হিরো মোটোকর্প
| ধরন | পাবলিক |
|---|---|
| আইএসআইএন | INE158A01026 |
| শিল্প | মোটরযান |
| প্রতিষ্ঠাকাল | ১৯ জানুয়ারি ১৯৮৪ |
| প্রতিষ্ঠাতা | ড. ব্রিজমোহন লাল মুনজাল |
| সদরদপ্তর | নয়া দিল্লি, ভারত |
প্রধান ব্যক্তি |
|
| পণ্যসমূহ | মোটরসাইকেল, স্কুটার |
উৎপাদনের আউটপুট | |
| আয় | |
| মোট সম্পদ | |
| মোট ইকুইটি | |
কর্মীসংখ্যা | ৮,৫৫১ (২০১৯)[২] |
| ওয়েবসাইট | Hero Motocorp |
হিরো মোটোকর্প লিমিটেড, যার প্রাক্তন নাম হিরো হোন্ডা, একটি ভারতীয় মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান, যার সদর দফতর ভারতের রাজধানী নয়া দিল্লিতে অবস্থিত। প্রতিষ্ঠানটি ভারতের এবং সমগ্র বিশ্বের বৃহত্তম দুই-চাকার মোটরযান নির্মাতা।[৩] হিরো মোটরসাইকেলগুলি জ্বালানি সাশ্রয়ী ও কমদামী হওয়ায় ১৯৮০-র দশকে ভারতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। বর্তমানে ভারতে দুই-চাকার মোটরযানের বাজারের প্রায় ৩৬% হিরোর ভাগে পড়েছে।[৩][৪] ২০১৩ সালে কোম্পানিটির বাজার পুঁজিভবনের পরিমাণ ছিল ৪৫০ কোটি মার্কিন ডলার।[৫]
১৯৮৪ সালে ভারতের সাইকেল নির্মাতা প্রতিষ্ঠান হিরো সাইকেলস (মুনজাল পরিবারের প্রতিষ্ঠান) এবং জাপানের হোন্ডা প্রতিষ্ঠানের মধ্যে যৌথ কারবার হিসেবে হিরো হোন্ডার যাত্রা শুরু হয়।[৬] ২০১০ সালে হোন্ডা যৌথ ব্যবসা থেকে সরে দাঁড়ায় এবং সম্পূর্ণ নিজস্ব মালিকানাধীন হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া প্রতিষ্ঠানে মনোনিবেশ করে। হিরো গ্রুপ হোন্ডার দখলের শেয়ারগুলি কিনে নেয়।[৭][৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Board of Directors - Hero MotoCorp Ltd."। Hero MotoCorp। ১২ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৪।
- 1 2 3 4 5 6 "Hero Motocorp Profit & Loss account, Hero Motocorp Financial Statement & Accounts" (পিডিএফ)। Hero Motocorp Limited। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- 1 2 "Annual Report 2016-17" (পিডিএফ)। Hero MotoCorp। ৩ এপ্রিল ২০১৮। ১৭ জুলাই ২০২১ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৯।
- ↑ "Honda Motorcycle overtakes Bajaj as 2nd largest domestic two-wheeler maker"। The Hindu Business Line। ১০ এপ্রিল ২০১৩। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৪।
- ↑ "NSE FactBook 2013"। NSE India। ৪ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৪।
- ↑ "Milestones"। Hero MotoCorp। ১২ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৪।
- ↑ "Honda to Sell Hero Stake at Half Market Price"। WSJ। ৯ মার্চ ২০১১। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৪।
- ↑ "Hero gets Honda stake at big discount"। The Economic Times। ৯ মার্চ ২০১১। ১৬ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৪।
আরও দেখুন
[সম্পাদনা]- ভারতীয় মার্কা
- ভারতের মোটরসাইকেল প্রস্তুতকারক
- ১৯৮৪-এ প্রতিষ্ঠিত ভারতীয় কোম্পানি
- নয়াদিল্লি ভিত্তিক কোম্পানি
- দিল্লি ভিত্তিক প্রস্তুতকারক কোম্পানি
- নিফটি ৫০
- ভারতের বৈদ্যুতিক যানবাহন প্রস্তুতকারক
- ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানি
- বোম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানি
- ভারতে সদর দফতর বহুজাতিক কোম্পানি