বিদ্যাধরী নদী
| বিদ্যাধরী নদী | |
| নদী | |
| দেশ | ভারত |
|---|---|
| রাষ্ট্র | পশ্চিমবঙ্গ |
| উত্স | |
| - অবস্থান | হরিণঘাটা |
বিদ্যাধরী নদী বা বিদ্যা নদী পশ্চিমবঙ্গের একটি নদী। এই নদীর উৎসস্থল নদিয়া জেলার হরিণঘাটা। এরপর বিদ্যাধরী উত্তর চব্বিশ পরগনার বারাসত, দেগঙ্গা ও হাবরা এলাকার উপর দিয়ে প্রবাহিত হয়ে সুন্দরবনে রায়মঙ্গল নদের সঙ্গে মিলিত হয়েছে।[১]
বিদ্যাধরী নদী প্রাচীন বঙ্গীয় সভ্যতার অন্যতম প্রধান নদীপথ ছিল। খ্রিষ্টপূর্ব তৃতীয় শতাব্দীতে এই নদীর তীরেই চন্দ্রকেতুগড় নদীবন্দরটি গড়ে ওঠে। বর্তমানে এই নদী উত্তর চব্বিশ পরগনা ও কলকাতার অন্যতম প্রধান নিকাশি মাধ্যম।[১]
সুন্দরবন এলাকায় পরস্পরসংযুক্ত একাধিক জলপথের জটিল আবর্তের দেখা যায়। এই অঞ্চলের বৃহৎ নদীগুলি অনেক ক্ষেত্রেই এক মাইল চওড়া ও দক্ষিণবাহী। বিদ্যাধরী নদীও অনুরূপ একটি নদী। গঙ্গা থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে এবং সপ্তদশ শতাব্দীর পর থেকে হুগলি নদীর পূর্ব দিকে সরে যাওয়ার কারণে বর্তমানে এই নদীতে মিষ্টি জলের পরিমাণ অল্পই।[২]
পাদটীকা [সম্পাদনা]
- ↑ ১.০ ১.১ Chatterjee, Rajib। "Health of Vidyadhari a cause for concern"। The Statesman, 31 October 2006। সংগৃহীত 2009-10-27।
- ↑ "Mangrove Forest in India"। সংগৃহীত 2009-10-27।
|
|||||||||||||||||||||||