বিষয়বস্তুতে চলুন

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন

নাইক্ষ্যংছড়ি সদর
ইউনিয়ন
নাইক্ষ্যংছড়ি সদর চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
নাইক্ষ্যংছড়ি সদর
নাইক্ষ্যংছড়ি সদর
নাইক্ষ্যংছড়ি সদর বাংলাদেশ-এ অবস্থিত
নাইক্ষ্যংছড়ি সদর
নাইক্ষ্যংছড়ি সদর
বাংলাদেশে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২১°২৪′৪৪″ উত্তর ৯২°১০′৫২″ পূর্ব / ২১.৪১২২২° উত্তর ৯২.১৮১১১° পূর্ব / 21.41222; 92.18111 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাবান্দরবান জেলা
উপজেলানাইক্ষ্যংছড়ি উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
  চেয়ারম্যাননুরুল আবছার ইমন
আয়তন
  মোট৭৬ বর্গকিমি (২৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০২২)
  মোট২৩,৩৪৩
  জনঘনত্ব৩১০/বর্গকিমি (৮০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৩৩.৯%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৬৬০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

নাইক্ষ্যংছড়ি সদর বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্গত নাইক্ষ্যংছড়ি উপজেলার একটি ইউনিয়ন

আয়তন

[সম্পাদনা]

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আয়তন ১৮,৭৮০ একর (৭৬ বর্গ কিলোমিটার)।[][]

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের মোট জনসংখ্যা ১৮,০১৪ জন। এর মধ্যে পুরুষ ৯,৬৭৮ জন এবং মহিলা ৮,৩৩৬ জন। মোট পরিবার ৩,৫৯৮টি।[][]

২০২২ সালের আদমশুমারি অনুযায়ী নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের মোট জনসংখ্যা ২৩,৩৪৩ জন। এর মধ্যে ২১,০৭৩ জন মুসলিম, ২,০৩৯ জন বৌদ্ধ, ২১১ জন হিন্দু, ১১ জন খ্রিস্টান এবং ৯ জন অন্যান্য ধর্মের অনুসারী।

ধর্মবিশ্বাস-২০২২ []
  1. মুসলিম 90.28 (৯০.৩%)
  2. বৌদ্ধ 8.73 (৮.৭৩%)
  3. হিন্দু 0.9 (০.৯০%)
  4. খ্রিস্টান 0.05 (০.০৫%)
  5. অন্যান্য 0.04 (০.০৪%)

নৃতাত্ত্বিকভাবে ২১,৫৫৮জন বাঙালি, ৫৯১জন‌ মারমা, ৬জন ম্রো, ৫জন ত্রিপুরা ও ১,১৮৩জন অন্যান্য।

জাতিসত্তা-২০২২ []
  1. বাঙালি (৯২.৩৫%)
  2. মারমা (২.৫৩%)
  3. ম্রো (০.০৩%)
  4. ত্রিপুরা (০.০২%)
  5. চাক ও অন্যান্য (৫.০৭%)

অবস্থান ও সীমানা

[সম্পাদনা]

নাইক্ষ্যংছড়ি উপজেলার দক্ষিণাংশে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের অবস্থান। নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর এ ইউনিয়নে অবস্থিত। এ ইউনিয়নের উত্তরে দোছড়ি ইউনিয়নকক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়ন, পশ্চিমে কক্সবাজার জেলার রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নসোনাইছড়ি ইউনিয়ন, দক্ষিণে ঘুমধুম ইউনিয়নমায়ানমারের রাখাইন প্রদেশ এবং পূর্বে মায়ানমারের রাখাইন প্রদেশ অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

[সম্পাদনা]

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন নাইক্ষ্যংছড়ি উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নাইক্ষ্যংছড়ি থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ৩০০নং নির্বাচনী এলাকা পার্বত্য বান্দরবান এর অংশ। এটি নাইক্ষ্যংছড়ি সদর, জারুলিয়াছড়িভাল্লুকখাইয়া ৩টি মৌজায় বিভক্ত।[]

ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:[]

