দাবা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দাবা খেলার গুটি ও বোর্ড
দাবা খেলার গুটি ও বোর্ড

দাবা একটি জনপ্রিয় খেলা যা বোর্ডের উপর খেলা হয়। দাবা খেলায় জিততে হলে বোর্ডের ওপর ঘুঁটি সরিয়ে বা চাল দিয়ে বিপক্ষের রাজাকে “খেতে” বা নিয়ন্ত্রণে আনতে হয়, দাবার পরিভাষায় একে বলে “কিস্তিমাত”।

দাবার বোর্ড ৬৪টি সাদা-কালো (একটির পর আরেকটি; সব মিলিয়ে ৩২টি সাদা ও ৩২টি কালো) বর্গাকার ঘর দিয়ে তৈরী একটি ছক। ৮টি সারি (দাবা খেলোয়াড়ের দৃষ্টিভঙ্গিতে ডান থেকে বামে) ও ৮টি ফাইল (দাবা খেলোয়াড়ের দৃষ্টিভঙ্গিতে উপর থেকে নিচে) আছে। সারিগুলোকে ১-৮ সংখ্যা দিয়ে আর ফাইলগুলোকে a-h বর্ণ দিয়ে নির্দেশ করা হয়। ফলে দাবার ছকের প্রতিটি ঘর একটি অনন্য (unique) বর্ণ-সংখ্যা দ্বৈত দিয়ে প্রকাশ করা যায়। দাবার নোটেশনের বা লিপিবদ্ধকরণের এই পদ্ধতি খুবই কাজে আসে, কেননা এটি ব্যবহার করে কোনো দাবা খেলার সমস্ত চাল লিপিপদ্ধ করে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখা যায়।

[সম্পাদনা] উৎপত্তি

দাবা খেলার জন্ম ভারতর্ষে বলে সর্বাধিক প্রচলিত অভিমত । কথিত আছে যে রাবনের স্ত্রী চিত্রাঙ্গদা যুদ্ধে নিবৃত করার জন্য রাবনের সাথে দাবা খেলতেন । দাবা খেলার উদ্ভব নিয়ে মতভেদ আছে। সাধারণত ধারনা করা হয় প্রাচীণ সংস্কৃত খেলা চতুরঙ্গ এর পরিবর্তিত রূপ হিসেবে অন্যান্য দেশে দাবা ছড়িয়ে পড়ে। এছাড়া, পারস্য (বর্তমান ইরান) দেশে ৩য় শতাব্দীতে প্রচলিত শতরঞ্জ এবং চীন এ ২য় শতাব্দীতে প্রচলিত শিয়াংছী নামক খেলা কে দাবার পূর্বসূরী হিশেবে গণ্য করার পক্ষেও মতামত আছে।

[সম্পাদনা] কিছু বিখ্যাত দাবা খেলার উদাহরণ

ব্যক্তিগত হাতিয়ারসমূহ