তিন্দু ইউনিয়ন
| তিন্দু | |
|---|---|
| ইউনিয়ন | |
পাহাড়ের উপরে তিন্দু পাড়া বিজিবি ক্যাম্প | |
| বাংলাদেশে তিন্দু ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২১°৪৩′৩″ উত্তর ৯২°২৮′৮″ পূর্ব / ২১.৭১৭৫০° উত্তর ৯২.৪৬৮৮৯° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | বান্দরবান জেলা |
| উপজেলা | থানচি উপজেলা |
| সরকার | |
| • চেয়ারম্যান | মংপ্রুঅং মার্মা |
| আয়তন | |
| • মোট | ৪৫৫.৮৪ বর্গকিমি (১৭৬.০০ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০২২) | |
| • মোট | ৫,৩১০ |
| • জনঘনত্ব | ১২/বর্গকিমি (৩০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ১৮.৩% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৪৬৩০ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |

তিন্দু বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্গত থানচি উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]তিন্দু ইউনিয়নের আয়তন ১,১২,৬৪০ একর (৪৫৫.৮৪ বর্গ কিলোমিটার)।[১] এটি থানচি উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী ইউনিয়নের জনসংখ্যা ৫,৩১০জন। এর মধ্যে ৩,১৩৯জন খ্রিস্টান, ১,৪৭০জন বৌদ্ধ, ৮৯জন মুসলিম, ২জন হিন্দু ও ৬১০জন অন্যান্য ধর্মের অনুসারী।
নৃতাত্ত্বিকভাবে ১০০জন বাঙালি, ১,৬৩০জন ত্রিপুরা, ১,২৫৪জন ম্রো, ১,১৬১জন মারমা ও ১,১৬৫জন অন্যান্য।[৩]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]থানচি উপজেলার মধ্যাংশে তিন্দু ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে থানচি সদর ইউনিয়ন, পশ্চিমে আলীকদম উপজেলার আলীকদম সদর ইউনিয়ন, দক্ষিণে রেমাক্রী ইউনিয়ন এবং পূর্বে মায়ানমারের চিন প্রদেশ অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]
তিন্দু ইউনিয়ন থানচি উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম থানচি থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ৩০০নং নির্বাচনী এলাকা পার্বত্য বান্দরবান এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী রেমাক্রী ইউনিয়নের সাক্ষরতার হার ১৮.৩%।[১] এ ইউনিয়নে ১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- প্রাথমিক বিদ্যালয়[৫]
- তিন্দু গ্রুপিং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]তিন্দু ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল থানচি-রেমাক্রী সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম জীপগাড়ি।
খাল ও নদী
[সম্পাদনা]তিন্দু ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে চলেছে সাঙ্গু নদী।[৬]
হাট-বাজার
[সম্পাদনা]তিন্দু ইউনিয়নের প্রধান বাজার হল তিন্দু বাজার।[৭]
দর্শনীয় স্থান
[সম্পাদনা]তিন্দু ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[৮]
- সাকা হাফং
- বড় পাথর বা রাজা পাথর
- ছোট পাথর
- লাংলক ঝরনা
- বাঘেরমুখ
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: মংপ্রুঅং মার্মা[৯]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৯।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ https://en.parbattanews.com/population-census-2022-a-cht-demographic-analysis/
- ↑ https://bbs.portal.gov.bd/site/page/b432a7e5-8b4d-4dac-a76c-a9be4e85828c
- ↑ https://en.parbattanews.com/population-census-2022-a-cht-demographic-analysis/
- ↑ "প্রাথমিকবিদ্যালয় - তিন্দু ইউনিয়ন - তিন্দু ইউনিয়ন"। tinduup.bandarban.gov.bd।
- ↑ "খাল ও নদী - তিন্দু ইউনিয়ন - তিন্দু ইউনিয়ন"। tinduup.bandarban.gov.bd। ১১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "হাট বাজারের তালিকা - তিন্দু ইউনিয়ন - তিন্দু ইউনিয়ন"। tinduup.bandarban.gov.bd। ১১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "দর্শনীয়স্থান - তিন্দু ইউনিয়ন - তিন্দু ইউনিয়ন"। tinduup.bandarban.gov.bd। ১১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৬ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।