খিচুড়ি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খিচুড়ি |
|
| উৎপত্তি | |
|---|---|
| উৎপত্তিস্থল | ভারত, পাকিস্তান, বাংলাদেশ |
| অঞ্চল | পশ্চিমবঙ্গ, গুজরাট, পাঞ্জাব |
| খাবারের বিস্তারিত | |
| প্রধান উপকরণ | চাল, বিভিন্ন রকম ডাল, হলুদ গুড়া, মরিচ গুড়া, ধনিয়া গুড়া, আলু, সবজি, মাংস, মুরগি, পেয়াজ। |
| ভিন্নতা | ভুনা খিচুড়ি, নরম খিচুড়ি, সবজি খিচুড়ি |
খিচুড়ি মূলত ডাল-চাল এর সমন্বয়ে তৈরি করা খাদ্য। ভুনা খিচুড়ি রান্না করার আগে ডাল-চালের মিশ্রণকে ভালভাবে ধুয়ে তেলে পিঁয়াজকুচি, লবণ ও মসলার সাথে ভেজে নিতে হয়। এরপরে পরিমাণমত পানি দিয়ে বসা ভাত-এর মতো রান্না করতে হয়। অনেকে না-ভেজে পানিতে চাল, ডাল, তেল, লবণ, মসলা একসাথে দিয়ে খিচুড়ি বসিয়ে দেন। খিচুড়িতে চাল-ডালের সাথে সব্জী-সেদ্ধ সহ রান্না করলে হয়ে যায় সব্জী খিচুড়ি। খিচুড়ি বাঙালিদের মাঝে অতি জনপ্রিয় খাদ্য।