নয়াপাড়া ইউনিয়ন
| নয়াপাড়া | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে নয়াপাড়া ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২১°৩৬′১২″ উত্তর ৯২°১৯′১″ পূর্ব / ২১.৬০৩৩৩° উত্তর ৯২.৩১৬৯৪° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | বান্দরবান জেলা |
| উপজেলা | আলীকদম উপজেলা |
| সরকার | |
| • চেয়ারম্যান | ফোগ্য মার্মা |
| আয়তন | |
| • মোট | ৩০.৯২ বর্গকিমি (১১.৯৪ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০২২) | |
| • মোট | ১০,৯৭৪ |
| • জনঘনত্ব | ৩৫০/বর্গকিমি (৯২০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ২৫% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৪৬৫০ |
নয়াপাড়া বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্গত আলীকদম উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]নয়াপাড়া ইউনিয়নের আয়তন ৭৬৪০ একর (৩০.৯২ বর্গ কিলোমিটার)।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী ইউনিয়নের জনসংখ্যা ১০,৯৭৩জন। এর মধ্যে ৬,৫২৭জন মুসলিম, ৩,৫৪১জন বৌদ্ধ, ৪৫৬জন হিন্দু, ৪৩জন খ্রিস্টান ও ৪০৬জন অন্যান্য ধর্মের অনুসারী।
নৃতাত্ত্বিকভাবে ৭,০২১জন বাঙালি, ১,৬৩৯জন ম্রো, ১,৪১৫জন মারমা, ৩৫জন ত্রিপুরা, ও ৮৬২জন অন্যান্য। [২]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]আলীকদম উপজেলার পশ্চিম-মধ্যাংশে নয়াপাড়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে চৈক্ষ্যং ইউনিয়ন, পূর্বে আলীকদম সদর ইউনিয়ন, দক্ষিণে কুরুকপাতা ইউনিয়ন এবং পশ্চিমে নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়ন ও বাইশারী ইউনিয়ন অবস্থিত।
প্রতিষ্ঠাকাল
[সম্পাদনা]২০১৪ সালের ২৪ জুলাই ২নং চৈক্ষ্যং ইউনিয়নকে বিভক্ত করে ৩নং নয়াপাড়া ইউনিয়ন গঠন করা হয়।[৪]
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]নয়াপাড়া ইউনিয়ন আলীকদম উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আলীকদম থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ৩০০নং নির্বাচনী এলাকা পার্বত্য বান্দরবান এর অংশ।
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের সীমানাসমূহ হল:[৪]
| ওয়ার্ড নং | সীমানা |
|---|---|
| ১নং ওয়ার্ড |
|
| ২নং ওয়ার্ড |
|
| ৩নং ওয়ার্ড |
|
| ৪নং ওয়ার্ড |
|
| ৫নং ওয়ার্ড |
|
| ৬নং ওয়ার্ড |
|
| ৭নং ওয়ার্ড |
|
| ৮নং ওয়ার্ড |
|
| ৯নং ওয়ার্ড |
|
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]নয়াপাড়া ইউনিয়নের সাক্ষরতার হার ২৫%। এ ইউনিয়নে ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- প্রাথমিক বিদ্যালয়
- কলারঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গয়ামঝিরি পঞ্চবিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তারাবুনিয়া শফিউল আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাবু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মংচা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মংচিং হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রোয়াম্ভু সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]নয়াপাড়া ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল আলীকদম-নয়াপাড়া সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম জীপগাড়ি।
খাল ও নদী
[সম্পাদনা]নয়াপাড়া ইউনিয়নের পূর্ব সীমান্ত দিয়ে বয়ে চলেছে মাতামুহুরী নদী। এছাড়া রয়েছে তৈন খাল।
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: মো. কফিল উদ্দিন[৫]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ https://en.parbattanews.com/population-census-2022-a-cht-demographic-analysis/
- ↑ https://bbs.portal.gov.bd/site/page/b432a7e5-8b4d-4dac-a76c-a9be4e85828c
- ↑ https://en.parbattanews.com/population-census-2022-a-cht-demographic-analysis/
- 1 2 "আলীকদমে নয়াপাড়া ও কুরুকপাতা নামে আরও দু'টি ইউনিয়নের সৃষ্টি"। ১৪ আগস্ট ২০১৪।
- ↑ "আলীকদমে এডিপির প্রকল্প বাস্তবায়নে দুর্নীতির অভিযোগ"। samakal.com। ১৮ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৮।
