বেন কিংসলি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্যার বেন কিংসলি (জন্ম: ৩১শে ডিসেম্বর, ১৯৪৩) ব্রিটিশ চলচ্চিত্র অভিনেতা। রিচার্ড অ্যাটেনব্রোর ১৯৮২ সালের সিনেমা গান্ধি-তে মহাত্মা গান্ধি চরিত্রে অভিনয় করে তিনি সবচেয়ে বেশি খ্যাতি অর্জন করেছিলেন। এই চরিত্রটি করার জন্য সেরা অভিনেতা হিসেবে একাডেমি পুরস্কার এবং বর্ষসেরা নবীন অভিনেতা হিসেবে গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেছিলেন।
বেন কিংসলির প্রকৃত নাম কৃষ্ণ ভাঁজি। তিনি ভারতীয় বংশোদ্ভূত।
অভিনীত কিছু চলচ্চিত্র [সম্পাদনা]
- গান্ধি (১৯৮২) - মহাত্মা গান্ধি
- শিন্ডলার্স লিস্ট (১৯৯৩) - ইজাক স্টার্ন
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স: এআই (২০০১) - বিশেষজ্ঞ (কণ্ঠ)
- টাক এভারলাস্টিং (২০০২) - হলুদ পোশাক পরা বেনামী ব্যক্তি
- অলিভার টুইস্ট (১৯৯৫) - ফেইগ্ন
- লাকি নাম্বার স্লেভিন (২০০৬) - রাব্বি
- দ্য লাস্ট লেজিওন (২০০৭) - আমব্রোসিনুস
- দ্য টেন কমান্ডমেন্ট্স (২০০৭) - বর্ণনাকারী (কণ্ঠ)
বহিঃসংযোগ [সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: Ben Kingsley |