সুপার কাপ (ভারত)
| আয়োজক | সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন |
|---|---|
| প্রতিষ্ঠিত | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ (ফেডারেশন কাপের উত্তরাধিকারী হিসেবে) |
| অঞ্চল | |
| দলের সংখ্যা | ১৬ (সর্বমোট) |
| আন্তর্জাতিক কাপ | এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ |
| বর্তমান চ্যাম্পিয়ন | এফসি গোয়া (৩য় শিরোপা) |
| সবচেয়ে সফল দল | এফসি গোয়া (৩টি শিরোপা) |
| টেলিভিশন সম্প্রচারক | স্টার স্পোর্টস |
| ওয়েবসাইট | সুপার কাপ |
সুপার কাপ (এছাড়াও স্পনসরেশনের কারণের জন্য কলিঙ্গ সুপার কাপ নামেও পরিচিত) ভারতের একটি নকআউট ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টটিতে আই-লিগে এবং ইন্ডিয়ান সুপার লিগে খেলা ২৫টির মধ্যে ১৬টি দল অংশগ্রহণ করে। এই লিগগুলিকে ভারতের পেশাদার ক্লাব ফুটবলের জন্য জাতীয় স্তরে যথাক্রমে ২য় ও ১ম ডিভিশন বলা হয়। টুর্নামেন্টটি আয়োজিত হয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন-এর তত্ত্বাবধানে।
ইতিহাস
[সম্পাদনা]১৯ ফেব্রুয়ারি ২০১৮ তে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ফেডারেশন কাপের পরিবর্তে ভারতের প্রধান নকআউট ফুটবল প্রতিযোগিতা হিসেবে ভারতীয় সুপার কাপ তৈরির ঘোষণা করে।[১] ২০২০ ও ২০২১ সালে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়নি।
বিন্যাস
[সম্পাদনা]ইন্ডিয়ান সুপার লিগ এর ১৪টি দল সরাসরি গ্রুপ পর্বে অংশগ্রহণের যোগ্যতার্জন করে। আই-লিগ এর ১৩টি দলের মধ্যে প্রথম ৪ বা ৬টি দল বাছাইপর্বে অংশগ্রহণ করে। এদের মধ্যে শ্রেষ্ঠ দুটি দল গ্রুপ পর্বে অংশগ্রহণ করতে পারে।
দল গঠন নিয়ম
[সম্পাদনা]প্রতিটি দল তাদের প্রথম একাদশে পাঁচটি করে বিদেশি খেলোয়াড় খেলানোর সুযোগ পাবে। দলীয় সদস্য তালিকায় ছয়টি বিদেশি খেলোয়াড় রাখা যাবে।[২]
ফলাফল
[সম্পাদনা]মৌসুম ভিত্তিক
[সম্পাদনা]| মৌসুম | বিজয়ী | ফলাফল | রানার্স-আপ | মাঠ | দর্শক সংখ্যা |
|---|---|---|---|---|---|
| ২০১৮ | বেঙ্গালুরু | ৪–১ | ইস্টবেঙ্গল | কলিঙ্গ স্টেডিয়াম | ৯,৫০০ |
| ২০১৯ | গোয়া | ২–১ | চেন্নাইয়িন | ১,৫০০ | |
| ২০২০ | কোভিড-১৯এর জন্য বাতিল | ||||
| ২০২১–২২ | ভারতীয় দলের আন্তর্জাতিক ফ্রেন্ডলি ও ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ থাকার জন্য বাতিল | ||||
| ২০২৩ | ওড়িশা | ২–১ | বেঙ্গালুরু | ইএমএস স্টেডিয়াম | ৬,৯৫২ |
| ২০২৪ | ইস্টবেঙ্গল | ৩–২ (অ.স.প.) | ওড়িশা | কলিঙ্গ স্টেডিয়াম | ১০,১২১ |
| ২০২৫ | গোয়া | ৩–০ | জামশেদপুর | ২৬,৪০০ | |
| ২০২৫–২৬ | গোয়া | ০–০ (অ.স.প.) (৬–৫ পে.) |
ইস্টবেঙ্গল | ফতোরদা স্টেডিয়াম | ৯,৪০০ |
ফাইনালে ক্লাবের প্রদর্শন
[সম্পাদনা]প্রতিবারের প্রতিযোগিতার ফাইনাল গুলি একটি নিরপেক্ষ মাঠে খেলার সিদ্ধান্ত নেওয়া হয়।[৩]
| ক্লাব | বিজয়ী | রানার্স-আপ | সর্বশেষ ফাইনাল জয় | সর্বশেষ ফাইনাল হার | ফাইনালে আত্মপ্রকাশ |
|---|---|---|---|---|---|
| গোয়া | ৩ | ০ | ২০২৫–২৬ | — | ৩ |
| ইস্টবেঙ্গল | ১ | ২ | ২০২৪ | ২০২৫–২৬ | ৩ |
| বেঙ্গালুরু | ১ | ১ | ২০১৮ | ২০২৩ | ২ |
| ওড়িশা | ১ | ১ | ২০২৩ | ২০২৪ | ২ |
