বাইশারী ইউনিয়ন, নাইক্ষ্যংছড়ি
| বাইশারী | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে বাইশারী ইউনিয়ন, নাইক্ষ্যংছড়ির অবস্থান | |
| স্থানাঙ্ক: ২১°৩০′৪৯″ উত্তর ৯২°১০′৩৭″ পূর্ব / ২১.৫১৩৬১° উত্তর ৯২.১৭৬৯৪° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | বান্দরবান জেলা |
| উপজেলা | নাইক্ষ্যংছড়ি উপজেলা |
| সরকার | |
| • চেয়ারম্যান | মোহাম্মদ আলম |
| আয়তন | |
| • মোট | ১২৯.৫০ বর্গকিমি (৫০.০০ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০২২) | |
| • মোট | ১৮,৩৩৭ |
| • জনঘনত্ব | ১৪০/বর্গকিমি (৩৭০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৩১.৮% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৪৬৬০ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
বাইশারী বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্গত নাইক্ষ্যংছড়ি উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]বাইশারী ইউনিয়নের আয়তন ৩২,০০০ একর (১২৯.৫০ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০২২ সালের আদমশুমারি অনুযায়ী বাইশারী ইউনিয়নের মোট জনসংখ্যা ১৮,৩৩৭ জন। এর মধ্যে ১৪,৯৩১জন মুসলিম, ৩০৫৮ জন বৌদ্ধ, ১৮১ জন খ্রিস্টান, ১৬৬ জন হিন্দু ও ১ জন অন্যান্য ধর্মের অনুসারী।
নৃতাত্ত্বিকভাবে ১৫,৫৩৩জন বাঙালি, ১,১৩৮জন মারমা, ৭২২জন ম্রো, ৩৩জন ত্রিপুরা ও ৯১০জন অন্যান্য।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]নাইক্ষ্যংছড়ি উপজেলার সর্ব-উত্তরে বাইশারী ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার।[৪] এ ইউনিয়নের পূর্বে দোছড়ি ইউনিয়ন, আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়ন ও লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন; উত্তরে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন; পশ্চিমে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন, রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন ও গর্জনিয়া ইউনিয়ন এবং দক্ষিণে দোছড়ি ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]বাইশারী ইউনিয়ন নাইক্ষ্যংছড়ি উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নাইক্ষ্যংছড়ি থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ৩০০নং নির্বাচনী এলাকা পার্বত্য বান্দরবান এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- আলী মিয়া পাড়া
- ঈদগড় হেডম্যান পাড়া
- করলিয়ামুরা
- হলদ্যাশিয়া
- ঘোনা পাড়া
- ক্যাঙ্গার বিল
- তুফান আলী পাড়া
- থুইহ্লা অং পাড়া
- নারিচবুনিয়া
- দক্ষিণ নারিচবুনিয়া
- হরিণ খাইয়া
- ছাগল খাইয়া
- ফারিখাল
- বাইশারী
- উত্তর বাইশারী
- দক্ষিন বাইশারী
- কোনার পাড়া
- মধ্যম বাইশারী
- মিরঝিরি পাড়া
- মুইঅং পাড়া
- উত্তর বাইশারী আদর্শগ্রাম
- রাঙ্গাঝিরি
- লম্বাবিল
- কাগজী খোলা
- বাগ্গুলা বাজার
- কাপ্তাই শিয়া
- পেঠান আলী পাড়া
- নতুন পরিষদ পাড়া
- যৌথখামার
- বরঘোনা
- জনু ডিলার পাড়া
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাইশারী ইউনিয়নের সাক্ষরতার হার ৩১.৮%।[১] এ ইউনিয়নে ১টি স্কুল এন্ড কলেজ, ১টি দাখিল মাদ্রাসা ও ১৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- স্কুল এন্ড কলেজ[বাইশারী উনিয়ন পরিসদ ১]
- বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজ
- বাইশারী বালিকা উচ্চ বিদ্যালয়
- মাদ্রাসা[বাইশারী উনিয়ন পরিসদ ১]
- বাইশারী শাহ নুরুদ্দীন (রহ.) দাখিল মাদ্রাসা
- মাদ্রাসা আল-হেরা[৫] আল্ আরাবিয়্যাতুল আবেদীয়া তাহফিজুল কুরআনুল কারীম ও এতিমখানা[৬]
- আল-হেরা কমপ্লেক্স বাইশারী
- লাম্বাবিল হোসাইনিয়া দাখিল মাদ্রাসা
- নারিসবুনিয়া জুনিয়র দাখিল মাদ্রাসা
- বাইশারী ইসলামিয় বালিকা মাদ্রাসা
- বাইশারী মড়েল নুরানি ইবতেদায়ী মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- আলী মিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ঈদগড় হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- করলিয়া মুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ক্যায়াংর বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তুফান আলী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- থুইহ্লা অং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নারিচবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আলীমিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মিরঝিরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মুই অং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রাঙ্গাঝিরি বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- লম্বাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]বাইশারী ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল কক্সবাজারের অন্তরগত ঈদগাঁও থানার আওতাদ্বিন ঈদগাও বাস স্টেশনের পূর্ব দিকে মুখ করে প্রধান সড়ক হয়ে ঈদগড় অতিক্রম করে বাইশারী বাজার অথবা নাইক্ষ্যংছড়ি-বাইশারী সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি,মটরবাইক,টমটম ব্যাটারী চালিত অটোরিক্সা।
হাট-বাজার
[সম্পাদনা]বাইশারী ইউনিয়নের প্রধান হাট-বাজার হল বাইশারী বাজার।[৭] ও আলী মিয়া পাড়া নতুন বাজার
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ আলম[৮]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৯।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ https://bbs.gov.bd/site/page/2888a55d-d686-4736-bad0-54b70462afda/-
- ↑ https://bbs.gov.bd/site/page/2888a55d-d686-4736-bad0-54b70462afda/-
- ↑ "এক নজরে নাইক্ষ্যংছড়ি উপজেলা - নাইক্ষ্যংছড়ি উপজেলা - নাইক্ষ্যংছড়ি উপজেলা"। naikhongchhari.bandarban.gov.bd। ৩ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৮।
- ↑ "Facebook-এ লগ ইন করুন"। Facebook। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২৩।
- ↑ "বাইশারী আল-হেরা মারকাজুস্ সুন্নাহ্ এতিমখানা"। www.facebook.com। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২৩।
- ↑ "হাটবাজার - নাইক্ষ্যংছড়ি উপজেলা - নাইক্ষ্যংছড়ি উপজেলা"। naikhongchhari.bandarban.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৮।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৩ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- 1 2 "Schools/Colleges in NAIKHONGCHHARI - Bangladesh School, College Directory"। edu.review.net.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
<ref> ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="বাইশারী উনিয়ন পরিসদ"/> ট্যাগ পাওয়া যায়নি