বিষয়বস্তুতে চলুন

হাফছড়ি ইউনিয়ন

হাফছড়ি
ইউনিয়ন
হাফছড়ি চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
হাফছড়ি
হাফছড়ি
হাফছড়ি বাংলাদেশ-এ অবস্থিত
হাফছড়ি
হাফছড়ি
বাংলাদেশে হাফছড়ি ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫২′২৪″ উত্তর ৯১°৫৭′৬″ পূর্ব / ২২.৮৭৩৩৩° উত্তর ৯১.৯৫১৬৭° পূর্ব / 22.87333; 91.95167 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাখাগড়াছড়ি জেলা
উপজেলাগুইমারা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৪৪০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

হাফছড়ি বাংলাদেশের খাগড়াছড়ি জেলার অন্তর্গত গুইমারা উপজেলার একটি ইউনিয়ন

অবস্থান ও সীমানা

[সম্পাদনা]

গুইমারা উপজেলার মধ্যাংশে হাফছড়ি ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে গুইমারা ইউনিয়ন, পূর্বে মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়ন, দক্ষিণ-পূর্বে সিন্দুকছড়ি ইউনিয়ন, দক্ষিণে লক্ষ্মীছড়ি উপজেলার দুল্যাতলী ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে মানিকছড়ি উপজেলার মানিকছড়ি ইউনিয়ন এবং উত্তর-পশ্চিমে রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়ন অবস্থিত।

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী ইউনিয়নের জনসংখ্যা ২৫,৯৮৩ জন। এর মধ্যে ১৩,০৬৪ জন বৌদ্ধ, ১০,৯৫২ জন মুসলিম, ১,৯৩৩ জন হিন্দু, ৩৩ জন খ্রিস্টান ও ১ জন অন্যান্য ধর্মের অনুসারী।[]

ধর্মবিশ্বাস-২০২২
  1. বৌদ্ধ (৫০.২৮%)
  2. মুসলিম (৪২.১৫%)
  3. হিন্দু (৭.৪৪%)
  4. খ্রিস্টান (০.১৩%)
  5. অন্যান্য (০%)

নৃতাত্ত্বিকভাবে ১১,৩৮৪ জন বাঙালি, ১১,২৯৪ জন‌ মারমা, ১,৭০৬ জন ত্রিপুরা, ১,৫৪৭ জন চাকমা ও ৫২ জন অন্যান্য।

জাতিসত্তা-২০২২ []
  1. বাঙালি (৪৩.৮১%)
  2. মারমা (৪৩.৪৭%)
  3. ত্রিপুরা (৬.৫৭%)
  4. চাকমা (৫.৯৫%)
  5. অন্যান্য (০.২%)

প্রশাসনিক কাঠামো

[সম্পাদনা]

হাফছড়ি ইউনিয়ন ছিল রামগড় উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। বর্তমানে এটি গুইমারা উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম গুইমারা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৮নং নির্বাচনী এলাকা পার্বত্য খাগড়াছড়ি এর অংশ।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]