রিস জেমস
|
২০২১ সালে চেলসির হয়ে জেমস | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| জন্ম | ৮ ডিসেম্বর ১৯৯৯ | ||
| জন্ম স্থান | রেডব্রিজ, ইংল্যান্ড | ||
| উচ্চতা | ১.৭৯ মিটার (৫ ফুট ১০+১⁄২ ইঞ্চি) | ||
| মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | চেলসি | ||
| জার্সি নম্বর | ২৪ | ||
| যুব পর্যায় | |||
| ২০০৬–২০০৭ | চেলসি | ||
| ২০০৭ | ফুলহ্যাম | ||
| ২০০৭–২০১৮ | চেলসি | ||
| জ্যেষ্ঠ পর্যায়* | |||
| বছর | দল | ম্যাচ | (গোল) |
| ২০১৮– | চেলসি | ৯০ | (৭) |
| ২০১৮–২০১৯ | → উইগান অ্যাথলেটিক (ধার) | ৪৫ | (৩) |
| জাতীয় দল‡ | |||
| ২০১৭ | ইংল্যান্ড অনূর্ধ্ব-১৮ | ৩ | (০) |
| ২০১৭–২০১৮ | ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ | ৭ | (০) |
| ২০১৭– | ইংল্যান্ড অনূর্ধ্ব-২০ | ১২ | (০) |
| ২০১৯– | ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ | ২ | (০) |
| ২০২০– | ইংল্যান্ড | ১৫ | (০) |
|
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১২:১১, ২০ জানুয়ারি ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:১১, ২০ জানুয়ারি ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
রিস জেমস (ইংরেজি: Reece James; জন্ম: ৮ ডিসেম্বর ১৯৯৯) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি এবং ইংল্যান্ড জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় অথবা ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৭ সালে, জেমস ইংল্যান্ড অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ইংল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় তিন বছর যাবত ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২০ সালে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইংল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৫ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]রিস জেমস ১৯৯৯ সালের ৮ই ডিসেম্বর তারিখে ইংল্যান্ডের রেডব্রিজে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]জেমস ইংল্যান্ড অনূর্ধ্ব-১৮, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯, ইংল্যান্ড অনূর্ধ্ব-২০ এবং ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৭ সালে তিনি ইংল্যান্ড অনূর্ধ্ব-১৮ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৩ বছরে ২৪ ম্যাচে অংশগ্রহণ এবং দুইটি শিরোপা জয়লাভ করেছেন।
২০২০ সালের ৮ই অক্টোবর তারিখে, ২০ বছর ও ১০ মাস বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী জেমস ওয়েলসের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ইংল্যান্ডের হয়ে অভিষেক করেছেন।[৩] উক্ত ম্যাচের ৫৮তম মিনিটে রক্ষণভাগের খেলোয়াড় কিরান ট্রিপিয়ারের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[৪] ম্যাচে তিনি ১৪ নম্বর জার্সি পরিধান করে ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৫] ম্যাচটি ইংল্যান্ড ৩–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৬] ইংল্যান্ডের হয়ে অভিষেকের বছরে জেমস সর্বমোট ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ২০ জানুয়ারি ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।
| দল | সাল | ম্যাচ | গোল |
|---|---|---|---|
| ইংল্যান্ড | ২০২০ | ৪ | ০ |
| ২০২১ | ৬ | ০ | |
| ২০২২ | ৫ | ০ | |
| সর্বমোট | ১৫ | ০ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Men – Team – Chelsea Football Club" [পুরুষ – দল – চেলসি ফুটবল ক্লাব]। chelseafc.com (ইংরেজি ভাষায়)। চেলসি ফুটবল ক্লাব। ১৫ জুন ২০২২। ১৬ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২৩।
- ↑ "Chelsea FC Squad Information 2022/2023" [চেলসি ফুটবল ক্লাবের দলের তথ্য ২০২২/২৩]। premierleague.com (ইংরেজি ভাষায়)। প্রিমিয়ার লিগ। ৮ জুলাই ২০১৬। ১৬ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২৩।
- ↑ "England vs. Wales - 8 October 2020 - Soccerway"। int.soccerway.com। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২৩।
- ↑ "England - Wales 3:0 (Friendlies 2020, October)"। worldfootball.net। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২৩।
- ↑ "England - Wales, Oct 8, 2020 - International Friendlies - Match sheet"। www.transfermarkt.com। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২৩।
- ↑ Strack-Zimmermann, Benjamin। "England vs. Wales"। www.national-football-teams.com। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- রিস জেমস – ফিফা প্রতিযোগিতার রেকর্ড (ইংরেজি)
- রিস জেমস – উয়েফা প্রতিযোগিতার রেকর্ড (আর্কাইভ) (ইংরেজি)
- সকারওয়েতে রিস জেমস (ইংরেজি)
- সকারবেসে রিস জেমস (ইংরেজি)
- বিডিফুটবলে রিস জেমস (ইংরেজি)
- ইইউ-ফুটবলে রিস জেমস (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে রিস জেমস (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে রিস জেমস (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে রিস জেমস (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে রিস জেমস (ইংরেজি)
- ১৯৯৯-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ইংরেজ পুরুষ ফুটবলার
- চেলসি ফুটবল ক্লাবের খেলোয়াড়
- প্রিমিয়ার লিগের খেলোয়াড়
- ইংল্যান্ডের আন্তর্জাতিক যুব ফুটবলার
- ইংল্যান্ডের পুরুষ আন্তর্জাতিক ফুটবলার
- উইগান অ্যাথলেটিক ফুটবল ক্লাবের খেলোয়াড়
- উয়েফা ইউরো ২০২০-এর খেলোয়াড়
- উয়েফা চ্যাম্পিয়নস লিগ বিজয়ী খেলোয়াড়
- ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ আন্তর্জাতিক ফুটবলার
- ইংরেজ ফুটবল লিগের খেলোয়াড়
- ফুলহ্যাম ফুটবল ক্লাবের খেলোয়াড়
- এফএ কাপ ফাইনালের খেলোয়াড়
- কৃষ্ণাঙ্গ ব্রিটিশ ক্রীড়াবিদ
- উয়েফা কনফারেন্স লিগ বিজয়ী খেলোয়াড়
- পুরুষ ফুটবল রক্ষণভাগের খেলোয়াড়
- কৃষ্ণাঙ্গ ইংরেজ ক্রীড়াবিদ
- ২১শ শতাব্দীর ইংরেজ পুরুষ ক্রীড়াবিদ