ম্যানহাটন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ম্যানহাটন
অবস্থান
Manhattan Highlight New York City Map Julius Schorzman.png
ম্যানহাটন, হলুদ রঙ দ্বারা দেখানো হয়েছে
সরকার
কাউন্টি: নিউ ইয়র্ক
বরো সভাপতি: স্কট স্ট্রিংগার
ডেমোগ্রাফিক্‌স[১]
জনসংখ্যা: ১৫৩৭১৯৫
জনসংখ্যার ঘনত্ব: টেমপ্লেট:Pop density mi2 to km2
ভূগোল
আয়তন: ৩৩.৭৭ sq mi (৮৭.৫ km²)
ভূমি: ২২.৯৬ sq mi (৫৯.৫ km²)
জল: ১০.৮১ sq mi (২৮ km²)
স্থানাঙ্কসমূহ: 40°43′42″N 73°59′39″W / 40.72833, -73.99417

ম্যানহাটন মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউ ইয়র্ক সিটির পাঁচটি বরো তথা কাউন্টির একটি। পাঁচটি বরোর মধ্যে ক্ষুদ্রতম। এর অপর নাম নিউ ইয়র্ক কাউন্টি। মূলত ম্যানহাটন দ্বীপ নিয়ে গঠিত হলেও গভর্নর্‌স দ্বীপ, রান্ডাল্‌স দ্বীপ, ওয়ার্ডস দ্বীপ, রুজভেল্ট দ্বীপ, উথান্ট দ্বীপ এবং মার্বল হিল (ব্রঙ্ক্‌স'র মূল ভূমির প্রান্তে অবস্থিত একটি এনক্লেভ) এই শহরের অন্তর্ভুক্ত। মোট আয়তন ৫৯.৫ বর্গ কিমি (২৩ বর্গ মা) এবং ২০০০ সালের তথ্য মোতাবেক মোট জনসংখ্যা ১,৫৩৭,১৯৫। ১৯১০ সালে এই শহরের জনসংখ্যা ছিল ২.৩ মিলিয়ন যা ১৯৮০ সাল নাগাদ কমে গিয়ে ১.৪ মিলিয়নে দাঁড়ায়। এরপর কিছুটা বেড়েছে। ম্যানহাটনই মূলত নিউ ইয়র্ক শহরের প্রাণ। এখানেই এর বিখ্যাত সব গগনচুম্বী দালানের অধিকাংশ অবস্থিত যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে এম্পায়ার স্টেট দালান (১৯৩১), ক্রিস্‌লার দালান (১৯৩০) এবং সিটিকর্প সেন্টার (১৯৭৭)। ১০১ তলা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দালান যুগল এই দ্বীপেই অবস্থিত ছিল। নিউ ইয়র্কের নগরায়িত অঞ্চলের মধ্যে এটিই সবচেয়ে প্রাচীন, ঘন এবং সুগঠিত।

[সম্পাদনা] আরও দেখুন


উদ্ধৃতি ত্রুটি: <ref> tags exist, but no <references/> tag was found