বিষয়বস্তুতে চলুন

লিভাই কলউইল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লিভাই কলউইল
২০১৯ সালে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭ দলের হয়ে কলউইল
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম লিভাই লেমার স্যামুয়েলস কলউইল
জন্ম (2003-02-26) ২৬ ফেব্রুয়ারি ২০০৩ (বয়স ২৩)
জন্ম স্থান সাউদাম্পটন, ইংল্যান্ড
উচ্চতা ১.৮৭ মিটার (৬ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
চেলসি
জার্সি নম্বর
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:০১, ১৯ মার্চ ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

লিভাই লেমার স্যামুয়েলস কলউইল (ইংরেজি: Levi Colwill; জন্ম: ২৬ ফেব্রুয়ারি ২০০৩; লিভাই কলউইল নামে সুপরিচিত) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[][][] তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১৮ সালে, কলউইল ইংল্যান্ড অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ইংল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

লিভাই লেমার স্যামুয়েলস কলউইল ২০০৩ সালের ২৬শে ফেব্রুয়ারি তারিখে ইংল্যান্ডের সাউদাম্পটনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

কলউইল ইংল্যান্ড অনূর্ধ্ব-১৬, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ এবং ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৪ বছরে ১৯ ম্যাচে অংশগ্রহণ করে ১টি গোল করেছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Men: Senior" [পুরুষ: জ্যেষ্ঠ দল]chelseafc.com (ইংরেজি ভাষায়)। চেলসি ফুটবল ক্লাব। ১৩ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫
  2. "Chelsea FC Squad Information 2025/2026" [২০২৫/২৬-এ চেলসি ফুটবল ক্লাবের দলের তথ্য]premierleague.com (ইংরেজি ভাষায়)। প্রিমিয়ার লিগ। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫ {{ওয়েব উদ্ধৃতি}}: |archive-date= এর জন্য |archive-url= প্রয়োজন (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  3. "Chelsea FC » Squad 2024/2025" [চেলসি ফুটবল ক্লাব » দল ২০২৪/২০২৫]worldfootball.net (ইংরেজি ভাষায়)। ওয়ার্ল্ডফুটবল। ১০ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]