বিষয়বস্তুতে চলুন

ইন্ডিয়ান সুপার লিগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইন্ডিয়ান সুপার লিগ
চিত্র:Indian Super League logo.svg
সংগঠকসর্বভারতীয় ফুটবল ফেডারেশন
স্থাপিত২১ অক্টোবর ২০১৩
প্রথম মৌসুম২০১৪
দেশ ভারত
কনফেডারেশনএশিয়ান ফুটবল কনফেডারেশন
দলের সংখ্যা১৪
লিগের স্তর
অবনমিতইন্ডিয়ান ফুটবল লিগ
ঘরোয়া কাপসুপার কাপ
ডুরান্ড কাপ[]
আন্তর্জাতিক কাপএএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২
এএফসি চ্যালেঞ্জ লিগ
বর্তমান চ্যাম্পিয়নইস্টবেঙ্গল (১ম শিরোপা)
(২০২৫–২৬)
সর্বাধিক শিরোপাএটিকে (৩টি শিরোপা)
সর্বাধিক লিগ বিজয়ীমোহনবাগান এসজি
মুম্বই সিটি এফসি
(উভয় ২টি করে শিরোপা)
সর্বাধিক ম্যাচভারত অমরিন্দর সিং (১৯৪)
শীর্ষ গোলদাতাভারত সুনীল ছেত্রী (৭৭)
সম্প্রচারক
ওয়েবসাইটঅফিসিয়াল ওয়েবসাইট
২০২৫–২৬ ইন্ডিয়ান সুপার লিগ

ইন্ডিয়ান সুপার লিগ (আই এস এল) (ইংরেজি: Indian Super League) একটি ভারতীয় পেশাদারী ফুটবল প্রতিযোগিতা ও ভারতীয় ফুটবল পিরামিডে সর্বোচ্চ স্থানাধিকারী ফুটবল লিগ। ভারত জাতীয় ফুটবল দল এর জন্য নতুন প্রতিভা খুঁজে নিতে এই লিগের ভূমিকা সর্বোচ্চ। এটি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড কর্তৃক যৌথভাবে পরিচালিত হত।[][][][]

বর্তমানে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সম্পূর্ণ মালিকানা অধিকার করেছে।[]

এফএসডিএল পরিচালিত আইএসএলের প্রাক্তন প্রতীক

ইতিহাস

[সম্পাদনা]

২০১০ সালের ৯ই ডিসেম্বর সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ভারতীয় বাণিজ্যিক সংস্থা রিলায়েন্স গোষ্ঠী এবং মার্কিন যুক্তরাষ্ট্র এর সংস্থা ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ এর সাথে ৭০০ কোটি টাকার বিনিময়ে ১৫ বছরের জন্য বাণিজ্যিক চুক্তি করে।

দল সমূহ

[সম্পাদনা]

২০২৪–২৫ মৌসুমে যেসব দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, তারা হলো:

দল ও মালিকানা

[সম্পাদনা]
ক্লাব মালিক
মোহনবাগান সুপার জায়ান্ট
বেঙ্গালুরু এফসিভারত জেএসডব্লিউ স্পোর্টস
চেন্নাইয়িন এফসি
এফসি গোয়াভারত গোয়ান ফুটবল ক্লাব প্রাইভেট লিমিটেড
ভারত জয়দেব মোদি (চেয়ারম্যান, ডেল্টা কর্প লিমিটেড) (৬৫%)[]
ভারত অক্ষয় ট্যান্ডন[]
ভারত বিরাট কোহলি[]
হায়দ্রাবাদ এফসিভারত বিজয় মাদ্দুরি
ভারত বরুণ ত্রিপুনেনি
ভারত রানা দগ্‌গুবাটি
জামশেদপুর এফসিভারত টাটা গোষ্ঠী
কেরালা ব্লাস্টার্স এফসিভারত ম্যাগনাম স্পোর্টস প্রাইভেট লিমিটেড
মুম্বই সিটি এফসিযুক্তরাজ্য সিটি ফুটবল গ্রুপ

ভারত রণবীর কাপুর[]
ভারত বিমল পারে[]

