বিষয়বস্তুতে চলুন

মোহাম্মাদ রিজওয়ান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মোহাম্মাদ রিজওয়ান
Mohammad Rizwan
ব্যক্তিগত তথ্য
জন্ম (1992-06-01) ১ জুন ১৯৯২ (বয়স ৩৩)
পেশাওয়ার, খাইবার পাখতুনখোয়া, পাকিস্তান
উচ্চতা৫ ফুট ৭ ইঞ্চি
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডান-হাতি মিডিয়াম
ভূমিকাউইকেট-রক্ষক, ব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ২২৪)
২৫ নভেম্বর ২০১৬ বনাম নিউজিল্যান্ড
শেষ টেস্ট২০ আগস্ট ২০২১ বনাম ওয়েস্ট ইন্ডিজ
ওডিআই অভিষেক
(ক্যাপ ২০০)
১৭ এপ্রিল ২০১৫ বনাম বাংলাদেশ
শেষ ওডিআই১৩ জুলই ২০২১ বনাম ইংল্যান্ড
ওডিআই শার্ট নং১৬
টি২০আই অভিষেক
(ক্যাপ ৬০)
২৪ এপ্রিল ২০১৫ বনাম বাংলাদেশ
শেষ টি২০আই১১ নভেম্বর ২০২১ বনাম অস্ট্রেলিয়া
টি২০আই শার্ট নং১৬
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৮–২০১৫পেশোয়ার প্যান্থার্স
২০১১–২০১৮/১৯সুই নর্দান গ্যাস পাইপলাইনস লিমিটেড
২০১৬–২০১৭লাহোর কালান্দার্স
২০১৭সিলেট থান্ডার
২০১৮-২০২০করাচি কিংস
২০১৮পাঞ্জাব
২০১৯/২০–বর্তমানখাইবার পাখতুনখাওয়া
২০২১মুলতান সুলতান্স
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা Test ওয়ানডে টি২০আই এফসি
ম্যাচ সংখ্যা ১৭ ৪১ ৪৯ ৯৭
রানের সংখ্যা ৯১৪ ৮৬৪ ১,৩৪৬ ৫,৩৩৭
ব্যাটিং গড় ৪১.৫৪ ২৮.৮০ ৫১.৭৬ ৪৩.৩৯
১০০/৫০ ১/৬ ২/৪ ১/১১ ১১/২৭
সর্বোচ্চ রান ১১৫* ১১৫ ১০৪* ২২৪
ক্যাচ/স্ট্যাম্পিং ৪৮/১ ৩৭/১ ২৪/৬ ২৭৫/১৬
উৎস: ইএসপিএন ক্রিকইনফো, ১১ নভেম্বর ২০২১

মোহাম্মাদ রিজওয়ান ( উর্দু: محمد رضوان, পশতু: محمد رضوان; জন্ম: ১ জুন, ১৯৯২) হলেন একজন পাকিস্তানি আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড়, যিনি ২০১৫ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের প্রতিনিধিত্ব করছেন। তিনি একজন ডান-হাতি ব্যাটসম্যানউইকেট-রক্ষক, যিনি টেস্ট, একদিনের আন্তর্জাতিক ও টি-টোয়েন্টিসহ ক্রিকেটের তিন ফরম্যাটেই শতক করেন। পূর্বে টেস্টে তিনি পাকিস্তান ক্রিকেট দলের সহ-অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পাকিস্তান সুপার লীগে তিনি ২০১৬ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত লাহোর কালান্দার্স এবং ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত করাচি কিংসের হয়ে খেলেন। ২০২১ সাল থেকে মুলতান সুলতান্সের হয়ে খেলছেন। ঘরোয়া ক্রিকেটে তিনি খাইবার পাখতুনখোয়ার হয়ে অধিনায়কত্ব করে থাকেন।[]

ঘরোয়া কর্মজীবন

[সম্পাদনা]