ওয়ার্ড নং গ্রামের নাম
১নং ওয়ার্ড নাইক্ষ্যংছড়ি সদর, স্কুল পাড়া, ধুংরী হেডম্যান পাড়া, বাজার এলাকা, বিজিবি ব্যাটালিয়ন এলাকা, মসজিদ ঘোনা, গোঁধার পাড়, যৌথ খামার, মহাজন ঘোনা, রসুলপুর, আদর্শ গ্রাম
২নং ওয়ার্ড মণ্ডল্যা ঘোনা, বড়ুয়া পাড়া, ব্যবসায়ীপাড়া, ঠাণ্ডাঝিরি, ঘিলাতলী, বাজার ঘোনা, উত্তর বিছামারা, দক্ষিণ বিছামারা, ক্ষতিকাটা
৩নং ওয়ার্ড মধ্যম চাক পাড়া, ফুইট্যাঝিরি, রিফুজি পাড়া, চাক হেডম্যান পাড়া, দক্ষিণ ছালামী পাড়া, উত্তর ছালামী পাড়া, সাতঘরিয়া পাড়া, বড় তারাখোলা, নতুন চাক পাড়া
৪নং ওয়ার্ড ম্রাছাঅং পাড়া, আমির হামজা পাড়া, কালুকাটা, আশরাফ মিয়া পাড়া, ছাথোয়াইজাই চাকপাড়া, ছিদ্দিকাবাদ, বাজার পাড়া, চেয়ারম্যান পাড়া
৫নং ওয়ার্ড আলী বক্সু মাঠ, ঘোনা পাড়া, নতুন পাড়া, গয়ালকাটা, গয়ালমারা, বড় ছড়া পাড়া, আমতলী মাঠ
৬নং ওয়ার্ড হামিদিয়া পাড়া, চেরার মাঠ, ফজুর ছড়া, বড় ছনখোলা, লম্বা মাঠ, আমতলী মাঠ
৭নং ওয়ার্ড চেরারকূল, কম্বনিয়া, কেইচ্ছাবুনিয়া, জারুলিয়াছড়ি
৮নং ওয়ার্ড আশারতলী, প্রধান ঝিরি, জামছড়ি, মেহেরপুর
৯নং ওয়ার্ড ভাল্লুকখাইয়া, শিলের ঘোনা, ফুলতলী, বামহাতির ছড়া

শিক্ষা ব্যবস্থা

[সম্পাদনা]

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের সাক্ষরতার হার ৩৩.৯%।[] এ ইউনিয়নে ১টি ডিগ্রী কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ১৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[]

শিক্ষা প্রতিষ্ঠান

[সম্পাদনা]
কলেজ[]
মাধ্যমিক বিদ্যালয়[]
মাদ্রাসা[]
প্রাথমিক বিদ্যালয়
  • আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • আশারতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কম্বনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গয়ালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চাক হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জামছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জারুলিয়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • তাংরা বিছামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নাইক্ষ্যংছড়ি বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নাইক্ষ্যংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ফুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ভাল্লুকখাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হামিদিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা

[সম্পাদনা]

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে যোগাযোগের প্রধান ২টি সড়ক হল রামু-নাইক্ষ্যংছড়ি সড়ক ও আলীকদম-নাইক্ষ্যংছড়ি সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

হাট-বাজার

[সম্পাদনা]

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের প্রধান হাট-বাজার হল নাইক্ষ্যংছড়ি বাজার।[]

দর্শনীয় স্থান

[সম্পাদনা]

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[১০]

  • নাইক্ষ্যংছড়ি উপবন পর্যটন কেন্দ্র
  • গয়াল প্রজনন ও গবেষণা কেন্দ্র

জনপ্রতিনিধি

[সম্পাদনা]
  • বর্তমান চেয়ারম্যান: নুরুল আবছার ইমন[১১]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "এক নজরে - নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন - নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন"naikhyongcharisadarup.bandarban.gov.bd। ৩ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৮
  2. 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৯{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  3. 1 2 "গ্রামভিত্তিক লোকসংখ্যা - নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন - নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন"naikhyongcharisadarup.bandarban.gov.bd। ২ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৮
  4. https://bbs.gov.bd/site/page/2888a55d-d686-4736-bad0-54b70462afda/-
  5. https://bbs.gov.bd/site/page/2888a55d-d686-4736-bad0-54b70462afda/-
  6. "কলেজ - নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন - নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন"naikhyongcharisadarup.bandarban.gov.bd
  7. "মাধ্যমিকবিদ্যালয় - নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন - নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন"naikhyongcharisadarup.bandarban.gov.bd
  8. "মাদ্রাসা - নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন - নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন"naikhyongcharisadarup.bandarban.gov.bd
  9. "হাটবাজার - নাইক্ষ্যংছড়ি উপজেলা - নাইক্ষ্যংছড়ি উপজেলা"naikhongchhari.bandarban.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৮
  10. "দর্শনীয়স্থান - নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন - নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন"naikhyongcharisadarup.bandarban.gov.bd। ২ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৮
  11. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৮ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৮

বহিঃসংযোগ

[সম্পাদনা]