নর্থইস্ট ইউনাইটেড এফসিভারত জন আব্রাহাম[]
ভারত জয়া বালন
ভারত শিলং লাজং
ভারত আইজল
ওড়িশা এফসিমার্কিন যুক্তরাষ্ট্র জিএমএস শিপিং
ইস্টবেঙ্গলভারত ইমামি ইস্টবেঙ্গল ফাউন্ডেশন
মোহামেডান এসসি
পাঞ্জাব এফসি ভারত রাউন্ডগ্লাস ফাউন্ডেশন

বিশদ বিবরণে

[সম্পাদনা]
দল অবস্থান শহর স্টেডিয়াম ক্ষমতা
বেঙ্গালুরু কর্ণাটক বেঙ্গালুরু শ্রী কান্তিরাভা স্টেডিয়াম ২৫,৮১০
চেন্নাইয়িন তামিলনাড়ু চেন্নাই জওহরলাল নেহরু স্টেডিয়াম ৪০,০০০
ইস্টবেঙ্গল পশ্চিমবঙ্গ কলকাতা বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন ৬৮,০০০
গোয়া গোয়া মারগাও জওহরলাল নেহেরু স্টেডিয়াম ১৯,০০০
হায়দ্রাবাদ তেলেঙ্গানা হায়দ্রাবাদ জিএমসি বালাযোগী অ্যাথলেটিক স্টেডিয়াম ৩০,০০০
জামশেদপুর ঝাড়খণ্ড জামশেদপুর জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স ২৪,৪২৪
কেরালা ব্লাস্টার্স কেরালা কোচি জওহরলাল নেহেরু স্টেডিয়াম, কোচি ৪১,০০০
মোহামেডান এসসি পশ্চিমবঙ্গ কলকাতা কিশোরভারতী ক্রীড়াঙ্গন ২৫,০০০
মোহনবাগান পশ্চিমবঙ্গ কলকাতা বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন ৬৮,০০০
মুম্বই সিটি মহারাষ্ট্র মুম্বই মুম্বই ফুটবল এরিনা ৬,৬০০
নর্থইস্ট ইউনাইটেড আসাম গুয়াহাটি ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম ২৪,৬২৭
ওড়িশা ওড়িশা ভুবনেশ্বর কলিঙ্গ স্টেডিয়াম ১২,০০০
পাঞ্জাব পাঞ্জাব মোহালি গুরু নানক স্টেডিয়াম ২১,০০০

বিলুপ্ত ক্লাব

[সম্পাদনা]

মানচিত্রে

[সম্পাদনা]

লিগ চ্যাম্পিয়নশিপ

[সম্পাদনা]

