জন ফোর্ড
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (ফেব্রুয়ারি ২০১২) |
| জন ফোর্ড | |
|---|---|
| জন্ম | জন মার্টিন ফিনি |
| দাম্পত্য সঙ্গী | মেরি ফোর্ড (১৯২০-১৯৭৩) |
| পুরস্কার | এএফআই আজীবন সম্মাননা পুরস্কার ১৯৭৩ আজীবন সম্মাননা |
জন ফোর্ড (ইংরেজি ভাষায়: John Ford) (১লা ফেব্রুয়ারি, ১৮৯৪ - ৩১শে আগস্ট, ১৯৭৩) আয়ারল্যান্ডীয় বংশোদ্ভূত মার্কিন চলচ্চিত্র পরিচালক। তিনি কালজয়ী ওয়েস্টার্ন চলচ্চিত্র এবং ইংরেজি সাহিত্যের চিরায়ত কিছু সাহিত্যগ্রন্থ থেকে চলচ্চিত্র নির্মাণ করে খ্যাতি অর্জন করেছেন। স্টেজকোচ বা দ্য সার্চারার্স এর মত ওয়েস্টার্ন ছবি এবং দ্য গ্রেপ্স অফ র্যাথ এর মত ধ্রুপদী চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। ফোর্ড একমাত্র ব্যক্তি যিনি সেরা পরিচালক হিসেবে চার চারবার (১৯৩৫, ১৯৪০, ১৯৪১ এবং ১৯৫২) একাডেমি পুরস্কার লাভ করেছেন। অবশ্য তার এই চলচ্চিত্রগুলোর মধ্যে কেবল হাউ গ্রিন ওয়াজ মাই ভ্যালিই সেরা চিত্রের পুরস্কার পেয়েছিল।
তার চলচ্চিত্রের নির্মাণ কৌশল এবং শিল্প পরবর্তী অনেক পরিচালককে প্রভাবিত করেছে। ইংমার বার্গম্যান এবং অরসন ওয়েল্স এর মত পরিচালকেরা তাকে সর্বকালের সেরা পরিচালকদের একজন হিসেবে উল্লেখ করেছেন। লোকেশন শুটিংয়ের ধারা প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রেখেছেন ফোর্ড। বিস্তৃত, রুক্ষ এবং অনুর্বর ভূমিতে চরিত্রগুলোকে দীর্ঘ শটের মাধ্যমে স্বকীয়ভাবে তুলে ধরার ব্যাপারে সিদ্ধহস্ত ছিলেন তিনি। ফোর্ড অসংখ্য মূলধারার পরিচালককে প্রভাবিত করেছেন যাদের মধ্যে রয়েছেন আকিরা কুরোসাওয়া, মার্টিন স্কোরসেজি, স্টিভেন স্পিলবার্গ, জর্জ লুকাস, স্যাম পেকিনপাহ, পিটার বোগড্যানোভিচ, সার্গিও লিওন, ক্লিন্ট ইস্টউড, উইম ওয়েন্ডার্স, জুড এপাটো, ডেভিড লিন, অরসন ওয়েল্স, ইংমার বার্গম্যান, ফ্রঁসোয়া ত্রুফো এবং জঁ-লুক গদার
তথ্যসূত্র [সম্পাদনা]
বহিঃসংযোগ [সম্পাদনা]
- John Ford — ইন্টারনেট মুভি ডেটাবেজ
- Ford biography - at Yahoo! Movies
- "Ford Till '47" - by Tag Gallagher - at SensesofCinema.com
- "John Ford" - by Richard Franklin - at SensesofCinema.com
- Ford biography (with film poster illustration) - at ReelClassics.com
- Biography of Rear Admiral John Ford; U.S. Naval Reserve - at Naval Historical Center
- "Oral History - Battle of Midway:Recollections of Commander John Ford" - at Naval Historical Center
- John Ford Bibliography - at Film.Virtual-History.com
- "John Ford" - at TheyShootPictures.com
- John Ford document collection - at the Edmonton Public Library
|
|||||