রোমান পোলান্‌স্কি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রোমান পোলান্‌স্কি, ২০০২

রোমান পোলান্‌স্কি (পোলীয়: Roman Polański) (জন্ম ১৮ই আগস্ট, ১৯৩৩) একজন অস্কার বিজয়ী পোলীয় চলচ্চিত্র পরিচালক। তাঁর প্রথমদিককার পরিচালিত বিখ্যাত ছবির মধ্যে রয়েছে রোজমেরিজ্‌ বেইবি (১৯৬৮) এবং চায়নাটাউন (১৯৭৪)। এছাড়াও ব্যক্তিগত জীবনের দুঃখজনক ঘটনার জন্য তিনি পরিচিত - তাঁর অন্তঃসত্বা স্ত্রী অভিনেত্রী শ্যারন টেইটকে ১৯৬৯ সালে চার্লস ম্যানসনের অনুসারীরা হত্যা করে। ১৯৭৮ সালে পোলানস্কি ১৩ বছর বয়স্ক এক কিশোরীর সাথে যৌন সংসর্গের অপরাধ স্বীকার করে ইউরোপে পালিয়ে যান। মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরলে বিচারের সম্মুখীন হতে হবে, এ জন্য তিনি আর ফেরত আসেননি। ইউরোপ থেকেই তিনি চলচ্চিত্র পরিচালনা অব্যাহত রাখেন। তাঁর এই সময়ের বিখ্যাত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ফ্র‌্যান্টিক (১৯৮৮), এবং অ্যাকাডেমি পুরস্কারপ্রাপ্ত দ্য পিয়ানিস্ট (২০০২)।

পরিচালিত চলচ্চিত্রসমূহ [সম্পাদনা]