ফলাফল

[সম্পাদনা]
মৌসুম নিয়মিত মৌসুম প্লে অফ শীর্ষ গোলদাতা(গণ) গোলসমূহ
প্রিমিয়ার্স[]
(শিরোপার সংখ্যা)
দ্বিতীয়-স্থান[] কাপ বিজয়ী[]
(শিরোপার সংখ্যা)
ফলাফল রানার্স-আপ
২০১৪ অস্তিত্ব ছিল না অ্যাটলেটিকো দে কলকাতা ১–০ কেরালা ব্লাস্টার্স ব্রাজিল এলানো (চেন্নাইয়িন)
২০১৫ চেন্নাইয়িন ৩–২ গোয়া কলম্বিয়া স্টিভেন মেন্ডোজা (চেন্নাইয়িন) ১৩
২০১৬ অ্যাটলেটিকো দে কলকাতা (২) ১–১
(অ.স.প.)
(৪–৩ পে.)
কেরালা ব্লাস্টার্স ব্রাজিল মার্সেলিনহো (দিল্লি ডায়নামোস) ১০
২০১৭–১৮ চেন্নাইয়িন (২) ৩–২ বেঙ্গালুরু স্পেন কোরো (গোয়া) ১৮
২০১৮–১৯ বেঙ্গালুরু ১–০ গোয়া স্পেন কোরো (গোয়া) ১৬
২০১৯–২০ গোয়া এটিকে এটিকে (৩) ৩–১ চেন্নাইয়িন নাইজেরিয়া বার্থলোমিউ ওগবেচে (কেরালা ব্লাস্টার্স)
লিথুয়ানিয়া নেরিজুস ভালস্কিস (চেন্নাইয়িন)
ফিজি রয় কৃষ্ণ (এটিকে)
১৫
২০২০–২১ মুম্বই সিটি এটিকে মোহনবাগান মুম্বই সিটি ২–১ এটিকে মোহনবাগান স্পেন ইগর আঙ্গুলো (গোয়া)
ফিজি রয় কৃষ্ণ (এটিকে মোহনবাগান)
১৪
২০২১–২২ জামশেদপুর হায়দ্রাবাদ হায়দ্রাবাদ ১–১
(অ.স.প.)
(৩–১ পে.)
কেরালা ব্লাস্টার্স নাইজেরিয়া বার্থলোমিউ ওগবেচে (হায়দ্রাবাদ) ১৮
২০২২–২৩ মুম্বই সিটি (২) হায়দ্রাবাদ এটিকে মোহনবাগান ২–২
(অ.স.প.)
(৪–৩ পে.)
বেঙ্গালুরু ব্রাজিল ক্লিটন সিলভা (ইস্টবেঙ্গল)
ব্রাজিল দিয়েগো মরিসিও (ওড়িশা এফসি)
অস্ট্রেলিয়া দিমিত্রি পেট্রাটোস (এটিকে মোহনবাগান)
১২
২০২৩–২৪ মোহনবাগান মুম্বই সিটি মুম্বই সিটি (২) ৩–১ মোহনবাগান এসজি গ্রিস দিমিত্রিওস দিয়ামান্তাকোস
ফিজি রয় কৃষ্ণ
১৩
২০২৪–২৫ মোহনবাগান (২) গোয়া মোহনবাগান এসজি ২–১
(অ.স.প.)
বেঙ্গালুরু মরক্কো আলাউদ্দিন আজরাইয়ে (নর্থইস্ট ইউনাইটেড) ২৩
২০২৫–২৬ ইস্টবেঙ্গল মোহনবাগান অনুষ্ঠিত হয়নি স্পেন ইউসুফ এজ্জেজারি (ইস্টবেঙ্গল) ১১
  1. ২০১৯–২০ মৌসুম থেকে, প্রিমিয়ার্স নামে পরিচিত নিয়মিত মৌসুম টেবিলের শীর্ষস্থানীয়দের লিগ উইনার্স শিল্ড দিয়ে ভূষিত করা হয় এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সরাসরি স্লট বরাদ্দ করা হয়।
  2. ২০১৯–২০ মৌসুম থেকে, নিয়মিত মৌসুমের রানার্স-আপগুলি এএফসি কাপের বাছাইপর্বে একটি স্লট বরাদ্দ করা হয়, যদি নিয়মিত মৌসুমের প্রিমিয়ার্সরাও প্লে অফের চ্যাম্পিয়ন হয়েছিল।
  3. ২০১৭–১৮ মৌসুম থেকে, প্লে অফের চ্যাম্পিয়নদের এএফসি কাপের বাছাইপর্বে একটি স্লট বরাদ্দ করা হয়েছিল।

ক্লাব দ্বারা চ্যাম্পিয়নশিপ এবং প্রিমিয়ারশিপ

[সম্পাদনা]
ক্লাব মোট শিরোপা প্রিমিয়ার্স মৌসুম (সমূহ) বিজয়ী চ্যাম্পিয়ন বছর (গুলি) জিতেছে
এটিকে ২০১৪, ২০১৬, ২০২০
মুম্বই ২০২০–২১, ২০২২–২৩ ২০২১, ২০২৪
মোহনবাগান ২০২৩–২৪, ২০২৪–২৫ ২০২৩
চেন্নাইয়িন ২০১৫, ২০১৮
গোয়া ২০১৯–২০
জামশেদপুর ২০২১–২২
বেঙ্গালুরু ২০১৯
হায়দ্রাবাদ ২০২২
ইস্টবেঙ্গল ২০২৬

সম্প্রচারক

[সম্পাদনা]

