কোন্নগর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


কোন্নগর
রাজ্য
 - জেলা
পশ্চিমবঙ্গ
 - হুগলী
ভৌগোলিক স্থানাঙ্ক 22.7° N 88.35° E
এলাকা
 - উচ্চতা
 km²
 - ১৪ m (৪৫ ft)
সময় অঞ্চল IST (UTC+5:30)
জনসংখ্যা (2001)
 - ঘনত্ব
৭২,২১১
 - /km²

কোন্নগর (ইংরেজি:Konnagar), ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলী জেলার একটি শহর ও পৌরসভা এলাকা । কোন্নগর ডিরোজিওর 'নব্যবঙ্গ'র অন্যতম সদস্য মহাত্মা শিবচন্দ্র দেবের জন্মস্থান। এই শহরের গঠনে তাঁর অবদান সর্বাধিক। শতাব্দী প্রাচীন কোন্নগর উচ্চবিদ্যালয়,বালিকা বিদ্যালয়,পাবলিক লাইব্রেরি অথবা রেলষ্টেশন সবার পেছনেই তাঁর অবদান। এই পাঁচশো বাছরেরও প্রাচীন শহর শ্রী অরবিন্দের পৌতৃক ভিটেও বটে। গুরুদেব রবীন্দ্রনাথ তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথের সাথে এখানে এসেছিলেন উনিশ বছর বয়সে।তাছাড়া ছোট্টবেলায় কোলকাতায় কলেরার প্রকোপ দেখা দিলেও ছোট্ট রবিকে এই শহরে আনা হয়েছিল।তখন অবশ্য এ শহর সামান্য গ্রামই ছিল এবং কল্পনাপ্রবণ কবিকে মুগধ করেছিল।তাছাড়া বিখ্যাত লেখক শিব্রাম চক্রবর্তিও এখানে কিছু বছর ছিলেন।

সূচিপত্র

[সম্পাদনা] ভৌগলিক উপাত্ত

শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল 22.7° N 88.35° E[১] সমূদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ১৪ মিটার (৪৫ ফুট)।

[সম্পাদনা] জনসংখ্যার উপাত্ত

ভারতের ২০০১ সালের আদম শুমারি অনুসারে কোন্নগর শহরের জনসংখ্যা হল ৭২,২১১ জন।[২] এর মধ্যে পুরুষ ৫২%, এবং নারী ৪৮%।

এখানে সাক্ষরতার হার ৮০%, । পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮৪%, এবং নারীদের মধ্যে এই হার ৭৭%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে কোন্নগর এর সাক্ষরতার হার বেশি।

এই শহরের জনসংখ্যার ৮% হল ৬ বছর বা তার কম বয়সী।

[সম্পাদনা] বিখ্যাত ব্যক্তিবর্গ

  • ১৯৫২ সালের ভাষা শহীদ শফিউর রহমান।
  • ভারতীয় ভূতত্ত্ববিদ শশী ভূষণ চ্যাটার্জী।
  • সংগীত শিল্পী জগমহোন।

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. Konnagar. Falling Rain Genomics, Inc. http://www.fallingrain.com/world/IN/28/Konnagar.html। সংগৃহীত হয়েছে: অক্টোবর ৭. 
  2. ভারতের ২০০১ সালের আদম শুমারি. http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999। সংগৃহীত হয়েছে: অক্টোবর ৭. 
নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