চানাচুর
চানাচুর |
|
| উৎপত্তি | |
|---|---|
| উৎপত্তিস্থল | ভারত |
| অঞ্চল | মুম্বই, ভারত |
| খাবারের বিস্তারিত | |
| প্রধান উপকরণ | ভাজা মসুর ডাল |
চানাচুর একপ্রকার ভাজা নাশতা জাতীয় হালকা খাবার। এর অন্য নাম ডালমুট। মুলত এটি ছোলার বা অড়হড় ডালের মিহি গুঁড়া থেকে তৈরি হয়। তবে এতে প্রায়শ চিনাবাদাম, চিঁড়া, সবুজাভ ভাজা মটরশুটিঁ ইত্যাদি যোগ করা হয়। বিশেষ করে ভাজা বাদাম চানাচুরের অপরিহার্য উপকরণ। শুকনা, মুচমুচে, স্বাদে ঝাল। দক্ষিণ এশীয়দের কাছে জনপ্রিয় একটি নাস্তা। ঘরোয়া আড্ডা, নদীর তীর বা উদ্যানে ভ্রমণ চানাচুর চর্বনে প্রাণময় হয়ে ওঠে। গ্রামে-গঞ্জে, হাটে-বাজারে খেটে-খাওয়া মানুষের কাছে স্বল্পমূল্যের চানাচুর সাময়িক ক্ষুধা নিবৃত্তিতে কার্যকর। এটি রুচিকর। মরিচের গুঁড়া ও লবণের কারণে এটি নিজেই ঝাল, তবু প্রায়শ: পরিবেশনের আগে পেঁয়াজ কুচি, কাচা মরিচ, সরষের তেল প্রভৃতি, কখনো আদা কুচি বা ধনে পাতা, দিয়ে মাখিয়ে একে আরো সুস্বাদু করা হয়। এছাড়া মুড়ি দিয়ে মাখিযেও চানাচুর পরিবেশন করা হয়। চানাচুর সাধারণত ঘরে ঘরে তৈরী করা হয় না। চানাচুর তৈরী ও বিক্রি করে হাজার হাজার বেকার মানুষ জীবিকা নির্বাহ করে। মানুষ ১৯৯০-এর দশক থেকে বাংলাদেশে বড় আকারের কারখানায় চানাচুর উৎপন্ন করা এবং তা প্যাকেটজাত করা শুরু হয়। ভারতে মিষ্টি স্বাদের চানাচুর প্রস্তুত করা হয় ; কখনো কখনো এতে কিসমিস যোগ করা হয়।
পরিচ্ছেদসমূহ |
প্রস্তুতপ্রণালী [সম্পাদনা]
বিভিন্নতা [সম্পাদনা]
পরিবেশনা [সম্পাদনা]
পুষ্টিমান [সম্পাদনা]
চানাচুর বিক্রেতা [সম্পাদনা]
ফেরী করে পথে-ঘাটে, হাটে-বাজারে, বাস-ট্রেণ স্টোশানে চানাচুর বিক্রিয় করার দৃশ্য বাংলাদেশের সর্বত্র চোখে পড়বে। আর শোনা যাবে উচ্চকণ্ঠ "চানাচুর -র্ র্" এই হাঁক। কখনো কখনো গরম চানাচুর পরিবেশনের ব্যবস্থাও থাকে। বিক্রেতাকে বলা হয় "চানাচুরওয়ালা"। শিশু-কিশোরদের আকৃষ্ট করার জন্য তাকে কখনো কখনো ভাঁড়ের পোশাক পরতে দেখা যায়। তার "মাথায় চোঙার মতো লম্বা টুপি, চোখে গ্লাসবিহীন চশমা, গায়ে গোলাপি-লাল ফতুয়া। পরনে একই রঙের চোস্ত পাজামা। ফতুয়া-পাজামায় নকশার কারুকাজ। দুই পায়ে দুই ধরনের জুতা। পায়ে ঘুঙুর বাঁধা। কাঁধের সঙ্গে গামছার মতো নকশি-কাপড়ের বেল্ট বেঁধে পেটের ওপর ঝোলানো একটি অ্যালুমিনিয়ামের বড় সসপ্যান। সেখানেই একটি ঘটিতে কয়লার আগুন আর চারপাশে চানাচুর ও ভর্তার জন্য বিভিন্ন সরঞ্জাম। পোশাক-আশাকে তাঁকে দেখতে ঠিক সার্কাসের জোকারের মতো। মাঝে মাঝেই চোঙা মাইকে হাঁক ছাড়েন:'চানাচুর...র্...র্ গরম, গরররররম....গরম, ঘটি গরম চানাচুর...র...র।"[১]
আরো দেখুন [সম্পাদনা]
তথ্যসূত্র [সম্পাদনা]
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |