সায়েন্স সিটি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| সায়েন্স সিটি | |
|---|---|
সায়েন্স সিটি, কলকাতা |
|
| গঠন | ১ জুলাই, ১৯৯৭ |
| ধরন | বিজ্ঞানকেন্দ্র |
| আইনি অবস্থান | সরকারি সংস্থা |
| উদ্দেশ্য / ফোকাস | শিক্ষামূলক |
| সদর দপ্তর | কলকাতা |
| অবস্থান | |
| অঞ্চলগত সেবা | কলকাতা |
| পরিচালক | অরিজিৎ দত্তচৌধুরী |
| প্রধান প্রতিষ্ঠান | জাতীয় বিজ্ঞান সংগ্রহালয় পরিষদ |
| কর্মী সংখ্যা | ৭১[১] |
| ওয়েবসাইট | sciencecitykolkata.org.in |
| মন্তব্য | দর্শনার্থী: ১৬,১৬,৫৭০ [৩১ মার্চ, ২০১০ পর্যন্ত][২] ফ্লোর প্লেস: ৩২০৬৪ বর্গমিটার [৩] |
সায়েন্স সিটি কলকাতার একটি বিজ্ঞান সংগ্রহালয় ও বিজ্ঞানকেন্দ্রিক বিনোদন উদ্যান। এটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ জাতীয় বিজ্ঞান সংগ্রহালয় পরিষদের অধিভুক্ত একটি বিজ্ঞানকেন্দ্র। পূর্ব কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস ও জে বি এস হ্যালডেন অ্যাভেনিউ-এর সংযোগস্থলে ৫০ একর জমির উপর সায়েন্স সিটি অবস্থিত। ১৯৯৭ সালের ১ জুলাই সায়েন্স সিটি উদ্বোধন হয়। সায়েন্স সিটি স্থাপনের মূল উদ্দেশ্য ছিল কলকাতাবাসীর কাছে বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলা।
পাদটীকা[সম্পাদনা]
- ↑ Activity report 2009-10. National Council of Science Museums publication. P - 77
- ↑ Activity report 2009-10. National Council of Science Museums publication. P - 77
- ↑ National Council of Science Museums. N.p., n.d. Web. 21 Nov. 2010. <http://www.ncsm.org.in/units1.aspx>.
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |