চটপটি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্লেট ভর্তি চটপটি

চটপটি বাংলাদেশে জনপ্রিয় একটি নাশতা জাতীয় খাদ্য। তরুন প্রজন্মের কাছে খুবই পছন্দের খাবার। বিশেষ করে শহরাঞ্চলে এর ব্যপক প্রচলন দেখা যায়। এটি গৃহে প্রস্তুতির পরিবর্তে দোকান থেকেই সাধারণত কিনে খাওয়া হয়। অধিকাংশ ক্ষেত্রে রাস্তার পাশে, পার্কে-উদ্যানে, কলেজ-বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে, বা অনুরূপ জনসমাগম স্থলে অস্থায়ী দোকানে এটি তৈরি ও বিক্রয় করা হয়। তবে আজকাল কোন কোন রেস্তরাঁতে চটপটি পরিবেশন করতে দেখা যায়।

[সম্পাদনা] প্রস্তুত প্রণালী

ঢাকার রাস্তায় ভ্রাম্যমাণ চটপটি বিক্রেতার দোকান

চটপটি উপদান কাবুলি মটর ডাল, আলু, ডিম, ধনে পাতা, ও পিঁয়াজ এবং মশলা হিসাবে ব্যবহার করা হয় মরিচ, জিরা, ধনিয়া ও গোল মরিচ। আর অবশ্যই ব্যবহার করা হয় লবণ। এটি তৈরি করার জন্য প্রথমে কাবুলি মটর ডাল এর এবং আলু সিদ্ধ করে বেশ পাতলা মিশ্রণ তৈরি করা হয়। এরপর কাঁচা পিয়াজ, মরিচ, ডিম সিদ্ধ কুচি, জিরা এবং ধনিয়া গুরা, ধনিয়া পাতা কুচি এবং গোল মরিচ, লবণ মেশানো হয়। সব শেষে ফুচকা গুঁড়ো করে বা ভেঙ্গে ছড়িয়ে দেয়া হয়। চটপটি সাধারণত বিভিন্ন মশলা এবং চিনি বা গুড় মেশানো তেঁতুলগোলা পানির সাথে পরিবেশিত হয়।

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