বিষয়বস্তুতে চলুন

প্রবেশদ্বার:ক্রিকেট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(প্রবেশদ্বার:Cricket থেকে পুনর্নির্দেশিত)

ক্রিকেট প্রবেশদ্বার

ভূমিকা

ক্রিকেট

ক্রিকেট ব্যাট ও বলের একটি দলীয় খেলা যাতে এগারোজন খেলোয়াড়বিশিষ্ট দুইটি দল অংশ নেয়। এই খেলাটির উদ্ভব হয় ইংল্যান্ডে। পরবর্তীতে ব্রিটিশ উপনিবেশগুলো-সহ অন্যান্য দেশগুলোতে এই খেলা ব্যাপকভাবে প্রভাব বিস্তার লাভ করে চলছে। বর্তমানে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকাজিম্বাবুয়ে আন্তর্জাতিক অঙ্গনে ৫ দিনের টেস্ট ক্রিকেট ম্যাচ খেলে থাকে।এছাড়া, আরো বেশ কিছু দেশ ক্রিকেটের আন্তর্জাতিক সংস্থা আইসিসি'র সদস্য। টেস্টখেলুড়ে দেশগুলি ছাড়াও আইসিসি অনুমোদিত আরো দু’টি দেশ অর্থাৎ মোট ১২টি দেশ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলায় অংশগ্রহণ করে থাকে।

ক্রিকেট খেলা ঘাসযুক্ত মাঠে (সাধারণত ওভাল বা ডিম্বাকৃতির) খেলা হয়, যার মাঝে ২২ গজের ঘাসবিহীন অংশ থাকে, তাকে পিচ বলে। পিচের দুই প্রান্তে কাঠের তিনটি করে লম্বা লাঠি বা স্ট্যাম্প থাকে। ঐ তিনটি স্ট্যাম্পের উপরে বা মাথায় দুইটি ছোট কাঠের টুকরা বা বেইল থাকে। স্ট্যাম্প ও বেইল সহযোগে এই কাঠের কাঠামোকে উইকেট বলে।ক্রিকেটে অংশগ্রহণকারী দু’টি দলের একটি ব্যাটিং ও অপরটি ফিল্ডিং করে থাকে। ব্যাটিং দলের পক্ষ থেকে মাঠে থাকে দুইজন ব্যাটসম্যান। তবে কোন কারণে ব্যাটসম্যান দৌড়াতে অসমর্থ হলে ব্যাটিং দলের একজন অতিরিক্ত খেলোয়াড় মাঠে নামতে পারে। তিনি রানার নামে পরিচিত। ফিল্ডিং দলের এগারজন খেলোয়াড়ই মাঠে উপস্থিত থাকে। ফিল্ডিং দলের একজন খেলোয়াড় (বোলার) একটি হাতের মুঠো আকারের গোলাকার শক্ত চামড়ায় মোড়ানো কাঠের বা কর্কের বল বিপক্ষ দলের খেলোয়াড়ের (ব্যাটসম্যান) উদ্দেশ্যে নিক্ষেপ করে। সাধারণত নিক্ষেপকৃত বল মাটিতে একবার পড়ে লাফিয়ে সুইং করে বা সোজাভাবে ব্যাটসম্যানের কাছে যায়। ব্যাটসম্যান একটি কাঠের ক্রিকেট ব্যাট দিয়ে ডেলিভারীকৃত বলের মোকাবেলা করে, যাকে বলে ব্যাটিং করা। যদি ব্যাটসম্যান না আউট হয় দুই ব্যাটসম্যান দুই উইকেটের মাঝে দৌড়িয়ে ব্যাটিং করার জন্য প্রান্ত বদল করে রান করতে পারে। বল নিক্ষেপকারী খেলোয়াড়বাদে অন্য দশজন খেলোয়াড় ফিল্ডার নামে পরিচিত। এদের মধ্যে দস্তানা বা গ্লাভস হাতে উইকেটের পিছনে যিনি অবস্থান করেন, তাকে বলা হয় উইকেটরক্ষক। যে দল বেশি রান করতে পারে সে দল জয়ী হয়।