২০১৪-১৫ মৌসুমের কায়েদ-ই-আজম ট্রফির ফাইনালে সুই নর্দান গ্যাস পাইপলাইন লিমিটেডের হয়ে খেলতে নেমে তিনি ২২৪ রান করেন। যার কারণে প্রথম ইনিংসে সুই নর্দান ৩০১ রানের লিড নেয় এবং সহজেই দ্বিতীয় শিরোপা অর্জন করতে সক্ষম হয়।[] ২০১৪ সালের ডিসেম্বর মাসে কেনিয়ার বিপক্ষে পাঁচটি সীমিত ওভারের ম্যাচে পাকিস্তান এ দলের হয়ে তিনি উইকেট-রক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।[]

আন্তর্জাতিক কর্মজীবন

[সম্পাদনা]

২০১৫ সালের এপ্রিলে রিজওয়ান বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের হয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন, যেখানে তিনি ৫৮ বলে ৬৭ রানের ইনিংস খেলেন।[] এছাড়াও তিনি সেই সিরিজে পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিকেও অভিষেক করেন।[] এরপর তিনি ২০১৬ সালের ২৫ নভেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষিক্ত হন।[] টেস্টের প্রথম ইনিংসে তিনি গোল্ডেন ডাকে আউট হয়েছিলেন।[]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

ব্যক্তিগত জীবনে মুহাম্মদ রিজওয়ান বিবাহিত এবং তার দুইজন মেয়ে সন্তান রয়েছে। এছাড়া ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত ধার্মিক ব্যক্তি হিসেবে প্রসিদ্ধ। পাকিস্তান ক্রিকেট দলের বিভিন্ন সফরে তাকে প্রবাসী পাকিস্তানিদের মাঝে জুমার খুতবা প্রদান করতে দেখা গিয়েছে।[]

পুরস্কার ও স্বীকৃতি

[সম্পাদনা]
  • ২০২১ পিসিবি বর্ষসেরা সর্বাধিক দামি খেলোয়াড়[]
  • ২০২১ পিসিবি টি-টোয়েন্টি বর্ষসেরা ক্রিকেটার[]
  • ২০২১ উইজডেন বর্ষসেরা ক্রিকেটার
  • ২০২১ আইসিসি টি-টোয়েন্টি বর্ষসেরা ক্রিকেটার[১০]
  • বর্ষসেরা মাসিক ক্রিকেটার (সেপ্টেম্বর)
  • ২০২১ আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত[১১]
  • ২০২২ আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত[১২]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Sarfaraz Ahmed and Babar Azam to take charge of Pakistan domestic sides"ESPNCricinfo। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২০
  2. National Bank of Pakistan v Sui Northern Gas Pipelines Limited 2014-15
  3. Kenya in Pakistan 2014–15
  4. "Pakistan tour of Bangladesh, 1st ODI: Bangladesh v Pakistan at Dhaka, Apr 17, 2015"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৫
  5. "Pakistan tour of Bangladesh, Only T20I: Bangladesh v Pakistan at Dhaka, Apr 24, 2015"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৫
  6. "Pakistan tour of New Zealand, 2nd Test: New Zealand v Pakistan at Hamilton, Nov 25–29, 2016"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৬
  7. "A rare slump for Younis Khan"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৬
  8. "ক্রাইস্টচার্চের মসজিদে রিজওয়ানের খুতবা (ভিডিও)"www.amadershomoy.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২৫
  9. 1 2 "Rizwan steals limelight in PCB Awards 2021"www.samaa.tv। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২২
  10. "The ICC Men's T20I Cricketer of the Year revealed"www.icc-cricket.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২২
  11. "ICC Men's T20I Team of the Year revealed"International Cricket Council। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২২
  12. "Haris Rauf, Rizwan included in ICC Men's T20I Team of the Year 2022"ASports.tv। ২৩ জানুয়ারি ২০২৩।

বহিঃসংযোগ

[সম্পাদনা]