| জামশেদপুর | ০ | ১ | — | ২০২৫ | ১ |
| চেন্নাইয়িন | ০ | ১ | — | ২০১৯ | ১ |
ফাইনালে অংশগ্রহণকারী দলসমূহের হেড কোচ
[সম্পাদনা]| মৌসুম | জয়ী দলের প্রধান কোচ | জয়ী দল | রানার্স-আপ দলের প্রধান কোচ | রানার্স-আপ দল |
|---|---|---|---|---|
| ২০১৮ | বেঙ্গালুরু | ইস্টবেঙ্গল | ||
| ২০১৯ | এফসি গোয়া | চেন্নাইয়িন | ||
| ২০২৩ | ওড়িশা | বেঙ্গালুরু | ||
| ২০২৪ | ইস্টবেঙ্গল | ওড়িশা | ||
| ২০২৫ | গোয়া | জামশেদপুর | ||
| ২০২৫–২৬ | গোয়া | ইস্টবেঙ্গল |
গোল্ডেন বুট
[সম্পাদনা]| মৌসুম | সর্বোচ্চ গোলদাতা | ক্লাব | গোল | টীকা |
|---|---|---|---|---|
| ২০১৮ | বেঙ্গালুরু এফসি | ৬ | ||
| ২০১৯ | এফসি গোয়া | ৫ | ||
| ২০২৩ | নর্থইস্ট ইউনাইটেড | ৭ | ||
| ২০২৪ | ইস্টবেঙ্গল | ৫ | ||
| ২০২৫ | গোয়া | ৪ | ||
| ২০২৫–২৬ | কেরালা ব্লাস্টার্স | ৩ |
স্পনসর
[সম্পাদনা]
| সময় | স্পন্সর | টুর্নামেন্ট |
|---|---|---|
| ২০১৮–২০২৩ | হিরো সুপার কাপ | |
| ২০২৪–২০২৫ | কলিঙ্গ সুপার কাপ | |
| ২০২৫–বর্তমান | নেই | এআইএফএফ সুপার কাপ |
সম্প্রচারক
[সম্পাদনা]| সময় | সম্প্রচারক | অঞ্চল |
|---|---|---|
| ২০১৮–বর্তমান | স্টার স্পোর্টস | ভারত, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা |
| ফক্স স্পোর্টস | অস্ট্রেলিয়া, ব্রুনেই, কম্বোডিয়া, হংকং, ইন্দোনেশিয়া, লাওস, ম্যাকাও, মালয়েশিয়া, মায়ানমার, মঙ্গোলিয়া, পাপুয়া নিউগিনি, ফিলিপাইন, সিঙ্গাপুর, তাইওয়ান, থাইল্যান্ড, ভিয়েতনাম | |
| এটিএন চ্যানেল | কানাডা | |
| ইএসপিএন+ | মার্কিন যুক্তরাষ্ট্র | |
| ওএসএন স্পোর্টস | আলজেরিয়া, বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, লিবিয়া, মরক্কো, ওমান, প্যালেস্টাইন, কাতার, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন | |
| স্টার গোল্ড ইউকে | ইংল্যান্ড, আয়ারল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, (এছাড়া ইউরোপের অনেকাংশে) | |
| সুপারস্পোর্ট | দক্ষিণ আফ্রিকা, সাহারা-নিম্ন আফ্রিকা | |
| ইউরোস্পোর্ট | ইউরোপ | |
| ইএসপিএন আফ্রিকা | আফ্রিকার বিভিন্ন অংশ |
| সময় | সম্প্রচারক | অঞ্চল |
|---|---|---|
| ২০১৮–বর্তমান | ডিজনি হটস্টার | বিশ্বব্যাপী |
সমালোচনা
[সম্পাদনা]২০১৯ সালে দ্বিতীয় মৌসুমে আই-লিগের ৭টি ক্লাব, যথাক্রমে ইস্টবেঙ্গল, মোহনবাগান, গোকুলাম কেরালা ফুটবল ক্লাব, মিনার্ভা পাঞ্জাব এফসি, আইজল ফুটবল ক্লাব, চেন্নাই সিটি ফুটবল ক্লাব, নেরোকা ফুটবল ক্লাব সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন আই-লিগ ক্লাবগুলির প্রতি খারাপ ব্যবহারের জন্য টুর্নামেন্ট প্রত্যাহার করে নেয়।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Saharoy, Shilarze (১২ মার্চ ২০১৮)। "Chennaiyin to face Aizawl in Super Cup on March 31"। The Times of India। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৮।
- ↑ "ঠিক হয়ে গেল বিদেশির সংখ্যা"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Super Cup 2018 final: 'East Bengal need to play their own game vs Bengaluru FC'"। হিন্দুস্তান টাইমস। ২০ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৮।