আরও পড়ুন... ক্রিকেট

নির্বাচিত নিবন্ধ

টেস্ট ক্রিকেটে ত্রি-শতকের তালিকায় টেস্ট খেলুড়ে ১০ টি দেশের মধ্য থেকে ৭ টি দেশের ২২ জন ব্যাটস্‌ম্যান ২৬ টি ম্যাচে ত্রি-শতক করেছে। বাংলাদেশ, নিউজিল্যান্ড এবং জিম্বাবুয়ে দরের কেউ এই সম্মান এখনও অর্জন করেনি, যদিও নিউজিল্যান্ডের মার্টিন ক্রো ১৯৯১ সালে শ্রীলংকার বিরুদ্ধে টেস্টে ২৯৯ রান করেছিলেন।


বিস্তারিত

সংবাদ

নির্বাচিত চিত্র

২০০৭ ক্রিকেট বিশ্বকাপে ষোলটি দেশের অধিনায়ক একসঙ্গে জড়ো হয়েছেন।

আপনি জানেন কি..

নির্বাচিত তালিকা

একজন খেলোয়াড় তার অভিষেক টেস্ট ক্রিকেট ম্যাচে ব্যাটিং করে সেঞ্চুরি (১০০ রান বা তার বেশি) করেছেন, এই ঘটনা এই পর্যন্ত ৯৭ বার করেছেন ঘটেছে। চার্লস ব্যানারম্যান সর্বপ্রথম এই কীর্তির অধিকারী যিনি মার্চ ১৮৭৭ সালে টেস্ট ইতিহাসের সর্বপ্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১৬৫* রান করে এই কীর্তি গড়েন।

নং রান ব্যাটসম্যান দল বিপক্ষ ইনিংস টেস্ট মাঠ তারিখ
১৬৫*চার্লস ব্যানারম্যান অস্ট্রেলিয়া ইংল্যান্ড ১ম১ম মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড১৫ মার্চ ১৮৭৭
১৫২উইলিয়াম গিলবার্ট গ্রেস ইংল্যান্ড অস্ট্রেলিয়া ১ম১ম ওভাল, লন্ডন৬ সেপ্টেম্বর ১৮৮০
১০৭হ্যারি গ্রাহাম অস্ট্রেলিয়া ইংল্যান্ড ২য়১ম লর্ডস, লন্ডন১৭ জুলাই ১৮৯৩
১৫৪*কুমার শ্রী রঞ্জিতসিংজী ইংল্যান্ড অস্ট্রেলিয়া ৩য়২য় ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার১৬ জুলাই ১৮৯৬
১৩২*পেলহাম ওয়ার্নার ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ৩য়১ম ওল্ড ওয়ান্ডারস, জোহেন্সবার্গ১৪ ফেব্রুয়ারি ১৮৯৯

বিস্তারিত...

আইসিসি র‌্যাঙ্কিং

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তারা নিয়মিত র‌্যাঙ্কিং প্রকাশ করে থাকে।

