ছোলা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| ছোলা | ||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Left: Bengal variety; right: European variety
|
||||||||||||||||
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | ||||||||||||||||
|
||||||||||||||||
| দ্বিপদ নাম | ||||||||||||||||
| Cicer arietinum L. |
ছোলা বা চানা একটি ডালজাতীয় খাদ্যশস্য। এটি প্রোটিনে সমৃদ্ধ। মধ্যপ্রাচ্য, পশ্চিম এশিয়া এবং ভারতীয় উপমহাদেশে এটি চাষ করা হয়।
ছোলার গাছ ২০ থেকে ৫০ সেমি পর্যন্ত লম্বা হয় এবং এর কাণ্ডের দুইপাশে পালকের মতো পাতা থাকে। একটি বীজপত্রে দুই থেকে তিনটি করে ডালবীজ থাকে। ফুলগুলি সাদা, বা কখনও কখনও লালচে নীল রঙের হয়। ক্রান্তীয় বা উপক্রান্তীয় জলবায়ু ও বাৎসরিক ৪০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত ছোলাগাছের স্বাভাবিক ফলনের জন্য জরুরি।
বিশ্বব্যাপী ছোলা মূলত দুই ধরনের - দেশী ছোলা এবং কাবুলি ছোলা।
দেশী ছোলা ভারতীয় উপমহাদেশ, ইথিওপিয়া, ইরান ও মেক্সিকোতে চাষ হয়। এগুলি গাঢ় রঙের ও ত্বক অমসৃণ। দেশী ছোলাতে আঁশের পরিমাণ বেশি।
কাবুলি ছোলা হালকা রঙের, মসৃণ ত্বকবিশিষ্ট। এগুলি আফগানিস্তান, উত্তর আফ্রিকা, দক্ষিণ ইউরোপ, ও চিলিতে চাষ হয়। বর্তমানে ভারতীয় উপমহাদেশেও এর চাষ হয়।
কাবুলি চানার গুঁড়া অর্থাৎ বেসন দিয়ে অনেক ধরণের খাবার তৈরি করা হয়, যেমন পিঁয়াজু, বেগুনী, পাকোড়া, ইত্যাদি।