পাইন্দু ইউনিয়ন
| পাইন্দু | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে পাইন্দু ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°৫′৪৬″ উত্তর ৯২°২০′৫৮″ পূর্ব / ২২.০৯৬১১° উত্তর ৯২.৩৪৯৪৪° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | বান্দরবান জেলা |
| উপজেলা | রুমা উপজেলা |
| সরকার | |
| • চেয়ারম্যান | উহ্লামং মার্মা |
| আয়তন | |
| • মোট | ১৩৪.৬৮ বর্গকিমি (৫২.০০ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০২২) | |
| • মোট | ৫,৯৬৮ |
| • জনঘনত্ব | ৪৪/বর্গকিমি (১১০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ২১% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৪৬২০ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |

পাইন্দু বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্গত রুমা উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]পাইন্দু ইউনিয়নের আয়তন ৩৩,২৮০ একর (১৩৪.৬৮ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী ইউনিয়নের জনসংখ্যা ৫,৯৬৮ জন। এর মধ্যে ৩,৮৪২জন বৌদ্ধ, ২,০৫০জন খ্রিস্টান, ৭৪জন মুসলিম, ২জন হিন্দু ।
নৃতাত্ত্বিকভাবে ১৩৬জন বাঙালি, ৩,৫৬৪ জন মারমা ও ২,২৬৮জন অন্যান্য। [৩]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]রুমা উপজেলার সর্ব-উত্তরে পাইন্দু ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে রুমা সদর ইউনিয়ন, পশ্চিমে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়ন, উত্তরে রোয়াংছড়ি উপজেলার রোয়াংছড়ি সদর ইউনিয়ন এবং পূর্বে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]পাইন্দু ইউনিয়ন রুমা উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রুমা থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ৩০০নং নির্বাচনী এলাকা পার্বত্য বান্দরবান এর অংশ।
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:[৫]
| ওয়ার্ড নং | সীমানা |
|---|---|
| ১নং ওয়ার্ড | মংশৈপ্রু পাড়া, গংগা পাড়া, কানান পাড়া, তংমক পাড়া, মুইঅং পাড়া, বাগান পাড়া |
| ২নং ওয়ার্ড | পাইন্দু হেডম্যান পাড়া, বাগান পাড়া, রোয়াজা পাড়া, থোয়াইবতং পাড়া |
| ৩নং ওয়ার্ড | চাইন্দা হেডম্যান পাড়া, ক্যলুংঅং পাড়া, পলিতং পাড়া, চাইরাগ্র পাড়া, সেংগুম পাড়া |
| ৪নং ওয়ার্ড | নিয়াংইয়াং পাড়া, পরোওয়া পাড়া, খামতাং পাড়া, জুরভারং পাড়া |
| ৫নং ওয়ার্ড | রনিন পাড়া, দেবাছড়া পাড়া, বিল পাড়া, লাইন পাড়া |
| ৬নং ওয়ার্ড | আরথাহ পাড়া, চাইরাগ্র পাড়া, নতুন পাড়া, উজানী পাড়া, মুননুয়াম পাড়া |
| ৭নং ওয়ার্ড | মুয়ালপি পাড়া, বাসাতলাং পাড়া, হ্যাপিহিল পাড়া |
| ৮নং ওয়ার্ড | মুয়ালপি পাড়া, প্রাংসা পাড়া |
| ৯নং ওয়ার্ড | ক্যতাই পাড়া, ছান্দালা পাড়া, এলিম পাড়া, সানাক্র পাড়া |
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি পাইন্দু ইউনিয়নের সাক্ষরতার হার ২১%।[১] এ ইউনিয়নে ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ১০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়[৬]
- কানান আবাসিক মডেল স্কুল
- প্রাথমিক বিদ্যালয়
- আরথাহপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চাইন্দা হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জুবরাংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নিয়াখ্যাংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পাইন্দু হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- প্রাংসাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ফিয়াংপিদুংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাসাতলাং সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মুননুয়ামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মুয়ালপীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]পাইন্দু ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল রুমা-পাইন্দু সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম চাঁদের গাড়ি।
খাল ও নদী
[সম্পাদনা]পাইন্দু ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে সাঙ্গু নদী। এছাড়া রয়েছে পাইন্দু খাল ও পলি খাল।[৭]
দর্শনীয় স্থান
[সম্পাদনা]পাইন্দু ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[৮]
- টেবিল পাহাড় (ক্রাবুক তং)
- লিবুকতং পাহাড়
- সেপি পাহাড় (রামাজং তং)
- প্রাংসাগ্রী ঝর্ণা
- তাইমক পাহাড় (আলাইংমক তং)
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: উহ্লামং মার্মা[৯]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৯।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ https://bbs.gov.bd/site/page/2888a55d-d686-4736-bad0-54b70462afda/-
- ↑ https://bbs.portal.gov.bd/site/page/b432a7e5-8b4d-4dac-a76c-a9be4e85828c
- ↑ https://bbs.gov.bd/site/page/2888a55d-d686-4736-bad0-54b70462afda/-
- ↑ "পাইন্দু ইউনিয়ন -"। painduup.bandarban.gov.bd। ১০ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Schools/Colleges in RUMA - Bangladesh School, College Directory"। edu.review.net.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "খাল ও নদী - পাইন্দু ইউনিয়ন - পাইন্দু ইউনিয়ন"। painduup.bandarban.gov.bd। ১০ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "দর্শণীয় স্থান - পাইন্দু ইউনিয়ন - পাইন্দু ইউনিয়ন"। painduup.bandarban.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "উহ্লামং মারমা - পাইন্দু ইউনিয়ন - পাইন্দু ইউনিয়ন"। painduup.bandarban.gov.bd। ১০ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৮।