আন্তর্জাতিক সম্প্রচারক

[সম্পাদনা]
সময়কাল অঞ্চল ব্রডকাস্ট ও লাইভ সম্প্রচারক
২০২১– বর্তমান ভারতীয় উপমহাদেশ (আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা) স্পোর্টস১৮ এবং ডিডি বাংলা
ফিজি, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ, সামোয়া, কুক দ্বীপপুঞ্জ, ভানুয়াটু, মার্কিন সামোয়া, কিরিবাটি, টুভালু, নিউয়ে, টোকেলাউ, তাহিতি, নিউ ক্যালিডোনিয়া, টোঙ্গা, নাউরু ডিজিসেল পিএনজি (টিভিওয়ান অ্যাকশন ও টিভিওয়ান স্পোর্টস)
বিশ্বের বাকি দেশসমূহে ওয়ানফুটবল

প্রশিক্ষক

[সম্পাদনা]
বর্তমান প্রধান কোচ
প্রধান কোচ ক্লাব নিযুক্ত প্রধান কোচ হিসেবে সময়
মানোলো মার্কেজ হায়দ্রাবাদ ৩১ আগস্ট ২০২০ ২ বছর, ১৯৪ দিন
ইভান ভুকোমানোভিচ কেরালা ব্লাস্টার্স ১৭ জুন ২০২১ ১ বছর, ২৬৯ দিন
ডেস বাকিংহাম মুম্বাই সিটি ৮ অক্টোবর ২০২১ ১ বছর, ১৫৬ দিন
জুয়ান ফেরানডো মোহনবাগান সুপার জায়ান্ট ২০ ডিসেম্বর ২০২১ ১ বছর, ৮৩ দিন
কার্লোস পেনা গোয়া ১৬ এপ্রিল ২০২২ ৩৩১ দিন
সাইমন গ্রেসন বেঙ্গালুরু ৮ জুন ২০২২ ২৭৮ দিন
জোসেপ গোম্বাউ ওড়িশা ৮ জুন ২০২২ ২৭৮ দিন
টমাস ব্রদারিক চেন্নাইয়িন ১৪ জুন ২০২২ ২৭২ দিন
এডি বুথরয়েড জামশেদপুর ১০ জুলাই ২০২২ ২৪৬ দিন
স্টিফেন কনস্টানটাইন ইস্টবেঙ্গল ২৭ জুলাই ২০২২ ২২৯ দিন
ভিনসেঞ্জো আলবার্তো আনিস নর্থইস্ট ইউনাইটেড ৮ ডিসেম্বর ২০২২ ৯৫ দিন

অংশীদারিত্ব

[সম্পাদনা]

ইংলিশ প্রিমিয়ার লিগের সঙ্গে ইন্ডিয়ান সুপার লিগের কৌশলগত অংশীদারিত্ব রয়েছে।

পুরস্কার

[সম্পাদনা]

নিম্নলিখিত পুরস্কারগুলি মৌসুমান্তে দেওয়া হয়ে থাকে:[১০]

  • লিগ উইনার্স শিল্ড
  • হিরো অফ দ্য লিগ (সোনার বল)
  • সোনার বুট
  • সোনার গ্লাভস
  • উইনিং পাস অব দ্য লিগ (সর্বাধিক অ্যাসিস্ট)
  • ইমার্জিং প্লেয়ার অব দ্য লিগ

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Nine-month calendar for Indian football from next season"timesofindia.indiatimes.com। ২৭ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২২
  2. "ISL"fcgoa.in। ৭ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২১
  3. "ISL league organisers"www.indiansuperleague.com[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "AIFF, FSDL close to take final call on ISL 2021-22 schedule"khelnow.com। ২৪ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২১
  5. "ISL 2021-22 to be held in Goa from November 19"sportstar.thehindu.com। ৭ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২১
  6. "AIFF releases tender for ISL in 15-year roadmap, suggests wage cap, promotion-relegation"Sportstar। ১৭ অক্টোবর ২০২৫। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২৫
  7. 1 2 3 "Delta Corp chairman Jaydev Mody buys 65 percent stake in FC Goa"Indian Express। ২৫ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৬
  8. 1 2 Malvania, Urvi (৩০ আগস্ট ২০১৪)। "Mumbai City FC hopes to get international club as partner"Business Standard। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৬
  9. Mergulhao, Marcus (২৯ মে ২০১৫)। "John Abraham now owns 95% stake in NorthEast United FC"Times of India। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৬
  10. "ISL 2020 final, ATK vs Chennaiyin, as it happened: Hernandez's brace helps ATK secure third title"Scroll.in। ১৪ মার্চ ২০২০। ৬ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জুন ২০২০