আইসিসি পুরুষ টেস্ট দলের র‍্যাঙ্কিং
অবস্থানদলের নামখেলার সংখ্যাপয়েন্টরেটিং
 অস্ট্রেলিয়া২৫৩,১৩৯১২৬
 ইংল্যান্ড৩৩৩,৭১৬১১৩
 দক্ষিণ আফ্রিকা২১২,৩২৫১১১
 ভারত২৭২,৮৩৭১০৫
 নিউজিল্যান্ড২২২,০৯৪৯৫
 শ্রীলঙ্কা২৪২,০৭৮৮৭
 পাকিস্তান২২১,৭০৫৭৮
 ওয়েস্ট ইন্ডিজ২২১,৬১৩৭৩
 বাংলাদেশ২৪১,৪৮৭৬২
১০  জিম্বাবুয়ে১০১২৮১৩
তথ্যসূত্র: ICC Test Rankings, হালনাগাদ: ৩ মে ২০২৫
ম্যাচের সংখ্যা অর্থাৎ সর্বশেষ ১২–২৪ মাসের সব ম্যাচ, এবং তার আগের ২৪ মাসের অর্ধেক ম্যাচ ধরা হয়। বিস্তারিত দেখুন: পয়েন্ট হিসাব
র‍্যাংকদলম্যাচপয়েন্টরেটিং
 ভারত৩৬৪,৪৭১১২৪
 নিউজিল্যান্ড৩৮৪,১৬০১০৯
 অস্ট্রেলিয়া৩২৩,৪৭১১০৯
 শ্রীলঙ্কা৩৬৩,৭৩০১০৪
 পাকিস্তান৩২৩,৩১২১০৪
 দক্ষিণ আফ্রিকা২৯২,৭৭৫৯৬
 আফগানিস্তান২৫২,২৭৯৯১
 ইংল্যান্ড৩১২,৬১৫৮৪
 ওয়েস্ট ইন্ডিজ২৭২,২৪৬৮৩
১০ বাংলাদেশ২৯২,২০৫৭৬
১১ জিম্বাবুয়ে২২১,২০২৫৫
১২ আয়ারল্যান্ড১৬৭৭৫৪৮
১৩ স্কটল্যান্ড২৭১,২৪১৪৬
১৪ নেদারল্যান্ডস৩২১,৩৭৪৪৩
১৫ মার্কিন যুক্তরাষ্ট্র৩১১,২৪৪৪০
১৬ ওমান২১৬৫৫৩১
১৭   নেপাল২৮৭৮৬২৮
১৮ কানাডা১৭৪৬৭২৭
১৯ নামিবিয়া৩০৫৭৩১৯
২০ সংযুক্ত আরব আমিরাত৩২২৫০০৮
তথ্যসূত্র: ICC ODI rankings, সর্বশেষ হালনাগাদ: ২ মে ২০২৪
ম্যাচ হলো সাম্প্রতিক ১২-২৪ মাসে খেলা ম্যাচের সংখ্যা, সঙ্গে তার আগের ২৪ মাসের অর্ধেক ম্যাচও ধরা হয়েছে। বিস্তারিত জানতে দেখুন পয়েন্ট গণনা


আইসিসি পুরুষ টি২০আই দলের র‍্যাঙ্কিং
র‌্যাঙ্ক দলের নামখেলার সংখ্যাপয়েন্টরেটিং
 ভারত৭১১৯,৩১২২৭২
 অস্ট্রেলিয়া৪২১১,১৯৯২৬৭
 ইংল্যান্ড৪৫১১,৬০৯২৫৮
 নিউজিল্যান্ড৫৩১৩,৩১৮২৫১
 দক্ষিণ আফ্রিকা৫৩১২,৭৩৯২৪০
 ওয়েস্ট ইন্ডিজ৬১১৪,৪২৪২৩৬
 পাকিস্তান৭৫১৭,৬০৪২৩৫
 শ্রীলঙ্কা৫০১১,৪২২২২৮
 বাংলাদেশ৬৭১৪,৯২৫২২৩
১০  আফগানিস্তান৪৫৯,৮৯৫২২০
তথ্যসূত্র: আইসিসি সর্বশেষ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং


আরও দেখুন

বিষয়শ্রেণী

বিষয়শ্রেণী ধাঁধা
বিষয়শ্রেণী ধাঁধা

নিচের বিষয়শ্রেণীগুলোর অধীনে সবগুলো নিবন্ধ সাজানো আছে। [►] চিহ্নে ক্লিক করলেই উপ-বিষয়শ্রেণী দেখতে পাবেন।

উইকিমিডিয়া


উইকিসংবাদে ক্রিকেট
উন্মুক্ত সংবাদ উৎস


উইকিউক্তিতে ক্রিকেট
উক্তি-উদ্ধৃতির সংকলন


উইকিসংকলনে ক্রিকেট
উন্মুক্ত পাঠাগার


উইকিবইয়ে ক্রিকেট
উন্মুক্ত পাঠ্যপুস্তক ও ম্যানুয়াল


উইকিবিশ্ববিদ্যালয়ে ক্রিকেট
উন্মুক্ত শিক্ষা মাধ্যম


উইকিমিডিয়া কমন্সে ক্রিকেট
মুক্ত মিডিয়া ভাণ্ডার


উইকিঅভিধানে ক্রিকেট
অভিধান ও সমার্থশব্দকোষ


উইকিউপাত্তে ক্রিকেট
উন্মুক্ত জ্ঞানভান্ডার


উইকিভ্রমণে ক্রিকেট
উন্মুক্ত ভ্রমণ নির্দেশিকা

ক্যাশ পরিস্কার করুন