কালোজাম
কালোজাম |
|
| উৎপত্তি | |
|---|---|
| অন্যান্য নাম | গুলাব জামন, Waffle Ball |
| উৎপত্তিস্থল | ভারত উপমহাদেশ, বাংলাদেশ |
| অঞ্চল | দক্ষিণ এশিয়া |
| খাবারের বিস্তারিত | |
| প্রকার | মিষ্টি |
| পরিবেশন তাপমাত্রা | গরম, ঠান্ডা |
| প্রধান উপকরণ | ময়দা, ছানা, মাওয়া, চিনির শিরা |
| ভিন্নতা | কালো জামন |
| প্রতি পরিবেশনে আনুমানিক ক্যালরি | উচ্চ ক্যালোরি যুক্ত |
কালোজাম বা গুলাব জামুন (হিন্দি: गुलाब जामुन, উর্দু: گلاب جامن) দক্ষিণ এশিয়ার, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল এর একটি জনপ্রিয় মিষ্টি খাদ্য। কালচে-লাল রঙের মিষ্টি; যা ময়দার গোলায় চিনি, ছানা ও মাওয়া মিশিয়ে ঘিয়ে ভেজে সিরায় জ্বাল দিয়ে বানানো হয়। এই মিষ্টি মূল প্রক্রিয়ায় রয়েছে তেলে ভাজা ও সিরাপের মাঝে ভিজিয়ে রাখা। কালোজাম তৈরির উপকরণের মাঝে রয়েছে গুঁড়ো দুধ, তরল দুধ, বেকিং পাউডার, মাওয়া, তেল, পানি, এলাচ গুঁড়ো, কেশার, চিনি।
ইতিহাস [সম্পাদনা]
কালোজাম এসেছে একরকম আরবিও মিষ্টি নাম "লৌকোমাদেস" (Loukoumades) থেকে, এই মিষ্টি মোঘল-আমলে খুব জনপ্রিয় ছিল। মাঝে মাঝে সিরাপ ব্যবহার করা হত। এই মিষ্টির কদর সূদুর তুর্কি পর্যন্ত চলে গিয়েছে।
প্রচলিত সামাজিক রীতিনীতি [সম্পাদনা]
আজকের দিনে বিভিন্নরকম উৎসব ও উদযাপন যেমন - বিয়ে, ঈদ, পূজা-পার্বণ, দিওয়ালির ভোজ উৎসবে মিষ্টি হিসেবে কালোজাম দেয়া হয়। কালোজাম বিভিন্ন রকমের রয়েছে এবং সব ধরনের কালোজাম স্বতন্ত্র স্বাদযুক্ত।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
বহিঃসংযোগ [সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: কালোজাম |
