স্ট্যানলি কুবরিক
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| স্ট্যানলি কুবরিক | |
| চিত্র:Kubrick 70s.jpg ১৯৭০-এর দশকে কুবরিক |
|
| জন্ম | ২৬শে জুলাই, ১৯২৮ নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র |
| মৃত্যু | মার্চ ৭, ১৯৯৯ (৭০ বছর) হার্পেন্ডেন, হার্টফোর্ডশায়ার, ইংল্যান্ড |
| সক্রিয় | ১৯৫১ — ১৯৯৯ |
| স্বামী/স্ত্রী | টোবা মেট্জ (১৯৪৮-৫১) রাথ সোবোটকা (১৯৫৪-৫৭) ক্রিশ্চিয়ান হার্লেন (১৯৫৮-৯৯) |
| সন্তানাদি | অ্যানিয়া কুবরিক (জন্ম: ১৯৫৯) ভিভিয়ান কুবরিক (জন্ম: ১৯৬০) |
স্ট্যানলি কুবরিক (২৬শে জুলাই, ১৯২৮ -৭ই মার্চ, ১৯৯৯) একজন একাডেমি পুরস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। তাঁকে চলচ্চিত্রের ইতিহাসের সর্বাপেক্ষা সৃজনশীল ও প্রভাবশালী নির্মাতাদের অন্যতম হিসাবে গণ্য করা হয়। কুবরিকের চলচ্চিত্রের অধিকাংশই বিশ্ববিখ্যাত সাহিত্যকর্মের চিত্ররূপ। তাঁর চলচ্চিত্রে নিখুঁত কারিগরি কৌশল প্রকাশ পেয়েছে। অনেক ক্ষেত্রে তিনি চলচ্চিত্রে ব্যবহৃত অনেক কারিগরি কৌশল আবিষ্কার করেছেন। তাঁর চলচ্চিত্রের একটি প্রধান বৈশিষ্ট হল খুব কাছ থেকে তোলা ক্লোজ-আপ , যাতে অভিনেতার মুখভঙ্গি ও আবেগ প্রকাশ পায়। এছাড়া তিনি তাঁর ছবিতে জুম লেন্স, এবং উচ্চাঙ্গ যন্ত্রসঙ্গীতের ব্যাপক প্রয়োগ করেছেন। তার নির্মিত যে চলচ্চিত্রটি সর্বকালের সেরা চলচ্চিত্রগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হয় সেটি হল, ২০০১: আ স্পেস অডিসি
[সম্পাদনা] চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা] প্রামাণ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
- ডে অফ দ্য ফাইট (১৯৫১)
- ফ্লাইং পাদ্রে (১৯৫১)
- দ্য সিফেয়ারার্স (১৯৫৩)
[সম্পাদনা] পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র
- ফিয়ার অ্যান্ড ডিজায়ার (১৯৫৩)
- কিলার'স কিস (১৯৫৫)
- দ্য কিলিং (১৯৫৬)
- প্যাথ্স অফ গ্লোরি (১৯৫৭)
- স্পার্টাকাস (১৯৬০)
- লোলিটা (১৯৬২)
- ড. স্ট্রেঞ্জলাভ অর: হাও আই লার্নড টু স্টপ ওরিয়িং অ্যান্ড লাভ দ্য বম (১৯৬৪)
- ২০০১: আ স্পেস অডিসি (১৯৬৮)
- আ ক্লকওয়াইজ অরেঞ্জ (১৯৭১)
- ব্যারি লিন্ডন (১৯৭৫)
- দ্য শাইনিং (১৯৮০)
- ফুল মেটাল জ্যাকেট (১৯৮৭)
- আইস ওয়াইড শাট (১৯৯৯)

