নিহারী
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সালাদের সাথে নিহারী |
|
| উৎপত্তি | |
|---|---|
| উৎপত্তিস্থল | পুরাতন দিল্লি, ভারত |
| অঞ্চল | নতুন দিল্লি |
| খাবারের বিস্তারিত | |
| প্রকার | নাস্তা |
| প্রধান উপকরণ | গরু বা খাসির পা |
নিহারী (উর্দু نہاری) পাকিস্তানের একটি জনপ্রিয় খাদ্য। এটি ভারতের মুসলিমদের মাঝেও বেশ জনপ্রিয়। উর্দু ভাষার নিহার শব্দটির অর্থ সকাল, এই খাবারটি সকাল বেলার নাস্তাতে খাওয়া হয় বলে এহেন নামকরণ করা হয়েছে।
নিহারী হলো গরু বা ভেড়ার পায়ের রানের মাংশ দিয়ে রান্না করা মসলাযুক্ত ঝোলযুক্ত খাবার। এর চল শুরু হয় শুরুতে দিল্লীতে।
নিহারী রান্না করার জন্য ভেড়া বা গরুর পায়ের রানের মাংশকে ৬-৮ ঘণ্টা ধরে হাঁড়িতে করে রান্না করা হয়। এর ফলে মাংশ নরম তুলতুলে রূপ ধারণ করে। নান রুটি বা লুচির সাথে এটি খাওয়া হয়।