বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিমানের প্রতীক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা। এর প্রধান কার্যালয় ঢাকা শহরের কুর্মীটোলা এলাকায় অবস্থিত। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমান বাংলাদেশের মূল কেন্দ্র।

সূচিপত্র

[সম্পাদনা] ইতিহাস

রাষ্ট্রপতি অধ্যাদেশ নং ১২৬ অনুসারে ১৯৭২ সালের ৪ জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গঠিত হয়।[১][২] এদিন বাংলাদেশ বিমানবাহিনী থেকে একটি ডিসি-৩ বিমান নিয়ে জাতির বাহন হিসেবে বাংলাদেশ বিমান যাত্রা শুরু করে।[৩] সাবেক পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ২৫০০ কর্মচারী ও কিছুসংখ্যক কর্মকর্তা এবং ১০ জন বোয়িং ৭০৭ পাইলট ও ৭ জন অন্যান্য পাইলটের সমন্বয়ে এই প্রতিষ্ঠানটি গঠিত হয়।[৪] প্রাথমিকভাবে এর নাম ছিল এয়ার বাংলাদেশ ইন্টারন্যাশনাল।[৫]

[সম্পাদনা] সেবা কার্যক্রম

বিশ্বের ১৮টি শহরে ও বাংলাদেশের অভ্যন্তরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের সেবা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।[৩] এশিয়াইউরোপ - এ দু'টি মহাদেশের রুটসমূহ হচ্ছেঃ- লণ্ডন, রোম, ম্যানচেষ্টার, মিলান, কুয়েত, দোহা, কুয়ালালামপুর, কলকাতা, দিল্লী, কাঠমুণ্ডু, ব্যাংকক, সিঙ্গাপুর, হংকং ইত্যাদি।

[সম্পাদনা] উড়োজাহাজ বহর

বর্তমানে বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানবহরে -

  • ২টি বি৭৭৭-৩০০ইআর
  • ২টি বি৭৩৭
  • ৪টি ওয়াই-বডিড ডিসি-১০৩০
  • ২টি এ৩১০ এবং
  • ৩টি এফ২৮ বিমান রয়েছে।[৩]

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. Biman Bangladesh Airlines. Banglapedia. http://www.banglapedia.org/httpdocs/HT/B_0516.HTM। সংগৃহীত হয়েছে: 4 September 2007. 
  2. First Schedule (Article 47). প্রকাশক: Government of the People's Republic of Bangladesh. Archived from the original on 28 September 2007. http://web.archive.org/web/20070928082723/http://www.minlaw.gov.bd/first_schedule.htm। সংগৃহীত হয়েছে: 4 September 2007. 
  3. ৩.০ ৩.১ ৩.২ দ্য ডেইলী স্টার, ৪ জানুয়ারী, ২০১২ইং, মুদ্রিত সংস্করণ, পৃষ্ঠা-বি১
  4. The History of Biman Bangladesh Airlines. Jatree, Page 6. Biman Bangladesh Airlines. January–March 1987.
  5. Airports. Banglapedia. http://www.banglapedia.org/httpdocs/HT/A_0134.HTM। সংগৃহীত হয়েছে: 4 September 2007. 

[সম্পাদনা] বহিঃসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