মুড়ি হচ্ছে ভাজা চাল। ধান ভাজলে ফেটে গিয়ে খই (popped rice) হয়ে যায়। ভাজা অর্থে তেলে ভাজা নয়। গরম বালিতে চাল (অর্থাৎ খসা ছাড়ানো ধান)কে ভেজে তৈরি হয় মুড়ি যা ফাঁপা ফোলা (puffed rice) কিন্তু খই এর মত ফাটা নয়।