১৯৮৮ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ভর্তি হন এবং ১৯৯০ সালে জুন মাসে কমিশন লাভ করেন।[২]
কর্মজীবন
[সম্পাদনা]পদ্মা সেতুর নিরাপত্তার দায়িত্বে থাকা ৯৯ কম্পোজিট ব্রিগেডের নেতৃত্ব দিয়েছেন হামিদুল হক। তিনি সিয়েরা লিওন এবং দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে কাজ করেছেন।[২]
হক পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর ২০৩ তম পদাতিক ব্রিগেড এবং খাগড়াছড়ি অঞ্চলের কমান্ডার ছিলেন।[২][৩] তিনি খাগড়াছড়ি জেলার বাসিন্দাদের সাথে দেখা করে ২৫ ডিসেম্বর ২০১৮ সালে যেকোনও অবৈধ অস্ত্র সমর্পণ করার জন্য তাদের আহ্বান জানিয়েছিলেন[৪][৫] তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের কলেজ সেক্রেটারি এবং কলেজের গভর্নিং বডির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।[৬] ২০২২ সালের ২৬ অক্টোবর থেকে ২০২৪ সালের ১২ আগস্ট পর্যন্ত তিনি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।[১]
১২ সেপ্টেম্বর ২০২৪ সালে তাকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।[৭]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]হামিদুল হক বিয়ে করেছেন নুসরাত জাহান মুক্তাকে। দম্পতির তিন ছেলে রয়েছে।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "বদলে গেল ডিজিএফআইয়ের ডিজি"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২৪।
- 1 2 3 4 5 6 "The Major General is Hamidul Haque, a son of Cox's Bazar" (মার্কিন ইংরেজি ভাষায়)। ৮ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "Khagrachhari Region Commander of 203 Infantry Brigade of Bangladesh Army Brigadier General Hamidul Hoque speaks"। Daily Sun (ইংরেজি ভাষায়)। ২৪ মে ২০১৯। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "Army holds meeting with local representatives in Khagrachhari"। unb.com.bd (English ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২১।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক) উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "Baghaichhari attack: Administration provides assurances to affected family members"। ঢাকা ট্রিবিউন। ২৮ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "National Defence College"। ndc.gov.bd। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "বাধ্যতামূলক অবসরে সেনাবাহিনীর ৩ ঊর্ধ্বতন কর্মকর্তা"। দৈনিক কালবেলা। ১২ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৪।