বিষয়বস্তুতে চলুন

ম্যাট হেনরি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ম্যাট হেনরি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
ম্যাথু জেমস হেনরি
জন্ম (1991-12-14) ১৪ ডিসেম্বর ১৯৯১ (বয়স ৩৪)
ক্রাইস্টচার্চ, ক্যান্টারবারি, নিউজিল্যান্ড
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট-মিডিয়াম
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক
(ক্যাপ ১৮৩)
৩১ জানুয়ারি ২০১৪ বনাম ভারত
শেষ ওডিআই২৪ মার্চ ২০১৫ বনাম দক্ষিণ আফ্রিকা
ওডিআই শার্ট নং২১
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১১-২০১৩ক্যান্টারবারি
২০১৪-বর্তমানচেন্নাই সুপার কিংস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই টি২০আই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৯ ২ ২০ ৪৩
রানের সংখ্যা ২১ - ৪২০ ২৩৯
ব্যাটিং গড় ২১.০০ - ২০.০০ ১৪.৯৩
১০০/৫০ –/– -/- ০/১ ০/০
সর্বোচ্চ রান ২০* - ৫১ ৩৭*
বল করেছে ৪৪২ ৩৬ ৩,৭৫২ ১,৯০৬
উইকেট ২১ ১ ৮২ ৭৫
বোলিং গড় ১৭.৩৩ ৪০.০০ ২৩.৫৪ ২২.৩৮
ইনিংসে ৫ উইকেট ১ ০ ৫ ৩
ম্যাচে ১০ উইকেট - ০ ০ -
সেরা বোলিং ৫/৩০ ১/৯ ৫/১৮ ৬/৪৫
ক্যাচ/স্ট্যাম্পিং ১/– -/– ৮/– ৯/–
উৎস: ESPNcricinfo, ২৮ মার্চ ২০১৫

ম্যাথু জেমস হেনরি (জন্ম: ১৪ ডিসেম্বর, ১৯৯১) ক্যান্টারবারির ক্রাইস্টচার্চে জন্মগ্রহণকারী নিউজিল্যান্ডীয় ক্রিকেটার। নিউজিল্যান্ড ক্রিকেট দলের অন্যতম উদীয়মান খেলোয়াড় ম্যাট হেনরি মূলতঃ ডানহাতি ফাস্ট-মিডিয়াম বোলার। ঘরোয়া ক্রিকেটে ক্যান্টারবারি দলের হয়ে খেলছেন। এছাড়াও, নিউজিল্যান্ড এ ক্রিকেট দলের হয়েও খেলছেন তিনি।

খেলোয়াড়ী জীবন

[সম্পাদনা]

৩১ জানুয়ারি, ২০১৪ তারিখে ভারতের বিপক্ষে অনুষ্ঠিত পঞ্চম ওডিআইয়ের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে অভিষেক ঘটে তার।[১] রোহিত শর্মাকে আউট করে ম্যাট হেনরি তার ১ম উইকেট লাভ করেন। ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে অনুষ্ঠিত দিন/রাতের খেলায় তিনি ১০ ওভার বোলিং করে ৩৮ রানের বিনিময়ে ৪ উইকেট পান। এরফলে নিউজিল্যান্ডের একদিনের ক্রিকেটের ইতিহাসে অভিষেকে তৃতীয় সেরা বোলিং করার গৌরব অর্জন করেন।[২] খেলায় তার দল ৮৭ রানে বিজয়ী হয় ও ৪-০ ব্যবধানে সিরিজ জয় করে।

টেস্ট ক্রিকেট

[সম্পাদনা]
সিরিজ Mat Inns Overs Mdns Runs Wkts Ave Econ SR 5 10 Start Date বিজয়ী
Eng সফর 2 4 86.1 12 340 8 42.5 3.94 64.6 0 0 21-May-15 drawn
Aus সফর 1 2 42 9 158 2 79 3.76 126 0 0 13-Nov-15 Australia
vs Aus 1 2 41 9 134 0 - 3.26 - 0 0 20-Feb-16 Australia
ভারত সফর 2 4 82 12 254 6 42.33 3.09 82 0 0 30-Sep-16 ভারত
ব পাকিস্তান 1 2 38 10 68 1 68 1.78 228 0 0 25-Nov-16 New Zealand
vs  SA 1 2 35 6 113 5 22.6 3.22 42 0 0 25-Mar-17 South Africa
vs  WI 1 2 35 7 96 3 32 2.74 70 0 0 01-Dec-17 New Zealand
ব বাংলাদেশ 1 2 24 3 107 2 53.5 4.45 72 0 0 08-Mar-19 New Zealand
vs Eng 1 1 33 6 87 1 87 2.63 198 0 0 29-Nov-19 New Zealand
Aus সফর 1 2 44 5 148 2 74 3.36 132 0 0 03-Jan-20 Australia
ব পাকিস্তান 1 2 32 7 93 1 93 2.9 192 0 0 03-Jan-21 New Zealand
Eng সফর 1 2 38 9 114 6 19 3 38 0 0 10-Jun-21 New Zealand
vs SA 2 4 85 26 226 14 16.14 2.65 36.4 1 0 17-Feb-22 drawn
Eng সফর 1 2 42 8 195 2 97.5 4.64 126 0 0 10-Jun-22 England
পাকিস্তান সফর 1 2 49 12 127 2 63.5 2.59 147 0 0 02-Jan-23 ড্র
vs Eng 1 2 44 6 175 6 29.16 3.97 44 0 0 24-Feb-23 drawn
vs SA 2 4 103 27 254 11 23.09 2.46 56.1 0 0 09-Mar-23 New Zealand
vs SA 2 4 53 19 123 6 20.5 2.32 53 0 0 04-Feb-24 New Zealand
vs Aus 2 4 84.2 17 267 17 15.7 3.16 29.7 2 0 29-Feb-24 Australia

লাল রঙে বিফল সফর ও সোনালী রঙে সফল সফরগুলি প্রদর্শন করা হলো।

ক্রিকেট বিশ্বকাপ

[সম্পাদনা]

৮ জানুয়ারি, ২০১৫ তারিখে নিউজিল্যান্ড ক্রিকেট তাদের ১৫-সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করে।[৩] কিন্তু ঐ তালিকায় তার অন্তর্ভুক্তি ঘটেনি। কিন্তু, ২২ মার্চ হাঁটুর গোড়ালিতে আঘাতপ্রাপ্তির ফলে অ্যাডাম মিলেন দল থেকে বাদ পড়েন। ফলে তার পরিবর্তে ম্যাট হেনরিকে অন্তর্ভুক্ত করা হয়।[৪] ২৪ মার্চ, ২০১৫ তারিখে ইডেন পার্কে অনুষ্ঠিত সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অংশগ্রহণ করেন তিনি। কিন্তু, ৪০ রান দিয়েও তিনি কোন উইকেট লাভ করতে সক্ষম হননি।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "India tour of New Zealand, 5th ODI: New Zealand v India at Wellington, Jan 31, 2014"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৪।
  2. ↑ "Taylor, Williamson seal 4-0 win"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৪। {{ওয়েব উদ্ধৃতি}}: |প্রকাশক=-এ ইটালিক বা গাঢ় লেখা অনুমোদিত নয় (সাহায্য)
  3. ↑ "New Zealand 2015 ODI World Cup Squad"। Genius। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৫।
  4. ↑ "Milne ruled out of New Zealand tilt"। ESPNCricinfo। ২৬ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৫।

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]